আজ একজন সন্ত্রাসবাদীর ইসলাম গ্রহনের কথা জানাবো আপনাদের। কয়েক বছর আগের কথা, ব্যাপারটা নিয়ে একটু হলেও মাতামাতি করেছিল ভারতীয় মিডিয়া। বিশেষ করে মুসলিম এলাকার পত্রিকা গুলো ফলাও করে ছাপিয়েছিল। আমি পড়েছিলাম উত্তরবঙ্গ সংবাদে। বিশাল বড় প্রবন্ধ ছাপানো হয়েছিল। যাইহোক, হায়দ্রাবাদে একটি মসজিদে ব্লাস্ট করে কিছু উগ্রবাদী সন্ত্রাসী। এই ব্যাপারে তাদের সহ কিছু মুসলিম যুবককেও ধরা হয়। একটি সেলে রাখা হয় তাদের মাস্টা…রমাইনকে এবং একজন মুসলিম যুবককে। মুসলিম যুবকটি ছিল ধার্মিক। সে জেলেই নামাজ পড়ত। এবং সে ছিল সম্পুর্ণ নির্দোষ। কয়েকদিনের মধ্যেই সেই লোকটি যুবকটির ব্যবহার দেখে মুগ্ধ হয়ে গেল। যুবকটি তাকে জল এনে দিত, তার থালা-বাসন ধুইয়ে দিত, তার গা-হাতও টিপে দিত। লোকটি যুবকটির কাছে ইসলাম সম্পর্কে জানতে শুরু করল। মুলত যুবকটি চরিত্র এবং ব্যবহার দেখে তিনি জেলেই ইসলাম গ্রহন করলেন। আমি কখনো কখনো ভাবি আমরা মুসলমানরা কত রকম ভাবে ইসলাম প্রচার করে থাকি। বই পত্রিকা ছাপায়। কিন্তু সব থেকে বড় প্রচারটিই করিনা। তা হল আচার-ব্যবহারের মাধ্যমে ইসলাম প্রচার। রাসুল (সা.) বা সাহাবাদের (রা.) মুখের কথা থেকে ব্যবহার দেখেই বেশি লোক ইসলাম গ্রহন করেছিলেন সেকথা আমরা ভুলে যায়। আমাদের উচিত মুখে বড় বড় কথা না বলে নিচেদের চরিত্র ও ব্যবহারকে ইসলাম সম্মত করা।
[সন্ত্রাসবাদীটি কোন ধর্মের সেকথা আমি জানাই নি। কারন আমি মনে করি যারা বিনা কারণে সাধারণ/নিরিহ মানুষ মারে তারা 'সন্ত্রাসবাদ' ধর্মেরই অনুসারী]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


