somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ফরিদ আলম
সুন্দর জীবন সকলে পায় না, তবে কিছু লোক জীবনকে সুন্দর করে গড়ে তোলেন। আর সুন্দর জীবনের জন্য চাই সুন্দর জীবন ব্যবস্থা। নিঃসন্দেহে ইসলাম হল শ্রেষ্ঠ সুন্দর জীবন ব্যবস্থা।

অবাধ্য সন্তানের জন্য কী অবাধ্য পিতা দায়ি নয়?!!

৩০ শে মে, ২০১৪ দুপুর ২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমান বাবা-মায়েরা বাচ্চাদের কেরিয়ার নিয়ে অনেক কিছু ভাবলেও কিভাবে বাচ্চাদের মানুষ করতে হবে সে নিয়ে কোন রকম চিন্তাভাবনাই করেনা। নাচ গান শিক্ষা দেয় কিন্তু আদব কায়দা শিক্ষা দেয় না। আব্দুল্লাহ বিন উমার রা. বলেছেন, ‘তুমি তোমার সন্তানকে আদব শিক্ষা দাও। কারণ তুমি তার ব্যাপারে জিজ্ঞাসিত হবে, তুমি তাকে কী আদব শিখিয়েছ? তুমি তাকে কী শিক্ষা দিয়েছিলে? আর তাকে জিজ্ঞেস করা হবে তোমার সাথে সদ্ব্যবহার ও তোমার আনুগত্যের ব্যাপারে’।

বড়ই অবাক লাগে ভেবে যে, মানুষ মুরগি-ছাগল পোষার জন্যও বই পড়ে বা ট্রেনিং নেয় কিন্তু বাচ্চা পালন করার জন্য কিছুই করেনা। যেন, সন্তান পালন করা মুরগি ছাগল পালন করার থেকেও বেশি সহজ!!! একবার আমার এক কাছের মানুষ ড. মেরাজের কাছে শিশু প্রতিপালনের উপর ২৬ খানা বই দেখে খুব আশ্চর্য হয়েছিলাম। আমার অবাক হওয়া মুখ দেখে তিনি বলেছিলেন, 'একজন বাবা হিসেবে এইটুকু তো করতেই হয়'।

যাইহোক, সন্তান শাহরুখ, গান্ধী, শিবাজী, নেপোলিয়ান, অশোক, গ্যালিলিও, ভাস্কো দা গামাদের সম্পর্কে জানলে বাবা-মায়েদের কী গর্ব। আর নবীদের সম্পর্কে, সাহাবাদের সম্পর্কে না জানলেও সমস্যা নাই। কোন লজ্জাও নাই। এব্যাপারে বললে অভিভাবকদের কমন কৈফিয়ত – ‘এখনও তো বাচ্চা আছে, বড় হয়ে জানবে’।

সুসন্তান সকলেই চায় শুধু এর জন্য কোন ধরনের কষ্ট করতে চায়না। কিন্তু কষ্ট ছাড়া কী কেষ্ট মিলে?! জমিতে ধানের চারা না লাগিয়ে কী ধান আশা করা যায়? অথবা ভালোভাবে জমির পরিচর্যা না করে, সার না দিয়ে কী ভালো ফলন আশা করা যায়?!!

একদা খলিফা উমার রা. –এর কাছে এক পিতা তার ছেলের অবাধ্যতার অভিযোগ করল। তিনি তার সন্তানকে উপস্থিত করার আদেশ দিলেন। সে উপস্থিত হলে তিনি তাকে ধমক দিয়ে তার অন্যায়াচরণের জন্য কৈফিয়াত চাইলেন।
ছেলেটি বলল, ‘হে আমীরুল মু’মেনিন! ছেলের কী পিতার উপর অধিকার নেই?’
তিনি বললেন, ‘অবশ্যই আছে’।
সে বলল, ‘বাপের উপর ছেলের অধিকার কী?’
তিনি বললেন, ‘এই যে, তার জন্য ভালো মা নির্বাচন করবে, তার সুন্দর নাম রাখবে এবন তাকে কুর’আন শিক্ষা দেবে’।
সে বলল, ‘হে আমীরুল মুমেনিন! আমার বাপ এর কিছুই করেনি। এক অগ্নিপুজকের মালিকানাধীন ছিল এমন এক নিগ্রো ক্রীতদাসীর গর্ভে আমার জন্ম দিয়েছে। আমার নাম রেখেছে ‘জুআল’ (গোবুরে পোকা)। আর কুর’আনের একটা হরফও আমাকে শিখায়নি’।
ছেলের একথা শুনে খলিফা পিতার উদ্দেশ্যে ব্ললেন, ‘তুমি তোমার ছেলের অবাধ্যতার অভিযোগ নিয়ে এসেছ আমার কাছে! অথচ সে তোমার অবাধ্যতা করার আগে তুমি তার অবাধ্যতা করেছ। সে তোমার প্রতি খারাপ ব্যবহার করার আগে তুমি তার প্রতি খারাপ ব্যবহার করেছ’।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৯


Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন

আমাদের সেই এন্টিনিয়ার।

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৮

কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি



আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।

ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×