somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ফরিদ আলম
সুন্দর জীবন সকলে পায় না, তবে কিছু লোক জীবনকে সুন্দর করে গড়ে তোলেন। আর সুন্দর জীবনের জন্য চাই সুন্দর জীবন ব্যবস্থা। নিঃসন্দেহে ইসলাম হল শ্রেষ্ঠ সুন্দর জীবন ব্যবস্থা।

সন্ত্রাসবাদ! আর কতদিন ?!

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেনিয়াতে একটা শপিং মলে কিছু সন্ত্রাসবাদী ঢুকে অনেক মানুষকে বন্দি করে ফেলেছে। এখন পর্যন্ত ৬৯ জন মারা গেছেন। কাল পাকিস্থানের একটি গির্জাতে হামলা হয়েছে মারা গেছেন প্রায় ৪০ জনেরও বেশি। অনেক শিশু, নারী, বৃদ্ধ ঘায়েল হয়েছেন। কেনিয়ার ঘটনাটা কে করেছে জানিনা কিন্তু পাকিস্থানে গীর্জার বিস্ফোরনের কথা একটা মুসলিম(?) সংগঠন দায় স্বীকার করেছে। মাঝে মাঝে সিনেমা বা ডকুমেন্টারী দেখে আমি ভয় পেয়ে যায় ভাবি আমিও যদি এমন কোন সন্ত্রাসবাদী হামলার শিকার হয় কিংবা আমার পরিবারের কেউ তবে যারা একাজ করেছে তাদের কি কখনো ক্ষমা করতে পারবো? নাহ কখনো পারবো না। তারা যতই দাড়িওয়ালা, তাবিজ পড়া বা টুপি পড়া লোক হোক। বরং তাদের কুকুরপেটা করে মারতেও পেছপা হবো না। কেউ আবার ভাব্বেন না আমি সন্ত্রাসবাদী বলতে মুসলিমদেরই বুঝি। পৃথিবীতে যত সন্ত্রাসবাদী হামলা হয় তার ১০% এরও কম মুসলিমদের দ্বারা সংঘটিত হয়। তবে আমি যেহেতু মুসলিম তাই মুসলিম জঙ্গির উদাহরন দিলাম। এই জঙ্গিরা নিজেদের মুসলিম বলে, ভাবে ধর্মের কাজ করছি অথচ ধর্ম সম্পর্কে এদের স্বচ্ছ ধারনা নেই বললেই চলে। সারা পৃথিবী জুড়ে উলামারা সন্ত্রাস বিরোধী ফতোয়া দিচ্ছেন অথচ এরা অনড় তাদের সিদ্ধান্তে। সন্ত্রাস ছড়িয়েই নাকি ইসলাম আর মুসলিমদের উপকার হবে। এই মাথামোটা মানুষেরা একবারও ভেবে দেখেনা তাদের এই কুকর্মের জন্য সারা বিশ্বের মুসলিমদের কত সমস্যার মধ্যে পড়তে হয়। এরা এটা বুঝেনা পেশাব দিয়ে পায়খানা পরিস্কার করলে কখনও পবিত্র হওয়া যায়না। জঙ্গি সংগঠন, এখানে ওখানে হামলা, নিরিহ মানুষ মারা এসবের প্রায় ২০ বছর হয়ে গেল। এই কুড়ি বছরে হাজারো লোক মরেছে, লক্ষ্য লোকের জীবন উজার হয়েছে, কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। এখন ভাবার সময় এসেছে জঙ্গি সংগঠন গুলোর, এত কিছু করে ইসলামের কি উপকার হয়েছে? কি উপকার হয়েছে মুসলিমদের? নিসন্দেহে বলা যায় উপকারের থেকে ক্ষতির পাল্লা অনেক বেশি ভারি হবে।

