ইসলামী ব্যাপারে প্রচুর বাঙালী আলেমের লেখা পড়েছি কিন্তু তাদের বেশির ভাগই উর্দু বা আরবিতে এক্সপার্ট। বাংলা ভাষাতে দক্ষ লেখক খুব কমই আছে। আব্দুল হামীদ মাদানীর লেখার সাথে পরিচয় হওয়ার পর আমার মনে হয়েছে বাংলা ভাষায় দক্ষ সেরা ইসলামী আলেম তিনিই। উনার প্রত্যেকটি বইই মাস্টারপিস। এখন পর্যন্ত সত্তরটির কাছাকাছি বই লিখেছেন। তবে কয়েকটি বই এমন আছে যেগুলো না পড়লে অনেক কিছু মিস করবেন। যেমন -
▲ তাওহিদ – তাওহিদের ব্যাপারে সেরা বই বলা চলে। সুচিপত্র দেখলেই বুঝতে পারবেন এটি যেমন তেমন বই নয়। এই বইয়ে কি নেই? প্রায় একশটি ব্যাপারে লেখা আছে এই বইয়ে। তাওহিদ, শিরক, ইমান, বিদাদ, জিন, শয়তান, নবী-রাসুল, জান্নাত জাহান্নাম, পুলসিরাত, মিযান তাবীয, ঝাড়ফুক, আল্লাহ প্রেম, আল্লাহ ভীতি…. আরো আরো আরো। অবাক অয়ে যাবেন এই বই পড়ে।
▲ যুব সমস্যা ও তার শরয়ী সমাধান – এটাকে শুধু স্বপ্নদোষ বা বিয়ে নিয়ে লেখা কোন বই ভাববেন না। প্রত্যেকটা যুবককে পড়ার মতো এক অসাধারণ বই। ইমান, বেকারত্ব, ফ্যাসান, সন্ত্রাস, রাষ্ট্র প্রতিষ্ঠা, ব্যভিচার, প্রেম, বিয়ে, গান বাজনা, বন্ধুত্ব, শিক্ষা, অন্ধ গোড়ামি সব কিছু আছে এই বইয়ে। ইসলাম নিয়ে যারা পড়াশোনা-লেখালেখি করছে তাদের তো অবশ্যই পড়ে দেখা উচিত।
▲ সুখের সন্ধ্যান – অনেক দিন ধরে ডেল কার্নেগী টাইপের ইসলামী বই খুঁজছিলাম। সুখের সন্ধ্যান হল ঠিক তেমনি। কিভাবে সুখী হওয়া যায়, আদর্শ ব্যক্তিত্ব গড়ে তুলা যায়, সংসার সুখের করা যায়, মধ্যমপন্থা অবলম্বন, তাকদ্বীর নিয়ে টানাটানি, সমাজ, দেশ, স্ত্রী, সন্তান এরকম প্রায় ১০০ টি প্রসঙ্গে লেখা এই বই। প্রত্যেকটি পরিবারে অবশ্যই থাকা উচিত।
▲ আদর্শ রমণী – মেয়েদের নিয়ে অসাধারণ একটি বই। নারীদের অধিকার, নামাজ, ইবাদত, গুন সব ব্যাপারেই লেখা আছে। মেয়ে, বউ, শাশুড়ী সবার ব্যাপারেই আলাদা ভাবে লেখা আছে। প্রচুর উপদেশ দেওয়া হয়েছে। মেয়েদের অবশ্যই পড়া উচিত।
▲ সলাতে মুবাশ্বির – বাংলাতে এত বড় নামাজের বই আমি দেখেনি। নিঃসন্দেহে বাংলায় সেরা নামাজের বই। এ বইয়ের সব থেকে বড় গুন হল নামাজের ছোট ছোট সব ব্যাপারেই বলা হয়েছে। বিতর্ক গুলো নিয়ে অনেক আলোচনা আছে। প্রচুর আলেমদের মতামত আছে। আমি নামাজ নিয়ে প্রায় ১০ টি বই পড়েছি। আমার মতে এটাই সেরা। আসাদুল্লাহ আল গালিব, নাসিরুদ্দিন আলবানী রাহি. এর বই থেকেও সহজ-সরল। অবশ্যই সবাইকে পড়া উচিত।
▲ ধর্মের নামে সন্ত্রাস ও গোড়ামী – আজকের যুগে সকল মুসলিমকেই জিহাদ ও সন্ত্রাসের তফাত সম্পর্কে জানা উচিত। জিহাদ কখন? ধৈর্য্য কখন? এওব ব্যাপারে অবশ্যই জানা উচিত। এই বইতে ধর্মীয় গোড়ামী, সন্ত্রাসবাদ, অতিরঞ্জন, যুবকদের ভুল, ইসলাম প্রতিষ্ঠার নামে সন্ত্রাস সব কিছু নিয়ে লেখা হয়েছে। চমতকার একটি বই।
অনান্য বই গুলোও পড়তে পারেন। আমি আগেই বলেছি প্রত্যেকটি বই মাস্টারপিস। উপরের বই গুলো পড়ে নিলে আরো যেসব বই অবশ্যই পড়ে দেখা উচিত -
✒ আদর্শ বিবাহ ও দাম্পত্য
✒ পরিবার ও পরিবেশ
✒ ব্যাংকের সুদ কি হালাল ?
✒ মোনাফেকি আচরণ
✒ কাফের বলার মৌলনীতি
✒ দ্বীনের দাওয়াত
✒ দ্বীনি প্রশ্নোউত্তর
✒ অধিকারীর অধিকার
✒ হকপথ হোক মনোরথ
✒ দেনা পাওনা
✒ বারো মাসে তেরো পার্বন
বই গুলো ডাউনলোড করতে পারেন এখান থেকে -
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


