somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যারা শাসক হিসাবে তারেককে চায় না তারা নির্বাচন চায় না

০৩ রা এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শেখ হাসিনা বিএনপিকে ক্ষমতা বঞ্চিত রাখতেই অগ্রহণযোগ্য নির্বাচন করেছেন বলে অনেকে মনে করেন। এখন সঠিক নির্বাচন হলে ক্ষমতা বিএনপির হাতে যাবে বলে ধারণা করা হচ্ছে।সেজন্য বিএনপি নির্বাচনের তাসবিহ পাঠ করছে এবং এন্টি বিএনপি নির্বাচন বিলম্ব হওয়া কামনা করছে। আওয়ামী লীগ চাচ্ছে তাদের ক্ষমতা তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। এদিকে আমেরিকা বাংলাদেশী পণ্যে ৩৭% শুল্ক আরোপ করার কথা বলেছে। তাতে লেংড়া গার্মেন্টস লোঞ্জা হওয়ার আশংকা।

ডক্টর মোহাম্মদ ইউনুস তাঁর ঘটে যত বিদ্যা-বুদ্ধি আছে তা’ ঢেলে দেশে উন্নতির আলো জ্বালাবার চেষ্টা করছেন। তারেকের ঘটে কি আছে তা’ আমার জানা নাই। তার ঘটে কি আছে সেইটাই হয়ত কেউ কেউ দেখতে চায়।তার কোলে একটা বিড়াল দেখছিলাম এবং শেখ হাসিনা কিছু চাষাবাদ করতেন গণভবনে। বিএনপির ছিল ১০% কিন্তু আওয়ামী লীগের পারসেন্ট আরো বেশী ছিল অনেকে মনে করেন। অনেকে তাদেরকে লুটেরা বলছে, তবে তারা এটা স্বীকার করে না। তবে জুলাই-আগস্টে তাদের হত্যাযজ্ঞ ব্যাপক ছিল। এটাই তারা বলে অপর পক্ষ করে তাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে। কিন্তু নির্বাচনের বিষয়টা তারা কি করে ছিল? শাক দিয়ে কত আর মাছ ঢাকা যায়।

শেষ বয়সে ডক্টর ইউনুছ কোন ম্যাজিক দেখাতে পারলে তাঁকে তা দেখাতে সময় দেওয়া উচিত। বিএনপি তাঁকে দলে নিতে পারে। ডক্টর মনমোহন সিংকে কংগ্রেস প্রধানমন্ত্রী বানিয়ে ছিল। বিএনপির সাথে ডক্টর ইউনুছের তেমন কোন ড্রিল হলে নির্বাচন আগে হতে পারে। সে ক্ষেত্রে তত্ত্বাবধায়কের হাতে ক্ষমতা দিয়ে নির্বাচনের জন্য ডক্টর ইউনুছ ক্ষমতা ছাড়তে পারেন। এ ক্ষেত্রেডক্টর ইউনুছ এনসিপিতে যোগ দিয়ে এনসিপি-বিএনপি জোটে প্রধানমন্ত্রী হতে পারেন। বিদেশীদের মধ্যেও তাঁর প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে আগ্রহ আছে বলে মনে হয়।

বিএনপির দেশ শাসনের অভিজ্ঞতা ছিল। তারা আহামরি তেমন কিছু করতে পারেনি।জাতীয় পার্টি ও আওয়ামী লীগের দোষগুলো তাদের মধ্যে ছিল। তাহলে ঠিক কি কারণে জনগণ তাদেরকে ভোট দিবে তা ঠিক বুঝা যাচ্ছে না। হতে পারে ভোট দেওয়ার মত প্রার্থী না থাকায় ভোটাররা তাদেরকে ভোট দিবে কাজ চালিয়ে নেওয়ার জন্য। এর চেয়ে বেশী আশার কথা তারাও শুনায় না এবং জনগণও তাদের থেকে বেশী কিছু আশা করতে পারছে না।

জনতার তাড়া খেয়ে বিএনপি ক্ষমতা ছেড়ে পালিয়ে ছিল এবং আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে। আওয়ামী লীগ তাদেরকে বহুকাল বাটাবাটি করেছে। রানু বলেছে আওয়ামী লীগ পিছু হটেছে তীব্র আক্রমণের জন্য। দূর থেকে তারা ভেংচি কাটছে সেটা দেখা যাচ্ছে। জামায়াত-জাতীয় পার্টি এদিক-সেদিক ঢুঁ মারছে।দেশ এবং রাজনীতি ক্লান্তিকর অবস্থায় আছে। দেখা যাক ডক্টর ইউনুছ শেষতক কি করতে পারেন।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৪৩
১৬টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×