somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ফরিদ আলম
সুন্দর জীবন সকলে পায় না, তবে কিছু লোক জীবনকে সুন্দর করে গড়ে তোলেন। আর সুন্দর জীবনের জন্য চাই সুন্দর জীবন ব্যবস্থা। নিঃসন্দেহে ইসলাম হল শ্রেষ্ঠ সুন্দর জীবন ব্যবস্থা।

জঙ্গীবাদী ও চরমপন্থী যুবকদের উদ্দেশ্যে/আব্দুল হামীদ মাদানী

২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহানবী সা. বলেন, ‘অচিরেই শেষ যামানায় একটি নির্বোধ যুব-দল হবে, যারা লোক সমাজে সবার চাইতে উত্তম কথা বলবে। কিন্তু ইমান তাদের গলদেশের অভ্যন্তরে প্রবেশ করবে না। তারা দ্বীন থেকে এমনভাবে বের হয়ে যাবে, যেমন তীর শিকার ভেদ করে বের হয়ে যায়......... [বুখারী/৩৬৫৪; মুসলিম, মিশকাত/৩৫৩৫]

ধর্ম নিয়ে বাড়াবাড়ি ও অতিরঞ্জন, মতভেদের সময় উগ্রবাদী মনোভাব ও কট্টরবাদী সমালোচনা। অবশ্য এমনটি ঘটে দ্বীন সন্বন্ধে সঠিক জ্ঞান না থাকার ফলেই। ফাটা ঢেকির শব্দ বেশি হয়। আর সেই শব্দ তর্ক-বিতর্ক থেকে দ্বন্ধ-দাঙ্গা এবং তার পরেই জিহাদের দুলদুলে সওয়ার করিয়ে সন্ত্রাসবাদে পৌছে দেয়। অবশ্য এই অতিরঞ্জনকারীদের ধর্মবিষয়ক প্রজ্ঞা কম হলেও ইবাদত বিষয়ক প্রচেষ্টা অনেক বেশি। আর এরা সাধারণত আবেগপ্রবণ উদীয়মান যুবক হয়। যাদের উদ্যম বেশি, কিন্তু অভিজ্ঞতা কম। যেমন বিদ্রোহী খাওয়ারেজরা অনুরুপ ছিল।
এই শ্রেণীর যুবকরা জানেনা যে, শরীয়তে মঙ্গল আনয়ন অপেক্ষা অমঙ্গল দূরীকরণ অধিক প্রাধাণ্যপ্রাপ্ত। এরা জানেনা বা মানেনা যে, একই কাজের পশ্চাদে যদি লাভ ক্ষতি দুই থাকে তাহলে লাভ করার চেষ্টা না করে ক্ষতি যাতে না হয় তারই চেষ্টা করতে হয়। অবশ্য লাভের অংশ বিশাল এবং ক্ষতির অংশ কিঞ্চিত হলে সে কথা ভিন্ন।
এরা জানেনা বা মানেনা যে, মন্দকে মন্দ দিয়ে দূর করা যায়না। পেশাব দিয়ে পায়খানা ধুয়ে পবিত্রতা অর্জন হয়না। আগুনকে আগুন বা পেট্রল দিয়ে না নিভিয়ে পানি দ্বারা নিভাতে হয়।
যেমন কোন মন্দ দূর করতে গিয়ে যেন অধিকতর মন্দ সৃষ্টি না হয়ে যায়। নচেত সেই মন্দ দূর করা বাঞ্ছনীয় নয়। আঙ্গুলের ব্যাথা দূর করতে গিয়ে যদি সারা শরীরে ব্যাথা সৃষ্টি হওয়ার আশংকা হয় অথবা মৃত্যুর ভয় থাকে, তাহলে সেই ব্যথা দূর করা নিশ্চয় ভালো নয়।
এরা জানে, ইমানী জোশ চাই, দ্বীনি জযবা চাই, ইওলামী স্পৃহা চাই, স্পিরিট চাই, স্পীড চাই সংগ্রামের তুফান চাই, আন্দোলনের ঝড় চাই, কিন্তু একথা জানেনা বা মানেনা যে এসব কিছুতে লাগাম চাই, ব্রেক চাই, সংযম চাই, বাঁধ চাই, বন্ধন চাই। নচেত মহাসর্বনাশ অবশ্যম্ভাবী।

[সকলকে অনুরোধ করব ‘ধর্মের নামে সন্ত্রাস ও গোঁড়ামী’ বইটি পড়ার। এই কয়েকটি অধ্যায় ভালোভাবে পড়ুন – কাফেরবাদ, সন্ত্রাসবাদ, মুসলিমদের মাঝে সন্ত্রাস সৃষ্টির কারণ, মুসলিম সন্ত্রাসের ঐতিহাসীক প্রেক্ষাপট, উগ্রপন্থীদের বৈশিষ্ট্য,সন্ত্রাস রুখার উপায়।]

এখান থেকে ৫১ নাম্বার বইটি ডাউনলোড করুন - ক্লিক করুন
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×