কোন কিছুকে এক তরফা ভাবে খারাপ, ফালতু, বেকার বলাটা একধরণের গোঁড়ামী। অনেককে দেখেছি ভারতীয় টিভি চ্যানেল গুলোর সমালোচনা করতে। আমি নিজেও সমালোচনা করি কিন্তু এই চ্যানেল গুলো যখন ভালো কিছু দেখায় তখন প্রশংসাও করি। আমি কয়েকটি শো এর কথা লিখছি যে গুলো যে কোন মানুষ দেখলেই অনেক কিছু শিখতে পারবে। আজকের এই সমাজে গুমরাহ হবেনা। এসব দেখলে মানুষ খাল কেটে কুমির ডাকা থেকে সাবধান হতে পারবে। আপনাদেরও দেখার অনুরোধ করছি।
MTV - WEEBD ☛ স্যোশাল নেটওয়ার্কিং সাইটে যোগাযোগ হওয়ার পর সম্পর্ক, ব্যবসা, চাকরি বা এই ধরনের কাজে জড়িয়ে কি ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়েছে অনেককে সে সব সত্য ঘটনার শো।
Chanel V - Gumrah ☛ এটি যুবক যুবতিদের স্কুল লাইফ বা কলেজ লাইফের সম্পর্ক, বন্ধুত্ব এবং এ সম্পর্কীত নোংরামি, অশ্লীলতা তারপর অপরাধ অথবা মডেল বা নায়ক নায়িকা হওয়া অথবা চাকরির জন্য দৌড়ঝাপ করার সময় কত ধরনের নোংড়ামি স্বীকার হতে হয় বা অপরাধ করতে বাধ্য হয়ে যায় অনেকে সেসব নিয়ে খুব ভালো একটা সত্য ঘটনার শো।
Bindass - Emotional Atyachaar ☛ এটা প্রেমিক প্রেমিকাদের নিয়ে একটা রিয়েলিটি শো। আজকের যুগে বিশেষ করে শহরের যুবক যুবতিরা সম্পর্ক বলতে কি বুঝে তা নিয়েই রিয়েলিটি শো।
Sony - Crime Petrole / Life Ok - Sabdhan India ☛ এরকম আরো শো হচ্ছে বেশ কয়েকটি চ্যানেলে। ভারতের বিখ্যাত সব অপরাধ, পুলিশি মামলা, ভয়ংকর অপরাধ গুলোকেই দেখানো হয়। যেমন দিল্লির মেয়েটির রেপের ঘটনা অথবা রিজওয়ানুর কান্ড। প্রত্যেকটি এপিসোডই অসাধারণ।
এধরনের আরো শো আছে হয়ত। আমি টিভি কম দেখি বলে একটার নাম বলতে পারছি। আমার মনে হয় এসব থেকে অনেক কিছু শেখার আছে। একটা কথা প্রচলিত আছে যে, বুদ্ধিমান সে নয় যে ঠোকর খেয়ে শেখে, বুদ্ধিমান সে যে অন্যের ঠোকর খাওয়া দেখে নিজে সাবধান হয়ে যায়। এসব শো আমাদের সত্যিই সাবধান করবে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


