somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা বিহার ও উড়িষ্যা মিলে আমাদের একটি বড় রাষ্ট্র ছিল

০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ রাত ৯:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইংরেজ হানাদারের আগে আমাদের বাংলা বিহার ও উড়িষ্যা মিলে একটি বড় রাষ্ট্র ছিল। সেই রাষ্ট্র হারানোর পিছনে অনেকে মীর জাফরকে অনেকাংশে দায়ী করেন। একাত্তরে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের পর আমরা আমাদের আগের বড় রাষ্ট্রের চেয়ে অনেক ছোট একটি রাষ্ট্র পেয়েছি। এ ছোট রাষ্ট্রটিও যেন আমাদের না থাকে তার জন্য অনেক মীর জাফর কাজ করছে। তারা বলছে আলু-পেয়াজের জন্য আমাদের এ রাষ্ট্রটি ভারতকে দিয়ে দিতে হবে। কোন কোন কাপুরুষ বলছে আমরা যদি আপষে ভারতকে আমাদের রাষ্ট্রটি উপহার না দেই তবে তারা আমাদেরকে পিষে দিবে। ভারতকেই যদি আমরা আমাদের রাষ্ট্র উপহার দেই তবে আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে এটি স্বাধীন করে ছিলাম কেন? পাকিস্তান থেকে স্বাধীন হতে আমরা ভারতের সহায়তা নিয়ে ছিলাম, তাহলে ভারত থেকে স্বাধীনতা রক্ষায় আমরা পাকিস্তানের সহায়তা কেন নেব না? পাকিস্তান যদি আমাদেরকে পারমাণবিক অস্ত্র তৈরীর কৌশল শিখিয়ে দেয় তবে ক্ষতি কি? এতে আমাদের ক্ষতি না হলেও ভারতের ক্ষতি। কারণ তাতে করে তারা আমাদেরকে সহজে কাবু করতে না পারার আশংকা রয়েছে।

ভারত তার চিকেন নেক মোটা করতে আমাদের রংপুর চাচ্ছে এবং বন্দর সুবিধার জন্য চাচ্ছে আমাদের চট্টগ্রাম। তারাও যদি চিকেন নেক ও ত্রিপুরা আমাদেরকে দেয় তবে আমাদের অনেক ভালো হয়। আমাদের সুবিধার জন্য আমরা ভারতের সাথে যুদ্ধ করতে চাই না। কিন্তু ভারত আমাদের সাথে যে সব উস্কানি মূলক আচরণ করছে তাতে তাদের যুদ্ধের ইচ্ছার খানিকটা প্রকাশ ঘটছে। তার জন্য আমাদেরকে প্রস্তুত থাকা দরকার।কিন্তু আমাদের মীরজাফরদের আমাদের আত্মরক্ষার প্রস্ততিতে অনেক ক্ষোভ। কিন্তু স্বাধীনতাকামীরা তাদের এ ক্ষোভকে পাত্তা দিচ্ছে না।

মীর জাফরেরা সংখ্যা লঘুদের সাথে অসদাচরণের মাধ্যমে ভারতের আমাদের দেশ আক্রমণের অযুহাত তৈরী করছে। কারণ মীর জাফরদের স্বাধীনতার চেয়ে পরাধীনতাই অধীক পছন্দ। স্বাধীন দেশের নিয়ম হলো সকল নাগরিকের সমঅধিকার ও সমমর্যাদা। মীর জাফররা সকল নাগরিকের সমঅধিকার ও সমমর্যাদার বিধি লংঘন করে সংখ্যা লঘু ইস্যু তৈরী করছে। জাতীয় ঐক্যের জন্য আমাদেরকে সকল নাগরিকের সমঅধিকার ও সমমর্যাদার বিধি শক্তভাবে প্রতিষ্ঠিত করতে হবে যেন কোন নাগরিক নিজদেশকে পরদেশ ভাবতে না পারে। যেগ্যতার ভিত্তিতে দেশের যে কোন নাগরিক যেন দেশের শীর্ষ পদে অধিষ্ঠিত হতে পারেন আমাদের মাঝে তেমন মানসিকতা প্রতিষ্ঠিত করতে হবে।ভারত তার নাগরিকদের সাথে অসদাচরণ করলে আমরা মানবিকতার খাতিরে এর প্রতিবাদ করব। কিন্তু সেই অযুহাতে আমরা আমাদের নাগরিকদের সাথে অসদাচরণ করতে পারি না।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ রাত ৯:০৮
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে মে, ২০২৬ সকাল ৮:১৭

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

কোরবানির ঈদ এলেই বলা হয়- "চামড়া জাতীয় সম্পদ, চামড়া দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত, চামড়া রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়... ...বাকিটুকু পড়ুন

খেলাফত টিকে থাকা ও প্রতিষ্ঠার পদ্ধতি না মানায় খেলাফত টিকে থাকেনি এবং খেলাফত ফিরে আসেনি

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মে, ২০২৬ সকাল ১১:২৮



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা অপেক্ষা করছে পূর্ববর্তীদের... ...বাকিটুকু পড়ুন

বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৩:৪১



বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, এই ঘটনায় শুধু একটি সিনেমার প্রদর্শনী বন্ধ হয়নি;... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ক্রিস্টিকে মনে পড়ে

লিখেছেন খায়রুল আহসান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৫:৪৬

ক্রিস্টি,
এখন তুমি কেমন আছো, ক্রিস্টি?
কোন ভুবনে বিচরণ করছো তুমি?
কি আছে তোমার মনোলোকে?
কাকে খুঁজে বেড়ায় তোমার দুটো চোখ?
কি ভেবেই বা ক্ষণে ক্ষণে তুমি মুচকি হাসো?

অথচ-
এমনটি তো হওয়ার কথা ছিলনা।
মেধা... ...বাকিটুকু পড়ুন

সরকারের ১০০ দিন কেমন কাটলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা জুন, ২০২৬ রাত ২:৫৬


যখন এই ব্লগটি লিখতে বসেছি তার কিছুক্ষণ আগেই সংবাদে দেখলাম সরকার বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করার কথা বলে পেট্রোল ও অকটেনের দাম বাড়িয়েছে। জ্বালানির দাম বৃদ্ধির খবর এখন আর নতুন... ...বাকিটুকু পড়ুন

×