somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাতীয়তা বাংলাদেশী হলে সংখ্যালঘু হিসাবটা কিভাবে করা হয়?

১৩ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জাতীয়তা অনুযায়ী আমাদের দেশে মূলত কোন সংখ্যা লঘু নাই।সুতরাং কোন নাগরিকের জীবন যাপনে কোন নাগরিক সমস্যা তৈরী করলে রাষ্ট্রকে কঠোর ব্যবস্থা নিতে হবে। যেন কোন নাগরিক নিজদেশকে পরদেশ ভাবতে না পারে এবং পরদেশকে নিজ দেশ ভাবতে না পারে।জাতীয় ঐক্যের জন্য এটা বিশেষ জরুরী।

প্রত্যেক দেশেই বিবিধ মতের মানুষ বাস করে। এটা জাতীয় বিভাজনের কারণ হওয়া ঠিক নয়। কারণ এতে সংঘাত হয়। আর সংঘাত জাতীয় অগ্রগতি ধীর করে দেয়। আমরা যেভাবে পিছিয়ে পড়েছি তাতে আমাদের জাতীয় অগ্রগতি দ্রুত হওয়া দরকার।দেশের সকল লোককে আমাদের লোক ভাবার চেতনা আমাদের মধ্যে তৈরী হওয়া দরকার। সেকালে শুনেছি ভারতে দাঙ্গা হলে আমাদের দেশে দাঙ্গা হয়। কিন্তু এটা ঠিক ছিল না। আমরা বরং মানবিকতার জন্য ভারতের প্রতি এর প্রতিবাদ জানাতে পারতাম। আর আমাদের নাগরিকদের সুরক্ষা দিতে পারতাম। রায়টে আমাদের গ্রামের একটা পরিবার আক্রান্ত হয়েছিল। পরে সেই পরিবারের ছেলে যখন আমার মেয়ের জন্য প্রস্তাব দেয় আমি তখন বলেছি এ বিষয়ে তোমার মা-বাবাকে রাজি করাও। কিন্তু আমার মেয়েকে পাওয়ার প্রত্যাশার জন্য আমি ছেলেটিকে অসম্মান করিনি। আমার মেয়েকে না পেলেও আমার মনে হয় ছেলেটি কোন দিন আমাকে অসম্মান করবে না। আমাদের নাগরিকদের প্রতি আমাদের আত্মিক টান থাকলে আমরা তাদেরকে অসম্মান করব না। অনেক প্রকল্প থাকবে যাতে আমরা সবাই থাকব। আমাদের পরস্পরের প্রতি পরস্পরের সম্মানবোধ থাকলে তা’ প্রকল্পের সাফল্যে কাজে দেবে এ বিষয়টা আমরা ভাবছি না কেন? আমাদেরকে তো আমাদের সবাইকে নিয়েই দেশটাকে এগিয়ে নিতে হবে।

আমরা যদি একটা জাতীয় চেতনা গড়ে তুলতে পারি। তা’ যদি আমাদের প্রতিবেশী দেশ সমূহে বিস্তার লাভ করে, তাহলে তা’ আমাদের সবার জন্য ভালো হবে। ভাঙ্গা-গড়া চলতে থাকলে কোন অঞ্চল এগিয়ে যেতে পারে না। গড়া চলবে ভাঙ্গা চলবে না, এমন হলেই কোন অঞ্চল এগিয়ে যায়। অখন্ড ভারত প্রত্যাশি এবং খেলাফত প্রত্যাশিদের ইচ্ছা হলো যুদ্ধ। এদেরকে সুযোগ করে দিলে শান্তিপ্রিয়গণ শান্তিতে থাকতে পারবে না। শান্তির জন্য শান্তিপ্রিয়গণকে সরব থাকতে হবে।

বাংলাদেশীরা এমনতেই শান্তিপ্রিয় ভদ্রজাতি।ভারতীয়দের মধ্যে এর ঘাটতি থাকলেও তাদের সরকারের উত্তেজনা খানিকটা কমেচে বলে মনে হয়। তবে আমি আবারও বলছি যুদ্ধ যদি একান্তই হয় তবে তাতে মূলত ভারতের ক্ষতি ছাড়া লাভের কিছুই হবে না। এটা ভালোভাবে বুঝে গেলে বাংলাদেশ বিষয়ে ভারতের উত্তেজনা একদম থেমে যাবে।
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:১৬
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গণজাগরণের ১৩ পেরিয়ে আজও অনিশ্চিত বাংলাদেশ ‼️ প্রজন্মের ভুল পথে চলা .....!

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫


গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য... ...বাকিটুকু পড়ুন

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

×