somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ফরিদ আলম
সুন্দর জীবন সকলে পায় না, তবে কিছু লোক জীবনকে সুন্দর করে গড়ে তোলেন। আর সুন্দর জীবনের জন্য চাই সুন্দর জীবন ব্যবস্থা। নিঃসন্দেহে ইসলাম হল শ্রেষ্ঠ সুন্দর জীবন ব্যবস্থা।

আদর্শ মুসলিম ব্যক্তিত্ব

২৬ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন আদর্শ মুসলিম ব্যক্তিত্ব কেমন হবে তা নিয়ে বিশাল আলোচনা চলতে পারে। দু-এক কথায় এর উত্তর দেওয়া সম্ভব নয়। আব্দুল হামীদ মাদানী খুব সুন্দর বলেছেন, ‘সাধারণভবে মুসলিম নারী পুরুষের গুণাবলী এই যে, তারা লজ্জাশীল হয়, অপরকে কোন প্রকার ব্যাথা দেয়না, শান্তি ও শৃঙ্খলা পছন্দ করে, সকলের জন্য মঙ্গলকামী হয়, সত্যবাদী, মিতভাষী, মিষ্টভাষী, ধৈর্য্যশীল, সহ্যশীল, কৃতজ্ঞ, অল্পেতুষ্ট, আঙ্গীকার পালনকারী আমানতদার সংযমী, জিতেন্দ্রিয়, ভদ্র, সুশীল, শিষ্টাচার, বিনয়ী, হাসিমুখি হয়। তাদের পদস্খলন কম ঘটে, বাজে কথা ও বাজে কাজে থাকে না, লোকের সাত পাঁচে থাকেনা, কাউকে লানত, অভিশাপ ও গালমন্দ করেনা, কারো চুগলি, গীবত করেনা, হিংসুক, কৃপণ, পরশ্রীকাতর ও লোভী হয়না। যারা আল্লাহর জন্য সবকিছু পছন্দ করে ও ভালোবাসে এবং তাঁরই জন্য ঘৃণা করে মন্দ বাসে। তাঁরই জন্য আনন্দিত ও রাগ্বাম্বিত হয়’।
চরিত্র নিঃসন্দেহে সবচেয়ে বড় সম্পদ। যার চরিত্র নাই তার ব্যক্তিত্ব বিকশিত হয়না। সমাজ চরিত্রবানদের সন্মান করে ভালোবাসে। সুন্দর চরিত্র জীবনের অলংকার ও সবচেয়ে দামি সম্পত্তি। আসুন চরিত্র সম্পর্কীত কিছু তথ্য জেনে নেই -
❖ নবীজী সা. বলেন – ‘তুমি সুন্দর চরিত্র ও দীর্ঘ নীরবতা অবলম্বন কর। সেই সত্ত্বার কসম যাঁর হতে আমার প্রাণ আছে, সারা সৃষ্টি উক্ত দুই (অলংকারের) মতো অন্য কিছু দিয়ে সৌন্দর্যমন্ডিত হতে পারেনা’ [সহীহুল জামে/৪০৪৮]
❖ ‘তোমদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই ব্যক্তি যে তার চরিত্রে তোমাদের সকলের চেয়ে উত্তম’ [বুখারী/৬৩৫; মুসলিম/২৩২১]
❖ ‘আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়তম বান্দা হল সেই যার চরিত্র সুন্দর’ [ত্বাবারানী, সহীহুল জামে/১৭৯]
❖ ‘নিশ্চয় আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য্যকে পছন্দ করেন। তিনি সুউচ্চ চরিত্রকে ভালোবাসেন এবং ঘৃণা করেন নোংরা চরিত্রকে’ [সহীহুল জামে/১৭৪৩]
❖ মানুষকে সুন্দর চরিত্রের চাইতে শ্রেষ্ঠ (সম্পদ) অন্য কিছু দান করা হয়নি’ [ত্বাবারানী, সহীহুল জামে/১৯৭৭]
ভদ্রতা চরিত্রের আরেকটি বড় গুন। ভদ্রতার মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারি। অনেক সমস্যা থেকে মুক্তি পেতে পারি। পৃথিবীর বিখ্যাত মনীষীদের ব্যাপারে জানলে দেখা যাবে তাঁদের মধ্যেও এই গুনটি ছিল। ভদ্রতা ছাড়া কোন মানুষের পক্ষেই চরিত্রবান বা আদর্শবান হওয়া সম্ভব নয়। কয়েকজন ইসলামী পন্ডিতের বক্তব্য তুলে ধরলাম -
❖ আলী রা. বলেন – ‘যে লোক ভদ্র তার কথাও নম্র। ভদ্রতা উন্নত চরিত্রের লক্ষন, আর নম্রতা উতকৃষ্ট ইবাদতের লক্ষণ’।
❖ ইমাম গাযযালী বলেন – ‘মর্যাদা লাভ হয় জ্ঞানের মাধ্যমে, রক্ত সম্পর্কের মাধ্যমে নয়। সৌন্দর্যের সুষমা বিকশিত হয় শিষ্টাচারের মাধ্যমে, উত্তম পোষাকের মাধ্যমে নয়’।
❖ মুহাল্লাব বলেন – ‘অবাক লাগে যে, লোকে মাল দিয়ে দাস ক্রয় করে, অথচ সুব্যবহার দিয়ে স্বাধীন মানুষ ক্রয় করেনা’।
আমাদের সকলের উচিত আমাদের চরিত্রকে এভাবেই তৈরি করা। কিন্তু দুঃখের বিষয় বেশির ভাগ মুসলিমই আদর্শ মুসলিম ব্যক্তিত্বের অধিকারী নয়। আমি আগেও বেশ কয়েকবার বলেছি ইসলাম প্রতিষ্ঠা হয়েছে মুসলিমদের সুচরিত্র ও সুব্যবহারের ফলে। রসুল সা. সাহাবা রা. বা তাবেঈ বা অনান্য মুসলিম ব্যক্তিত্বের জীবনী থেকেই আমরা এই সত্য সম্পর্কে জানতে পারি। কোথাও পড়েছিলাম ইসলাম গ্রহনকারী বিখ্যাত পপ গায়ক ক্যাট স্টিভেন্স বলেছিলেন ‘ভালো হয়েছে আজকের মুসলিমদের দেখার আগেই আমি কুরান পড়েছিলাম। না হলে এই মুসলিমদের দেখে আমি কখনোই কুরান পড়তে আগ্রহী হতাম না’।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×