somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিআর পদ্ধতিতে জাতীয় সংসদের উচ্চ কক্ষের নির্বাচন আগে দিয়ে দেখতে দিন কে বাঘ কে বিড়াল?

০৫ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সব দলের অংশগ্রহণে পিআর পদ্ধতিতে জাতীয় সংসদের উচ্চ কক্ষের নির্বাচন আগে দিন। কোন দলকে জনগণ প্রত্যাখ্যান করেছে কি করেনি সেইটাও জাতিকে দেখতে দিন। পিআর পদ্ধতির জাতীয় সংসদের উচ্চ কক্ষে জাতীয় সংবিধান সংশোধন করে নিম্নকক্ষের নির্বাচন দিন।আওয়ামী লীগ নিজেদের করা নির্বাচনে বার বার প্রমাণ করলো তারা বাঘ এবং আর সবাই নেংটি ইঁদুর।কিন্তু ছাত্রদের তাড়া খেয়ে গর্তে ঢুকে গেল সব বাঘ।আর মাঠ দাপিয়ে বেড়াচ্ছে সব নেংটি ইঁদুর, বিষয়টা কি হলো?

এখন বিএনপি বলছে তারা বাঘ। জামায়াত জোট ও এনসিপিও বলছে তারা বাঘ। আওয়ামী লীগও বলছে আসলে তারাই বাঘ। হঠাৎ নেংটি ইঁদুরের ঝাঁক দেখে তারা খানিকটা ভয় পেয়েছে আর কি! আসেলে ঘটনা কি সেইটা জাতি জানতে চায়।পিআর পদ্ধতিতে জাতীয় সংসদের উচ্চ কক্ষের নির্বাচন হয়ে গেলে খোলাসা হয়ে যাবে কে বাঘ আর কে বিড়াল?

পিআর পদ্ধতিতে জাতীয় সংসদের উচ্চ কক্ষের নির্বাচন আগে হলে দল সমূহের ভোটের অবস্থা বুঝা যাবে। আর অবস্থা বুঝে ব্যবস্থা নিয়ে দল সমূহ জাতীয় সংসদের নিম্ন কক্ষে নির্বাচনের ছক কষতে পারবে। এতে নিম্ন কক্ষের নির্বাচনে প্রার্থী সংখ্যা কম হয়ে হইচই কম হতে পারে।

কোন দল দোষ করে থাকলে সেই বিচার জনগণকে করতে দেওয়া উচিত। কতিপয় কোন দলের বিচার করলে সেইটা গ্রহণযোগ্য হবে না।তাতে বিশৃঙ্খলা না কমে বেড়ে যাবে। আমাদের মত বিশাল জনসংখ্যার দেশে বিশৃঙ্খলা কোন মতে কাম্য হতে পারে না।কারণ বিশৃঙ্খলা হলে বিনিয়োগ হবে না। বিনিয়োগ না হলে বেকারত্ব দূর হবে না।

লোকে মিছিল করে- মানি না মানি না, কি মানে না জিজ্ঞাস করলে বলে, জানি না জানি না।এমন বেকুবের দেশে সবার আগে শৃঙ্খলা প্রয়োজন। আর শৃঙ্খলার জন্য জাতীয় ঐক্য প্রয়োজন। আওয়ামী লীগ বহু বছর সেটা করতে পারেনি। এখন তারা কারো তাড়া খেয়ে পালিয়ে গেলে সেটা কার দোষ?কেউ যায় দিল্লি, কেউ থাকে লন্ডন। বিদেশ থেকে এক বুড়ো এসে গদিতে আরামে বসলেও প্রতি নিয়ত তাঁর শান্তি নষ্ট করা হচ্ছে। সবাই বলছে আমাদের দাবী মানতে হবে। বুড়ো সব শুনছে। তবে কি করবে বুঝতে পারছে না। এত্ত লোকের এত্ত দাবী, ওরে বাপরে বাপ! বুড়োটা এখনো পাগল হয়ে যায়নি সেটা্ও বড় কথা। বুড়োটা শান্তিতেই ছিল। তাঁর শান্তি যে বুড়ি নষ্ট করেছে তাঁকে তাড়াতে গিয়েই কেলেংকারি কান্ড ঘটেছে।

খালেদা জিয়া সুস্থ্য হয়ে আরেক বার প্রধানমন্ত্রী হতে পারলে তাঁর শেষ ইচ্ছাটা পূরণ হতো। তিনি রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিচ্ছেন না, তাতেই মনে হয় তাঁর মন থেকে প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা যায় নাই। সাবেক প্রধানমন্ত্রী রাজনীতি থেকে অবসর নিলে ভালো হতো। কিন্তু অভাগা দেশের জন্য কাজ করার ইচ্ছা তিনিও মন থেকে দূর করতে পারেননি। দু্ই মহান নেত্রীর ভার বহন করতে গিয়ে জাতি আজ ক্লান্ত। জামায়াত এক খুনখুনে বুড়ো সাথে নিয়ে হাজির হয়েছে। বুড়োটাতো স্টেজেই অজ্ঞান হয়ে যায়। তথাপি তাঁর শেষ বয়সে একবার প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা। এ দিকে বিভিন্ন দলের পরস্পর গালাগালি কানে তোলার মত নয়। যাক অন্তত এক দিক দিয়ে এ জাতি অনেক এগিয়ে। হতাশ জাতির উন্নতির কোন আশা নাই। বিশৃঙ্খলা কতটা বাড়ে সেটাই এখন দেখার বিষয়। সেই বিশৃঙ্খলার কিছুটা উপশম হতে পারে পিআর পদ্ধতিতে জাতীয় সংসদের উচ্চ কক্ষের নির্বাচন আগে করলে। সেই জন্যই কথাটা বললাম আর কি!
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৬
৯টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একাত্তরের ইতিহাস অন্য কিছুর সঙ্গে মিলবে না, সত্যিই?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২৭ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮


স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একাত্তর কখনো অন্য কোনো ইতিহাসের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩


২০২৩ সালের কথা। আমরা কয়েকজন মিলে অনলাইনে একজন ইংরেজি স্যারের কাছে কোর্সে ভর্তি হয়েছিলাম। একদিন ক্লাস চলছে, স্যার হঠাৎ বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তোমরা ছোটবেলায় যখন... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:১৪



বিশেষ দিন গুলো শাহেদ জামালের জন্য কষ্টকর।
যেমন ইদের দিন শাহেদ কোথায় যাবে? কার কাছে যাবে? তার তো কেউ নেই। এমনকি বন্ধুবান্ধবও নেই। তার এমন'ই পোড়া কপাল মেসেও... ...বাকিটুকু পড়ুন

এই যে জীবন

লিখেছেন সামিয়া, ২৮ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



এই যে আমার জীবনে কিছুই করা হলোনা, সেটা নিয়ে এখন আর খুব বড় কোনো আফসোস করি না। জীবন আসলে নিজের মতোই চলতে থাকে। সকালে ঘুম থেকে উঠি, রান্নাঘরে গিয়ে চায়ের... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

×