বুখারী শরীফে একটা হাদিস পড়েছিলাম, অনেকটা এমন, মসজিদে কিরাত জোড়ে পড়া হতো ফলে মসজিদের পাশের অমুসলিমরা বিরক্ত হতো এবং মাঝে মাঝে গালিও দিত। তাই কিরাত এমন ভাবে পড়তে বলার নির্দেশ দেওয়া হল যাতে আওয়াজ মসজিদের মধ্যেই থাকে। আরেকটা হাদিস বুখারীর; সম্ভবত ইবনে আব্বাস (রা.) তাঁর শিষ্যদের উপদেশ দিচ্ছেন যে, তোমরা লোকেদের কাছে গিয়েই কুর’আন পড়া শুরু করে দিবেনা। যতক্ষন না তারা তোমাদের কিছু শোনাতে বলবেন এবং উতসাহ দেখাবেন।
মোটকথা আমি বলতে চাচ্ছি, দাওয়াত বা ইস’লাহ করার সময় কোনভাবেই যাতে কেউ বিরক্ত না হয়। বিশেষ করে অমুসলিমরা। আমাদের এলাকায় যেসব জালসা হয়ে থাকে তাতে প্রচুর মাইক উঁচু যায়গায় লাগিয়ে জালসা প্রাঙ্গণ থেকে ১০-১৫ কিলোমিটার দুরের লোকেদের কাছেও জবরদস্তি পৌছে দেওয়া হয়। পায়খানা করতে করতেও বাধ্য হয়ে কুর’আন শুনতে হয়। এছাড়া বয়স্ক, রোগী, শিশুদের খুব অসুবিধা হয় এতে। অনেকে ইবাদতে মন দিতে পারেনা মানে নামায বা কুরান তিলাওয়াত করতে পারেনা মাইকের আওয়াজে। যারা লেকচার শুনতে আগ্রহী তারা সকলেই জালসায় উপস্থিত হয়েছেন। তাহলে কেন এত মাইকের তোড়যোড়?
আরেকটা ব্যাপার আমাকে প্রচন্ড বিরক্ত করে, তা হল হিন্দুদের কীর্তন। ৮-১০ দিন ধরে চলে এই আয়োজন। অনেক মাইক লাগানো হয় এলাকা জুড়ে। ২৪ ঘন্টা শুধুই ‘হরে কৃষ্ণ’ বলতে থাকে। অন্য কিচ্ছু নয়। না ধর্মের কথা না বাণী, না কাহিনী-ঘটনা, না আচার ব্যবহার। অথচ যারা এব্যাপারে যারা আগ্রহী তারা সকলে একসাথে বসে একাজ করতে পারে এমন ভাবে হাজার হাজার লোককে কষ্ট দেওয়ার কি মানে হয়?
কখনো কখনো মনে হয় মাইক আবিস্কার কোন ব্যাটাই করেছিল
[ এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত।]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


