ভেবেছিলাম তোমাকে ছাড়া বাঁচব না
কিন্তু বেঁচে থাকার জন্য তোমার তো দরকার নাই,
দরকার রোটি, কাপড়া আর মাকানের।
তাই মনের কোণে তোমার স্মৃতি থাকলেও
ভালোভাবেই বেঁচে আছি আমি।
ভেবেছিলাম, তোমাকে ছাড়া কোনো মেয়েকেই
ভালোবাসব না আমি,
কিন্তু মন তো আবেগপ্রবণ,
ভালোবাসার জন্য ক্ষুধার্ত,
সে কই মানলো আদর্শের কথা!
ভেবেছিলাম, তো অনেক কিছুই
কিন্তু সময়ের তালে সব পালটে যায়,
পাল্টাতে হয়।
এখন বুঝতে পারছি
কথা গুলো শুধু মুখের আর বইয়েরই
বাস্তবের সাথে তার টম-জেরির সম্পর্ক।
_________________

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



