somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আয়না ঘরের কথা শুনার পর তাঁর প্রতি কোন শ্রদ্ধা অবশিষ্ট থাকেনি

০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




কোন লোককে গুম করে আয়না ঘরে আটকে রাখা কোন আইনে পড়ে? সুতরাং তিনি বে-আইনি লোক ছিলেন। তাহলে অন্যের বে-আইনি কাজের সমালোচনা করার কি অধিকার তাঁর ছিলো? কোন লোক অপরাধী হলে প্রচলিত আইনে তার বিচার হবে। কিন্তু বিনা বিচারে কোন লোককে গুম করে রাখার মানেটা কি? তাঁর আর বর্তমানের লুটেরাদের অপরাধের তফাৎটা কি? আর অনেক লোককে তো গুম করে খুন করা হলো।

বিধাতা থেকে সাধারণ সবার সমালোচনা আছে। গণতন্ত্রে মন্দের ভালোকে বেছে নেওয়া হয়। জনগণ যেন মন্দকে ক্ষমতা দিতে না পারে সেজন্য গণতন্ত্রকে নির্বাসনে পাঠানো হলো। বিপ্লবের পর তিনি পালিয়ে গেলে জানাগেল তিনি আসলে খুব জঘণ্য লোক ছিলেন। তাহলে গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে কিলাভ হলো? অনির্বাচিত সরকারকে পালাতে বাধ্য করার পর আবার যদি অনির্বাচিত সরকারকেই ক্ষমতায় রাখতে হয় তাহলে অনির্বাচিত সরকারকে পালাতে বাধ্য করার কি দরকার ছিলো? গণতন্ত্র হত্যার পর বিপ্লবের অপশন থাকে। সেই অপশনে বাংলাদেশের পাঁচ সরকার বিদায় হলেন। বঙ্গবন্ধু, জিয়া, এরশাদ, খালেদা, হাসিনা সবার একই পরিণতি। খুনখুনে বুড়িরাও দলনেতার পদ ছাড়তে চায় না, এটা কি মুশকিল?

রাজাকার আর স্বৈরাচারের তফাৎটা কি? এরা একে অন্যের বদনাম করলে কেমন লাগে? স্বৈরাচার রাজাকার পুত্রকে আয়না ঘরে আটকে রাখলো। এসব বিচ্ছিরি কান্ড। নজরুল বলেছেন বলেই কারাগারে লাথিমেরে বন্দীরা পালিয়েছে। তাদের আর কি দোষ? বিম্পি-জামায়াত মন্দ সেটাতো বুঝলাম। আম্লিগ কতটা ভালো তার প্রমাণ আয়না ঘর। রবীন্দ্র নাথ বলেছেন- হেথা নয় হেথা নয় অন্য কোথা অন্য কোন খানে। এখন যিনি আসছেন তাঁর একটা মোক্ষম খেতাব আছে। সেইটা থাকুক। তারপর দেখি তিনি কি করেন এবং তাঁর ভক্ত কোমলমতিরা কি করেন?

আমি আমাদেরকে অসভ্য জাতিই বলব। নতুবা কোন কিছু হলেই সংখ্যা লঘুদের উপর হামলে পড়তে হবে কেন? এ জানোয়ারগুলোকে আমরা কেন এতদিনেও সামলাতে পারিনি। আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে? তো রাজার কাজ তো প্রজা পালন। আমরা তাদেরকে চোষণ ও লুন্ঠন করি কেন? মরার আগে দেশটাকে সভ্য লোকের দেশ হিসাবে দেখতে পেলে শান্তি পেতাম। ভারত ও মায়ানমার অসভ্য বলে আমাদেরকেও অসভ্য হতে হবে কেন? তুমি অধম বলে আমি উত্তম হব না কেন? সাহিত্য সম্রাট বঙ্কিমের কথাটা কি আমরা ধারণ করতে পারি না? আমরা উত্তম হয়ে ভারত ও মায়ানমারকে উত্তম হতে বললে মন্দ হবে কি? ভারত অবশ্য আমাদের থেকে উত্তম। কারণ তাদের গণতন্ত্র আছে। বিম্পি-জামায়াত ঠেঁকাতে কতকাল এভাবে আমাদের এখানে গণতন্ত্র ঠেঁকাতে হবে? তাদেরকে ঠেঁকাতে আয়না ঘর বানালো হলো। বিচার ব্যবস্থা বলতে কিছুই থাকলো না। উত্তেজিত জনতা সুযোগ পেলেই প্রধান বিচারপতির বাড়ীতে হামলা করে কেন? আটকুঠুরী নয় দরজা আঁটা- তার উপর আছে সদর কোঠা- আয়না মহল তায়। সেখান থেকে আয়না ঘর। যাতে আছে শুধু হাঁড় আর হাঁড়। মানুষ খেকো কুকুরেরা মানুষ খেয়ে হাঁড় গুলো ছেড়ে গেছে। কি জঘণ্য! তাদের জন্য কেঁদে আমরা চোখের পানি শুকিয়ে ফেলেছি ।
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:০৬
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত খারাপ, তবে নিমন্ত্রণ পত্র ভালো

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩৫



দুই ঘণ্টা বিমানবন্দরে বসিয়ে রাখা হয়েছে, প্রবেশও করতে দেয়নি। তারপরও ঘোষণা দিলেন - আবার আমন্ত্রণ পেলে যাবেন।

ভারতবিরোধী কথা বলা ছিলো তার রাজনৈতিক স্ট্যান্ড পয়েণ্ট, কারো কাছে নতি স্বীকার করবো... ...বাকিটুকু পড়ুন

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

গানটি প্রিয় রাজীব নূর ও কবি স্বপ্নের শঙ্খচিলকে উৎসর্গ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================

এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

×