মহাত্মা গান্ধী বলেছিলেন, ‘ভারতের মতো দেশের জন্য দরকার হজরত ওমর রা. এর মতো একজন খলিফা। তিনি এমনি এমনিই একথা বলেননি। একটা ছোট্ট ঘটনাই দেখুন - এক ব্যক্তি ওমরকে (রা) জিজ্ঞাসা করিলেন, আপনি সঙ্গে কোন দেহরক্ষী রাখেন না কেন ? খলিফা জবাব দিলেন, আমাকে রক্ষা করা জনগণের দায়িত্ব নয়, জনগণকে রক্ষা করাই আমার দায়িত্ব।
ওমার রা. সম্পর্কে জানার আমার খুব ইচ্ছা ছিল। কিন্তু তাঁর জীবনি এখনও পড়ে হয়ে ওঠেনি। আসলে তেমন ভালো জীবনি পায়নি। এই ওই বই থেকে, হাদীস গ্রন্থ গুলো থেকে উঁনার সম্পর্কে জেনেছি। শেষ পর্যন্ত একটা বই পেলাম। ড. ওসমান গনীর লেখা 'হজরত উমার' রা.। বইটা পড়া শুরু করেছি। অসাধারণ একটা বই। খুব সুন্দর সহজ সরল ভাষা।
ড. ওসমান গনী একজন অসাধারণ লেখক। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান ছিলেন এবং জহদ্বিখ্যাত ভাষাবিদ শ্রী সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং ড. সুকুমার সেনের প্রিয় ছাত্র। ওসমান গনীর লেখা মহানবী সা., আবুবকর, ওমার, ওসমান, আলী রা. এর জীবনি, উমাইয়া খিলাফাত, আব্বাসীয় খিলাফাত, স্পেনের মূর খেলাফাত, মিশরের ফাতেমীয়া খেলাফাত, ইসলাম জিহাদ ও সন্ত্রাসবাদ, ইসলাম জগত ও নারী সমাজ, কুর'আনের বঙ্গানুবাদ, কুর'আনের নৈতিকতা বইগুলো খুব জনপ্রিয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


