প্রচলিত শিক্ষার উদ্দেশ্য মুলত তিনটি – জ্ঞান অর্জন, চরিত্রগঠন, কেরিয়ার বা জীবিকা. কিন্তু বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠান গুলো না সঠিক জ্ঞান দেয় না চরিত্রগঠন করে। শুধু কেরিয়ার নির্ভর এই শিক্ষা। যেমন, একজন বিখ্যাত প্রাইভেট টিউটারের বাণী হল, ‘ছাত্রজীবন ভালো মার্কস পাওয়ার জন্য, জ্ঞানার্জনের জন্য সারাজীবন পড়ে আছে’। সমাজের দাবি হল, ভালো মার্কস চাই, ভালো কেরিয়ার চাই, চরিত্র না হলেও চলবে, মুল্যবোধ না থাকলেও সমস্যা নাই। ফলে কেরিয়ার গঠন হলেও মুল্যবোধ আর চরিত্রগঠন না হওয়ার ফলে দেশ বা সমাজের উন্নতি হয়না। কারণ, এইসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তৈরি হচ্ছে এমন শিক্ষক যারা না পড়িয়ে ফাঁকি দিয়ে মাইনে পেতে চান। এমন ডাক্তার যারা মানুষকে অকারণে এই টেস্ট অই টেস্ট করিয়ে লুটতে চান। এমন ব্যবসায়ী যারা মিথ্যা বলে, ঠগিয়ে বড়লোক হতে চান….।
ভালো মার্কস পাওয়া, ভালো কেরিয়ার তৈরি করা কত ছেলেরা সেই বাবা মায়েদের যারা কষ্ট করে তাকে পড়িয়েছে তাদের বৃদ্ধাশ্রমে রেখে পাড়ি দেন বিদেশে। ৪০-৫০ বছর আগেও তো এত বৃদ্ধাশ্রম ছিলনা। ব্যাঙের ছাতার মতো আজ অনাথ আশ্রমের মতোই বৃদ্ধাশ্রম চারিদিকে। তাই অভিভাবকদের উচিত ডিগ্রি, মার্কস আর কেরিয়ারের থেকে চরিত্র, মুল্যবোধ, নৈতিকতার প্রতি বেশি ধ্যান দেওয়া। এতেই তাদের জন্য বেশি সুখ-শান্তি আছে। এমন প্রতিষ্ঠিত ছেলের কী দরকার যারা বাবা মায়েদের বৃদ্ধশ্রমে রেখে আসবে বা তাদের একা ছেড়ে বিদেশ পালাবে বউ বাচ্চাকে নিয়ে বা বসের সাথে সর্বোত্তম ভালো ব্যবহার করবে আর বাবা মায়ের সাথে পশুদের মতো ??!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




