somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আওয়ামী লীগের জামায়া্তকে নির্মূল করতে গিয়ে জামায়াত কর্তৃক আওয়ামী লীগের নির্মূলের উপক্রম হলে সেটা কার দোষ?

২৮ শে মে, ২০২৫ রাত ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ষোল বছর ধরে আওয়ামী লীগ জামায়াত নির্মূলের কার্যক্রম পরিচালনার পর জামায়াত নিষিদ্ধ করার চার দিনের মাথায় আওয়ামী লীগ দেশ ছেড়ে পলায়ন করলো। দেশে যে আওয়ামী লীগ আছে তারা মড়ার মত পড়ে আছে যেন জামায়াতের ভালুক তাদেরকে মড়া ভেবে ছেড়ে যায়। অবশেষে নয় মাসের মাথায় উল্টা আওয়ামী লীগ নিষিদ্ধ হলো। এ ক্ষেত্রে জামায়াত সমর্থিত সরকার বহাল তবিয়তে টিকে আছে।জামায়াত নির্মূলের কার্যক্রম পরিচালনার সময় তাদের একজনকে জিজ্ঞাস করলাম আপনাদের নির্মূলের খবর কি? তিনি বললেন, আমাদের মূল আরো শক্ত হচ্ছে। আওয়ামী লীগকে জামায়াতের পাল্টা আঘাতের ধরণ দেখে মনে হচ্ছে সেই লোকের কথা সঠিক ছিল।

শেখ হাসিনার কথা অনুযায়ী পিনাকী ভট্টাচার্য হলো জামায়াত। তাহলে কতিপয় নিরিহ মোল্লা-মুন্সি ধরে ঠেঙ্গানি দিলে কি আর জামায়াত নির্মূল হয়? তাদের নেতাদের মেরে ফেলার পর তাদের প্রতিক্রিয়া জানতে চাইলে তারা বলল আমাদের সবাই নেতা। সুতরাং কতিপয় নেতা মারাতে আমাদের কিচ্ছু হবে না। গোলাম আযম-সাঈদী তো নাই। তাহলে কার তাড়া খেয়ে হাসিনা পলায়ন করলেন? জামায়াতের লোক বাইডেনের পর ট্রাম্পও কি জামায়াতের লোক? যেহেতু তিনি সৌদি আরব গিয়ে ট্রিলিয়ন ডলার নিয়ে ফিরলেন তাতে তাঁকেও জামায়াত বলা যেতেই পারে। ক’দিন পর মোদীও জামায়াত আখ্যা পাওয়ার সম্ভাবনা আছে। কে যে কখন জামায়াত হয়ে যায় বলা মুশকিল। আওয়ামী লীগ অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়াই করছে। তারা মারে এক জায়গায় তাদের আঘাত গিয়ে লাগে আরেক জায়গায়। সেজন্য তাদের শত্রু নির্মূল না হয়ে তাদের মূল আরো শক্ত হয়। এদিকে ইহুদী বলল, গাজার শিশুরা হচ্ছে তাদের শত্রু। সারা বিশ্বের মুসলিম কি তাদের মিত্র? মোহাম্মদ (সা.) বলেছেন পূর্ব দিকের মুসলিমরা তাদেরকে শেষ করবে। সেজন্য তারা ভারতের সাথে মিত্রতা স্থাপন করেছে। কিন্তু ইহুদীর মিত্র হয়ে ভারত উল্টা বিপদে পড়বে। আওয়ামী লীগ আবার ইহুদীর শত্রু ভারতের মিত্র। সেজন্য ভারতের সাথে আওয়ামী লীগের মিত্রতা জোরালো থাকবে না। আওয়ামী লীগ তাদের নেতৃত্ব হিন্দুদের হাতে ছেড়ে দিয়ে ভারতের মিত্রতা শক্ত করার চেষ্টা করতে পারে।তবে আওয়ামী লীগ হিন্দুদের হাতে নেতৃত্ব ছাড়লে মুসলিমরা আবার তাদেরকে ছেড়ে যাবে।শিবির বিতাড়নের পর দেখা গেল শিবির আসলে ছাত্র লীগ। তারমানে তারা লীগের ঘরে ঢুকে বসে ছিল। আদালতের অবস্থা এখন কি? তারা মৃত্যুদন্ড প্রাপ্ত জামায়াত নেতাকে ছেড়ে দিল। তো সবই যদি জামায়াত হয় তাহলে এতবছর আওয়ামী লীগ কি করলো?

এখন জামায়ত বলছে তাদের কর্মী আটকোটি। গ্রামের অনেককে আমি জিজ্ঞাস করেছি তোমরা নাকি এখন জামায়াত, ঘটনা কি সত্য? তারা বলল, ঘটনা সত্য। জামায়াত তবে বিলম্বে নির্বাচন কেন চায়? বিএনপিকে পঁচানোর জন্য তাদের কিছু সময় প্রয়োজন, সেজন্য তারা বিলম্বে নির্বাচন চায়। আর বিএনপি দ্রুত নির্বাচন চায় পঁচে যাওয়ার পূর্বে ক্ষমতা পাওয়ার জন্য। ডক্টর ইউনুসকে সময় দিতে চায় জামায়াত এবং সময় দিতে চায় না বিএনপি সেজন্য তিনি এখন জামায়াত ভালোবাসেন। আওয়ামী লীগ ডক্টর ইউনুসকে সুদখোর বলায় তিনি তাদেরকে ভালোবাসার কথা নয়। দিশেহারা আওয়াশী লীগ ডক্টর ইউনুসকে কষে গালাগাল দিচ্ছে, কিন্তু এতে তাদের কোন লাভ হচ্ছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না। আওয়ামী লীগের এখন ভারত-আমেরিকা নেই। সেনাপ্রধান বিষয়টা বুঝেন। সেজন্য তাঁর আওয়ামী লীগের উপকারের ইচ্ছা থাকলেও উপায় নেই মনে হচ্ছে। রানু বলছে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে। শেষমেস রানুর কথার অপেক্ষা।
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০২৫ রাত ৯:৪৬
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

“আমি ক্রিকেটার বলে বেঁচে গেলাম” — নাঈম হাসানের কান্না এবং সাধারণ মানুষের প্রশ্ন

লিখেছেন জুয়েল তাজিম, ১৩ ই জুন, ২০২৬ দুপুর ১:১৯

একজন আন্তর্জাতিক ক্রিকেটার মাঝরাতে বিমানবন্দর থেকে বাসায় ফিরছিলেন। জাতীয় দলের জার্সি পরে দেশের প্রতিনিধিত্ব করেছেন, আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, অসংখ্য মানুষ তাকে চেনে। অথচ কয়েক ঘণ্টার মধ্যেই তাকে নিজের পরিচয় প্রমাণ... ...বাকিটুকু পড়ুন

ব্রাজিলের ম্যাচগুলো কবে কখন কোথায় এবং কার সঙ্গে?

লিখেছেন শিমুল মামুন, ১৩ ই জুন, ২০২৬ দুপুর ২:১৪


একনজরে ব্রাজিলের গ্রুপ পর্বের ফিক্সচার (Brazils Group Stage Fixtures at a Glance)
প্রথম ম্যাচ (প্রতিপক্ষ মরক্কো): ১৪ জুন ২০২৬। বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১

কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

লিখেছেন নতুন নকিব, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪০

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

ক্রিকেটার নাঈম হাসানের ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে যে অভিযোগ উঠেছে, তা কোনো বিচ্ছিন্ন... ...বাকিটুকু পড়ুন

×