somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিএনপি কোন দিকে জামাআত থেকে পিছিয়ে ?

২৩ শে জুলাই, ২০২৫ রাত ৯:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিএনপি কোন দিকে জামাআত থেকে পিছিয়ে?
জামাআত ইসলাম কিভাবে রাষ্ট্র উন্নয়ন করবে তার একটা নমুনা বলি-
একজন মানুষের ৫ টা মৌলিক অধিকার থাকে, তার মধ্যে অন্যতম হচ্ছে শিক্ষা, চিকিৎসা, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে জামাআত, জামাআত বাংলাদেশে ইবনে সিনার মত একটা ব্র‍্যান্ডেড হাসপাতাল তৈরি করতে সমর্থ হয়েছে, যে হাসপাতাল এখন প্রায় সব জেলায় নিজেদের শাখা তৈরি করতেছে, এই হাসপাতালে অন্যতম কয়েকটা বৈশিষ্ট্য হচ্ছে, এখানে কোয়ালিটিতে তারা কোন কম্প্রোমাইজ করেনাই, বিশ্বের আধুনিক মানের মেশিনগুলি তারা ইমপোর্ট করতে পেরেছে, অন্যান্য কর্পোরেট হাসপাতালগুলির থেকে ভালো যন্ত্রাদি রাখার পরেও অন্য হাসপাতাল থেকে প্রায় ২৫-৩০% কম রেটে তারা সেবা দিয়ে যাচ্ছে---
প্রতিদিন কমপক্ষে এক লক্ষ মানুষ ইবনে সিনা থেকে সেবা পাচ্ছে, সেখানে কোন দলীয় বিবেচনা নাই৷ এই যে জামাআতের ব্রেইন চাইল্ড ইবনে সিনা ট্রাস্ট হাসপাতাল অঙ্গণে রাষ্ট্রকে সর্বোচ্চ দিয়ে যাচ্ছে, সেই রকম একটা ব্র‍্যান্ড কি আওয়ামিলীগ/বিএনপি বা অন্যান্য দল তৈরি করতে পেরেছে? তারা তো এসব নিয়ে কখনো চিন্তাই করেনি,
জামাআত সরকারি কোন ক্ষমতায় না থেকে যদি স্বাস্থ্য সেবায় এমন বিপ্লব ঘটাতে পারে, তাহলে তারা সরকারে আসলে পুরো রাষ্ট্র্বের স্বাস্থ্যসেবা কি পরিমান উন্নতি লাভ করতে পারে তা চিন্তা করে দেখুন, ৫ টা মৌলিক অধিকার এর মধ্যে একটা হচ্ছে স্বাস্থ্য সেবা, এই দিক ১০০% উন্নতি হওয়া মানে রাষ্ট্রের ২০% উন্নতি লাভ।
বিএনপি/আওয়ামিলীগ বা অন্যান্য দল আছে সারাক্ষণ রাজাকার ট্যাগের রাজনীতি করতে কিন্ত তারা এমন কোন উদ্যোগ এখনো নেয়নি, নেওয়ার মত মস্তিষ্ক সম্ভবত নাই-
জামাআতের শিক্ষানীতি :
জামাতের বাংলাদেশে প্রায় কয়েক হাজার শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, আপনি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গেলে সবচেয়ে মেধাবী ছাত্রগুলি দেখবেন, কোন না কোন ভাবে শিবিরের সাথে ইনভলভ, নামাজী ছেলেটা দেখবেন কোন না কোন ভাবে শিবিরের সাথে ইনভলভ, আপনি ৫০ জন শিবির দেখলে তার মধ্যে একজনও গাঞ্জুটি পাবেন না, তারা পুরো দেশে শিক্ষা ব্যবস্থায় যে উন্নতি সাধন করেছে তা অন্য কারো পক্ষে কল্পনাও করা কঠিন।
HSC শেষ করে একটা ছাত্র হয়তো মেডিকেলে যায়, কিংবা ভার্সিটি, মেডিকেলে ভর্তির সবচেয়ে বড় কোচিং প্লাটফর্ম #রেটিনা, যা শিবিরের প্রতিষ্ঠান, মেডিকেল শেষ করে Post graduation এর জন্য কেউ যদি গাইড লাইন খোঁজে, তখন #জেনেসিস এর সাথে তাদের পরিচয় ঘটে, সেটাও জামাতের প্রতিষ্ঠান, তার মানে বাংলাদেশের ম্যাক্সিমাম ডাক্তার কোন না কোন ভাবে জামাতের প্রতিষ্ঠান দ্বারা বেনিফিটেড। এই যে বিএনপি, আওয়ামিলীগ বা অন্যান্য দল এত কথা বলে, তারা কি রেটিনার অল্টারনেটিভ কিছু তৈরি করতে পেরেছে? কিংবা জেনেসিসের অল্টারনেটিভ কিছু?
তাই যারা জামাআতের প্রতিপক্ষ হিসাবে রাজনীতি করতে চায়, তাদের উচিৎ ফ্যাসিস্ট স্টাইলের কথাবার্তা ছেড়ে জামাআতের সাথে intellectual যুদ্ধে নামা, বিএনপির উচিৎ ইবনে সিনার মত একটা ব্র‍্যান্ড তৈরিতে মনোযোগী হওয়া, নাম না হয় আমিই ঠিক করে দিলাম #ইবনে_তাইমিয়া হাসপাতাল অথবা তারা নিজেরা কোন নাম দিতে পারে।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) এর যুগে ৭১ এর বয়ান মানুষ খাবেনা, এই বিষয় টা বিএনপি যত দ্রুত বুঝতে পারবে, তারা তত দ্রুত রাজনীতির মাঠে উন্নতি করবে, এমনিতে ২০১০ এর পর যত শিক্ষিত যুবক আছে, তারা হয়তো ছাত্রলীগে যুক্ত হয়েছে ক্ষমতার নেশায়, কিংবা শিবিরে জয়েন করেছে Intellectual development এর আশায়, ২০১০ এর পর বিএনপিতে খুব একটা মেধাবীদের প্রবেশ ঘটে নাই, বিএনপি যদি Intellectual কোন পলিটিকাল ন্যারেটিভ দাঁড় করাতে না পারে, তাহলে আগামী ১০ বছরে বিএনপি ভ্যানিশ হয়ে যাবে।
AI এর যুগে মানুষ কিছুদিন পর সবকিছু AI কে জিজ্ঞাসা করে সিদ্ধান্ত নিবে, AI তথ্য কালেকশন করে বিভিন্ন ওয়েবসাইট থেকে, এইদিকে জামাআত খুবই এডভান্স, তারা তাদের ছোট বড় সব সামাজিক কাজকর্ম ওয়েবসাইটে সংরক্ষণ রাখে। তাই এইসব বিবেচনায় বিএনপিকে আরো স্মার্টলি কাজ করতে হবে, রাস্তাঘাটের উন্নয়ন যে কোন সরকার ই করে, কিছু ব্যতিক্রমী চিন্তা করতে হবে, যার দ্বারা সবাই বেনিফিটেড হবে।
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০২৫ রাত ৯:২৯
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আকাশ ভালোবাসি তাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৪ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:১৮



