মাওবাদী, নকশালী এরা আসলে চরমপন্থী কমিউনিষ্ট। যেমন সি.পি.আই.এম, সি.পি.আই কমিউনিষ্ট মতবাদে বিশ্বাসী ঠিক তেমনি এরাও। ভারতের সন্ত্রাসবাদী হামলার বেশির ভাগ করে মাওবাদী, নকশালরাই। পুলিশ মারা, নেতা মারা, সাধারণ মানুষের উপর অত্যাচার, রেল লাইন কেটে দুর্ঘটনা ঘটানো, আর্মি-বিএসএফ মারা, এমনকি বেশ কয়েকজন বড় বড় নেতাকেও মেরেছে এরা। এসব প্রতিদিনই খবরে শুনি। পশ্চিমবঙ্গ, ঔড়িষ্যা, ঝাড়খন্ড, বিহার এবং অন্ধ্রপ্রদেশে খুবই মজবুত এরা। কিন্তু মজার ব্যাপার হল এই চরমপন্থী কমিউনিষ্টদের কারণে কখনোই সি.পি.আই.এম বা সি.পি.আইকে কিছু শুনতে হয়না। কেউ কমিউনিষ্টবাদকে গাল দেয়না। কেউ মনে করেনা যে মাওবাদী নকশালরা কমিউনিষ্ট হয়ে সন্ত্রাসী কাজকর্ম করছে সি.পি.আই.এমও তো করতে পারে। কেউ এমন ভাবেনা। উলটো বলে আরে ভাই ওরা হল চরমপন্থী আর এরা তো নরমপন্থী। আমার কথা হল পৃথিবীতে ১৮০ কোটি মুসলিম, প্রতি চার জন মানুষের একজন মুসলিম। এর মধ্যে চরমপন্থী কতজন? তর্কের খাতিরে ধরে নিলাম এক লক্ষ মুসলিম সন্ত্রাসী বা চরমপন্থী। তাহলে এই কয়েকজন লোকের জন্য একশ উনাশি কোটি নিরানব্বই লক্ষ্য নরমপন্থী, মধ্যমপন্থী মুসলিমদের কোন যুক্তিতে অপমানিত করছেন? সন্দেহ করছেন? সমালোচনা করছেন? গ্রেফতার করে জেলে ঢোকাচ্ছেন? ফ্লাট বা ঘর ভাড়া দিতে ভয় পাচ্ছেন?
উগ্র কমিউনিষ্ট এবং উগ্র মুসলিমদের নিয়ে দুই ধরণের নীতি কেন?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ের ওপারে অপেক্ষা

-একটি অসমাপ্ত প্রেমের গল্প
শীতের সকাল।
রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন
আলপিন!!!!!

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।