◆☛ ..যে ব্যক্তি কোন হত্যার বিনিময় ব্যতীত কাউকে হত্যা করল অথবা সন্ত্রাস সৃষ্টি করল সে যেন সমগ্র মানব জাতিকেই হত্যা করল। আর যে একটা প্রাণকে বাঁচাল সে যেন সমগ্র মানবজাতিকে বাঁচাল। (সূরা, মায়েদা)

◆☛ ‘‘যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোন বিশ্বাসীকে হত্যা করবে, তার পরিণতি হবে জাহান্নাম। সেখানে সে চিরকাল অবস্থান করবে। আল্লাহ্ তার ওপর ক্রুদ্ধ হন, অভিসম্পাতণ করেন এবং তার জন্য ভয়ংকর আযাব প্রস্ত্তত করে রেখেছেন। (সূরা আননিসাঃ ৯৩)

◆☛ রাসুল সা. বলেছেন, ‘যে কোন অমুসলিমকে (অকারণে) হত্যা করবে সে জন্নাতের সুঘ্রাণও পাবেনা। অথচ জান্নাতের সুঘ্রাণ ৪০ বছরের দুরুত্ব থেকেও পাওয়া যাবে’

এই সকল জঙ্গিরা পরিস্কারভাবে কুরান এবং হাদিসের নির্দেশ গুলোকে অমান্য করে চলে। আর সন্ত্রাস ছড়িয়ে আর লোক মেরেই মনে করে ইসলাম প্রতিষ্ঠা হবে। এই গন্ডমুর্খদের এইটুকু জ্ঞান নেই ইসলাম প্রতিষ্ঠা করতে হবে রাসুল সা. ও সাহাবাদের দেখানো পথেই নয়লে যতই চেষ্টা করা হোক কখনোই সফল হওয়া যাবেনা। আর উনাঁরা এই কাজ করছেন সুন্দর ব্যবহারের মাধ্যমে, সুন্দর কথা বলে ভয় দেখিয়ে নয়, নিরিহ মানুষ মেরে নয়। যেসকল লোক ইসলামের কথা বলে অথচ রাসুল সা. কিংবা সাহাবাদের আদর্শকে মানে না তারা কেমন মুসলমান আর কেমন ইসলামের কথা বলে আমি বুঝতে পারিনা।

◆◆ মহানবী সা• তাঁর দশ বছরের সামরিক জীবনে প্রায় ৩০ লাখ বর্গ কিলোমিটার এলাকা ইসলামী সালতানাতের অন্তর্ভুক্ত করেছেন। অথচ এই বিশাল এলাকা জয় করতে সকল যুদ্ধে মুসলমানরা সর্বমোট ২৫১ জন কাফির সৈন্য হত্যা করেছেন। আর মুসলমানদের মধ্যে শাহাদাত বরণ করেছেন সর্বোচ্চ ১২০ জন। পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত ঘটে যাওয়া অনৈসলামিক যুদ্ধ-বিগ্রহের ইতিহাস তন্ন তন্ন করে খুজলেও এত বিশাল এলাকা বিজয়ের জন্য এত কম সংখ্যক প্রাণহাণীর অন্য কোন নযীর খুঁজে পাওয়া যাবে না।

অথচ আজকের তথাকথিত মুসলিম দরদি, ইসলাম দরদি সন্ত্রাসীরা কি করছে? কত লোক মেরেছে আর কতজনের কাছে ইসলাম পৌছাতে পেরেছে? আহমেদ দীদাত, জাকির নাইক, ইউসুফ কারজাই, তারিক রামাদান, হামজা জার্জিস, হারুন ইহ্যায়া এরা ইসলামের সঠিকসেবা করছেন নাকি সন্ত্রাসীরা? কাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠা সম্ভব। এই গন্ডমুর্খ সন্ত্রাসীরা প্রকাশ্যে মুসলিমদের ক্ষতি করে চলেছে অথচ নিজেদের জিহাদী বলছে। হায়রে!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×