দুপুর বিদেয় নিলেই বিকেল হয়ে উঠে মিঠে রোদ প্রহর
আর আকাশের কিনারে রক্তিম মেঘ কিছু - থাকে ঝুলে
বিকেলের আকাশে উঁকি দিলেই দেখি ঝরে মুগ্ধতার লহর,
আমি দাঁড়াই তুমিহীন খোলা ছাদে - এলো... ...বাকিটুকু পড়ুন

প্রকৃতি ও প্রবৃত্তি

লিখেছেন আরোগ্য, ১৪ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:৩৪

প্রকৃতির নিয়মে আমি আপাদমস্তক অবরুদ্ধ ,
জন্ম হতে ঝরা অবধি পচনশীল দেহে আবদ্ধ ,
মানব নামক প্রাণীর মাঝে স্বভাব নামক ব্যধি,
পানির মত প্রবাহিত হয় ছোঁয়াচে থেকে মহামারী,
সহজ সরল... ...বাকিটুকু পড়ুন

আমি তো এমপি হবো ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই জানুয়ারি, ২০২৬ রাত ১১:৫৮


আমি তো এমপি হবো, মন্ত্রী হবো কিসের আবার ক্রিকেট? ভোটের খেলায় জিত্তে গেলে ভরবে আমার পকেট...নচিকেতার এই অমর সুরটা মাথায় বাজছে আর সামনে রুমিন ফারহানার সেই 'বিস্ফোরক' বক্তৃতার ক্লিপটা... ...বাকিটুকু পড়ুন

BNP কেও আওয়ামিলীগের মত নিষিদ্ধ করা যায়...

লিখেছেন অপলক , ১৫ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৩



আমাদের দেশে দারুন কিছু ঘটনা আমরা সাদরে গ্রহন করেছি, যদিও সেগুলো স্পষ্ট অপরাধ।

উদাহরন স্বরুপ:
১. কেউ অবৈধভাবে টাকা ইনকাম করল, সেই কাল টাকা সাদা করার সুবিধা দেওয়া হত, দেয়া... ...বাকিটুকু পড়ুন

পেছন থেকে আর ডেকো না

লিখেছেন মায়াস্পর্শ, ১৫ ই জানুয়ারি, ২০২৬ রাত ৮:১৭

মায়া,
একদম বুকে হাত রেখে বলো তো,
আমি কি সত্যিই অনেক বদলে গেছি?
কারণে-অকারণে আর তোমাকে খুঁজি না,
চুপচাপ থাকি,একদম নিঃশব্দ।
যেমনটা তুমি এতদিন চেয়ে এসেছো,
প্রতিক্রিয়াহীন এক মানুষ।
কিন্তু বলো তো,
এই নীরবতা তোমার ভালো লাগবে ক’দিন?
খুব... ...বাকিটুকু পড়ুন

×