somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উপাস্য ও মোনাফেক

০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অনেকের উপাস্য ঈশ্বর। তাঁর আবার স্ত্রী ও সন্তান আছে। তবে এদের দৃষ্টিতে ঈশ্বর সবচেয়ে বড়। অনেকের উপাস্য দেব-দেবী যারা সংখ্যায় অনেক।এদের মধ্যে বড়-ছোট আছে। এদের কাজ আবার আলাদা। যে কাজে যাকে প্রয়োজন সে কাজে তার কাছে মিনতি সহকারে আরজি পেশ করে তার আরাধনা করা হয়। অনেকের উপাস্য দেব-দেবী ও ভগবান। এদের দেব-দেবী ও ভগবানও সংখ্যায় অনেক।অনেকের উপাস্য শুধুই আল্লাহ। যার স্ত্রী ও সন্তান নেই। আর সব কাজ শুধু একজন আল্লাহ করে থাকেন।অনেকের উপাস্য বিজ্ঞান এরা ঈশ্বর দেব-দেবী ভগবান ও আল্লাহকে কাল্পনিক বলে এবং শুধুমাত্র বিজ্ঞানকে যথাযথ বলে।এদের কেউ কেউ নিজমত সঠিক বলে তার মত যে সঠিক বলে না তার সাথে সংঘাতে জড়িয়ে পড়ে পরিবেশ পরিস্থিতি জটিল করে তোলে। অনেকে বলে সবার মত সঠিক যা কোনভাবেই সম্ভব নয়।তাহলে এখন উপায়? উপায় হলো কার মত কিভাবে সঠিক সে বলুক। যারা মত যার ভাল লাগে সে তার মত গ্রহণ করুক কিন্তু সবাই মিলেমিশে শান্তিতে থাকুক।

বাণী সূরা মন্ত্র ও সূত্র নিয়ে আলাদা কাজ-বাজ চলছে। অনেকে আবার সবটা একত্রে করে জগাখিচুড়ি পাকায়। তারা আবার এটা বুঝেনা যে অন্যের মত গ্রহণ করলে তার নিজের মত বজায় থাকেনা। সেজন্য অনেকে বলে যার মতে সে থাকুক তবে নিষ্ঠার সাথে থাকুক। নতুবা আম ও ছালা দু’টোই হারাতে হবে। কেউ তাকে নিজমতের লোক হিসেবে গ্রহণ করবেনা।অবশ্য জগা খিচুড়ি একদল হলে এরাও একটা দল পাবে।

কিন্তু যে মতের উপকার কেউ কামনা করে সে ঐ মতে না থাকলে সে ঐ মতের উপকার পায় কেমন করে? এজন্য স্বকীয়তার দরকার আছে। যেমন কেউ বলে সে মুসলমান অথচ সে কোরআনের কথা বিশ্বাস না করে বিজ্ঞানের কথা বিশ্বাস করে তাহলে সে বিজ্ঞানবাদী হলো না মুসলমান রইলো? আর সে মুসলমানই যদি না থাকে তবে তার ক্ষেত্রে ইসলামী তরিকা কিভাবে পালন করা যাবে? সে ইসলামী কথা মানবে না কিন্তু তার ক্ষেত্রে ইসলামী তরিকা মানতে হবে এটা কেমন কথা? এক কমরেডকে দেখলাম যে জীবনে নামাজ পড়েনি তার মরনে লোকেরা জানাজা নামাজের জন্য অস্থির হয়ে গেল। তো যার জীবনে নামাজ প্রয়োজন হয়নি তার মরনে নামাজ কেন প্রয়োজন হবে?

কেউ একমতের কাজ করে অন্য মতের পরিচয় প্রদান করাকে প্রতারণা না বলে উপায় কি? ইসলামে এসব লোককে মোনাফেক বলে।আর এ প্রতারক ও মোনাফেকরা সবচেয়ে বিপদ জনক। কারণ একমতের লোকেরা তার মতের লোক মনে করে এদের সাথে মিশার পর এরা পিছন থেকে ছুরি মারে। আর এতেকরে লোকেরা ধোকায় পড়ে ক্ষতিগ্রস্থ্য হয়। সে জন্য বলি যে যার মতে থাক তবে নিষ্ঠার সাথে থাক। এক মতে থেকে অন্যমতের ভেস ধরা জঘণ্য। রাজনীতির ক্ষেত্রেও এ ধরনের মোনাফেক থাকে। যাদের দ্বারা লোকেরা প্রতারিত হয়। এরা স্বার্থের কারণে যে কোন সময় যে কোন মত গ্রহণ করে তার এত দিনের সাথীর পিঠে ছুরি মারতে পারে। তা’ছাড়া এসব ক্ষেত্রে মানুষ বন্ধুরূপি শত্রু দেখে দিশেহারা হয়ে পড়ে।

আমারমতে সঠিক মত খুঁজে সেটা মেনে চল। যে মত মানবে সেটা নিষ্ঠার সাথে মানবে। মোনাফেকি বা প্রতারণা করবে না। এবার সেটা ধর্মনীতি বা রাজনীতি বা যে নীতি হোক।আর সব মানুষ মিলেমিশে সুখে শান্তিতে থাক। অশান্তি সৃষ্টির কোন দরকার নেই। যার মত তার কাছে ঠিক সেটা মেনে নিজ মতে চল। নিজ মত ও অপরের মতের সাথে খিচুড়ি পাকাবার দরকার নেই। কারণ এতে লোকেরা প্রতারিত হয়। আর ইসলামে মোনাফেক সবচেয়ে ঘৃণিত আর বাস্তবেও এর চেয়ে জঘণ্য কেউ নেই। কারণ এরা ছদ্মভেসী শয়তান।

বিঃদ্রঃ ‘ইসলামের সঠিকতার অকাট্য প্রমাণ’ গ্রন্থের একটি অধ্যায় হিসেবে লেখাটি লেখা হয়েছে।
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৮
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

×