‘এভাবে আমি তোমাদেরকে এক মধ্যপন্থী জাতিরুপে প্রতিষ্ঠা করেছি’ [সুরা বাক্বারাহ/১৪৩]
মধ্যমপন্থা কি? এটা হল চরমপন্থা ও নরমপন্থার মাঝামাঝি পন্থা। সুতরাং মুসলিম হবে মধ্যমপন্থী। না কড়াপন্থী না ঢিলেপন্থী। অথচ মুসলমানদের মধ্যে আজকাল দেখা যায় চরমপন্থী ও নরমপন্থী লোকেদের। মধ্যমপন্থী লোকের বড়ই অভাব। অথচ কুর'আন, হাদীসে মধ্যমপন্থা নিয়ে অনেক নির্দেশ আছে।
❖ একটা লোক ফাসেক, সে কাবীরা গোনাহ করে, কিন্তু নামাজ পড়ে এবং শির্ক করেনা। এই লোকটির ব্যাপারে কে কি বলবে দেখে নেই-
চরমপন্থী ☛ আমি তাকে সালাম করব না, তার সাথে সম্পর্ক ছিন্ন করব, তার সাথে কথা বলব না।
নরমপন্থী ☛ পাপকে ঘৃণা কর, পাপিকে নয়। আমি তাকে সালাম করব, তার সাথে সুসম্পর্ক রাখব, তার সাথে হেসে খেলে উঠাবসা করব।
মধ্যমপন্থী ☛ আমি তার পাপের জন্য তাকে ঘৃণা করব এবং ঈমানের জন্য ভালোবাসব। তাকে বর্জন করায় যদি কোন উপকার থাকে তবে তাকে বর্জন করব।
নরমপন্থা সবসময় ক্ষতিকারক। নরমপন্থা এমন একটা পন্থা যার ফলে নিজের মৌলিকতা, স্বকীয়তা, বৈশিষ্ট্য, ঐতিহ্য সব হাড়িয়ে যায়। যেমনটা অনেক ধর্মের ক্ষেত্রেই হয়েছে। নরমপন্থীরা ধর্ম নিয়ে তেমন মাথা ঘামায়না, নিয়মিত ইবাদতও করেনা, হালাল হারামের পড়োয়াও করেনা না। আর চরমপন্থা এমন একটা পন্থা যা মানুষের মনে বিরক্তির উদ্রেক ঘটায়। চরমপন্থীদের দেখে সবাই ভয় পায়, তাদের কাছে আসতে চাইনা। এরা উগ্র, রাগী, ধর্মের ব্যাপারে অতিরঞ্জনকারী। এদের কারণেই আজ সারা বিশ্বে মুসলিমদের গুড হুইল নষ্ট হচ্ছে। এমনকি ইসলাম নিয়েও সমালোচনা হচ্ছে। অথচ এই চরমপন্থীরা মনে করে ওরাই শ্রেষ্ঠ মুসলিম। ওদের পথই সঠিক পথ।
নবী সা. আরো বলেন – ‘তোমাদের সহজ নীতি অবলম্বনের জন্য পাঠানো হয়েছে, কঠোর নীতি অবলম্বনের জন্য পাঠানো হয়নি’ [বুখা্রী]
‘তোমরা সহজ করো, কঠিন করো না। সুসংবাদ দাও, বীতশ্রদ্ধ করো না। পরস্পরে মেনে মানিয়ে চলো, মতো বিরোধ করো না’ [বুখারী]
‘নিশ্চয় দ্বীন সহজ। যে ব্যক্তি অহেতুক দ্বীনকে কঠিন বানাবে তার উপর দ্বীন জয়ী হয়ে যাবে। সুতরাং তোমরা সোজা পথে থাকো এবং মধ্যমপন্থা অবলম্বন করো…..[বুখারী]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


