somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তারাও বলে যুদ্ধ হলে দেশ বড় হবে, এরাও বলে যুদ্ধ হলে দেশ বড় হবে

০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




তারাও বলে যুদ্ধ হলে দেশ বড় হবে, এরাও বলে যুদ্ধ হলে দেশ বড় হবে; কিন্তু কেউ বলে না যুদ্ধ হলে অনেক মানুষ মরবে। যুদ্ধ হলে অনেক মানুষের চোখের পানি ঝরবে।যুদ্ধ হলে মানুষের কষ্টের শেষ থাকবে না। আর তারা দেশ বড় করলে আওয়ামী লীগের ভোট আরও বাড়বে।তাহলে যুদ্ধ করে তাদের কি লাভ?

একরত্তি বাংলাদেশ দখল করে ভারত তাদের দেশ আর কত বড় করবে? এখানে তাদের দেশের লোক বসবাস করতে আসবে না, উল্টা বাংলাদেশের জনগণ ভারতে ছড়িয়ে পড়ে বাংলাদেশের জনসংখ্যা কমিয়ে ফেলবে। আর বাংলাদেশে যে সব তালেবান আছে তারা ভারতকে এক মূহুর্তের জন্য শান্তিতে থাকতে দিবে না। অবশেষে সিরিয়ার বাশারের মত ভারত বংলাদেশ ছেড়ে পালাবে। আর গাজওয়ায়ে হিন্দের কথা যা বলা হয়েছে তা’ বহুবার হয়েছে। মোহাম্মদ বিন কাসিম ও দাহিরের মধ্যে গাজওয়ায়ে হিন্দ হয়েছে। মোহাম্মদ ঘুরী ও পৃথিরাজের মধ্যে গাজওয়ায়ে হিন্দ হয়েছে। আহমদ শাহ আবদালী ও মারাঠাদের মধ্যে গাজওয়ায়ে হিন্দ হয়েছে। লক্ষণসেন ও বখতিয়ারের মধ্যে গাজওয়ায়ে হিন্দ হয়েছে। গৌরগবিন্দ ও ইলিয়াস শাহের মধ্যে গাজওয়ায়ে হিন্দ হয়েছে। সুলতান মাহমুদ সেটা বহুবার করেছেন। আর প্রতিবার হাদিস অনুযায়ী মুসলিম জয়ী হয়েছে। আইয়ুব ও শাস্ত্রীর যুদ্ধেও আইয়ুব জয়ী হয়েছেন। মোদী-ইউনুস যুদ্ধ হলে কে জয়ী হবে? হাদিস অনুযায়ী ইউনুস জয়ী হবে। তা’ না হলেও তালেবান যোদ্ধারা ভারতকে অতিষ্ট করে ছাড়বে। সিরিয়ায় তারা এগার বছর পর জয়ী হয়েছে গতকাল। আফগানে তারা জয়ী হয়েছে বিশ বছর পর। এরা জয়ী না হওয়া পর্যন্ত থামবে না।

এদিকে ওবায়দুল কাদের কি ফখরুল সাহেবের বাসায় বসে মোরগ পলাউ খাচ্ছেন। তার প্রভাবেই কি ফখরুল সাহেব ওবায়দুল কাদেরের মত কথা বলতে শুরু করেছেন। একাধারে অনেক দিন ক্ষমতায় থাকা ভালো তবে সেটা অনেক বেশী দিন হয়ে গেলে অসুবিধা। অনেক দেশের মত আমাদের দেশ এখন সে অসুবিধার মধ্য দিয়ে সময় পার করছে। আমাদের অসুবিধাকে অনেক ভারতীয় সুযোগ হিসাবে মনে করছে। তারা তাদের সরকারকে উসকাচ্ছে আমাদের সাথে যুদ্ধ করতে। তাতে আমাদের কিছু নেংটি ইঁদুর ভয়ে শেষ। অথচ সেকালে গিয়াসউদ্দিন বলবন বাংলাকে বলেছেন বলগামপুর বা বিদ্রহের নগরী। সে চরিত্র বাংলাদেশীদের এখনো আছে। ভারত বাংলাদেশ দখল করলেও বিদ্রোহীরা বিদ্রহ চালিয়ে যাবে। এভাবে তারা ভারতকে অতিষ্ট করে ছাড়বে। সেকালে বৃটিশ অতিষ্ট হয়ে ভারত ছেড়ে পালিয়েছে। তবে তারা আমাদের নিজেদের মাঝে মারামারির ব্যবস্থা রেখে গেছে। যুদ্ধ হলে দেখা যাবে চট্টগ্রাম স্বাধীন হয় নাকি সেভেন সিস্টারের কোন কোন সিস্টার স্বাধীন হয়। আর বিদ্রোহীরা সকল বাংলাভাষী অঞ্চল নিয়ে একটি দেশ কায়েম করতে চায়। তবে কারো ইচ্ছা এমনি এমনি পূরণ হয় না। এরজন্য কঠোর সাধনা করতে হয়। পরিশেষে কথা একটাই যুদ্ধ নয় শান্তি চাই। কারণ যুদ্ধে অনেক কষ্ট।
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:০৮
১২টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় কন্যা আমার- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৪১



ফারাজা তাবাসসুম খান-
আজ বুধবার, ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি ২৩শে সেপ্টেম্বর ২০২৬। বহু আগে একটা বই পড়েছিলাম- 'আদর্শ হিন্দু হোটেল'। প্রধান চরিত্রের নাম- হাজারি ঠাকুর। সে বাস্তববাদী, সহজ... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

×