somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পথের সন্ধানে পর্ব-৩

১৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দ্বিতীয় পর্ব


পরদিন সারা গাঁয়ে আসল ঘটনা ছড়িয়ে পড়লো। ভরদুপুরে কুটিমিয়া নির্জন রুক্ষ ক্ষেতের ওপর দৌড়ে ঘুড়ি উড়াচ্ছিল। হঠাৎ সেই ঘুড়ির ওপর জিনের আছড় পড়ে। কুটিমিয়ার হাতে সুতা পেঁচানো কাঠি ছিল। কাঠি সমেত কুটিমিয়াকে নিয়ে সেই ঘুড়ি ভোঁ ভোঁ করে ক্রমশ ওপরে উঠতে থাকে। প্রথমে হাঁটু পরিমাণ উঁচুতে ঝুলে ছিল, তারপর কোমর পরিমাণ, তারপর গলা সমান - ঐ সময় মতির মা বুড়ি অদূরে তার ছাগল চরিয়ে বাড়ি ফিরছিল; হঠাৎ এই অদ্ভুত ও ভয়ানক কাণ্ড তার চোখে পড়ে, এবং মুহূর্তে তার যক্ষের ধন ছাগল ফেলে দৌড়ে এসে কুটিমিয়ার পা টেনে ধরে। জিনটার শরীরে সাংঘাতিক শক্তি ছিল, মতির মা যতোই পা টেনে নিচে নামায়, ঘুড়িটা ততোই প্রবল বেগে, মতির মাকে সহ ওপরে উঠিয়ে নিয়ে যেতে চায়। মতির মা উচ্চস্বরে একটানা 'কুল্‌হু আল্লাহু' সুরা পড়তে থাকে। অবশেষে মুশকিল আসান হয়, কুটিমিয়ার হাত গলে সুতার কাঠি বের হয়ে যায়, জিনের ঘুড়িটা গুত্তা খেতে খেতে আসমানে উঠে মিলিয়ে যায়। সর্বাঙ্গ অবশ কুটিমিয়াকে বুকে চেপে আপদ-বালাই দূর হওয়ার দোয়া পড়তে পড়তে বাড়ি ফিরে আসে মতির মা।

চারদিকে হু হু করে মতির মার নাম ছড়িয়ে পড়লো। ভালো যে সে ওখানে ছাগল চরাতে গিয়েছিল, তা না হলে কুটিমিয়ার কী দশা হতো! তাকে আর খুঁজে পাওয়া যেতো না, আসমানের অনেক ওপর দিয়ে উড়িয়ে নিয়ে সাত সমুদ্র তের নদীর ওপারে কোনো এক গহীন জংগলে কিংবা মরুভূমিতে তাকে ফেলে দিত জিনটা। তার বাঁচার আর কোনো সম্ভাবনাই থাকতো না। মতির মার মতো এমন সাহসী মানুষ হয় না, এমন দরদীও হয় না; নিজের জীবন বাজি রেখে জিনের সাথে ধ্বস্তাধ্বস্তি করে সে কুটিমিয়ার জীবন বাঁচিয়েছে।

কুটিমিয়াকে কেউ কেউ জিজ্ঞাসা করে, 'যেসুম দ্যাকলা জিন তুমারে টাইন্যা ওপরে নিয়া যাইতেছে, হেইসুম আতে গনে সুইত্যার গুডি ছাইড়্যা দিলা না ক্যান?'
কেউ কেউ জিজ্ঞাসা করে, 'তুমারে কত্থানি উপরে উডাইছিল? গিরা সুমান, নাকি বুক সুমান? নাকি মাতা সুমান?'
সে খুব লজ্জিতভাবে বলে, 'পায়ের পাতা সুমান উপরে উইড্যা গেছিলাম।'
অবশ্য কারো কারো কাছে বললো কোমর পর্যন্ত, শেষ পর্যন্ত বললো মাথা সমান উপরে উঠে গিয়ে সে বেশ কিছুক্ষণ ঝুলে ছিল।
প্রথম প্রথম কুটিমিয়া এসব প্রশ্নের আগা-মাথা কিছুই বুঝতে পারে নি। সে উলটো প্রশ্ন করতো, 'আমারে আবার গুড্ডিতে উড়াইয়্যা নিল কুনসুম?'
কুটিমিয়ার পালটা প্রশ্নে মানুষ বলতে শুরু করলো, 'তুমার তো অহনে কিছুই মনে নাই। জিনে দরলে কিছছু মনে থাহে নি?'
আদতে কুটিমিয়া কিছুই মিলাতে পারছিল না। সে মনে করতে পারছিল না কখন ঘুড়ির সুতার কাঠি ধরে সে ঝুলে ছিল। সে শুধু সুতার কাঠি বার বার ছেড়ে দিয়ে ঘুড়ি উড়ানোর নতুন খেলায় মেতে উঠেছিল। অমন ঘটনা ঘটলো কখন?
একবার তার মা-বাবার কাছেই কুটিমিয়া বলে ফেললো, 'আমারে তো গুড্ডিতে টাইন্যা উপরে উডায় নাই...'
বাবা তার মাথায় হাত বুলিয়ে বলেন, 'তুমার কি হেসুম কুনো উশ-জ্ঞান আছিল রে বাজান? উশ জ্ঞান থাকলে তো আতে গনে গুড্ডিই ছাইড়্যা দিবার পারতা।'
কুটিমিয়ার মাথা এলোমেলো হয়ে যায়। মতির মা এসে তার হাত দেখায়, 'দ্যাক, তরে টানতে টানতে আমার আতের ফানা নাল অইয়্যা গেছে।'
কুটিমিয়া মতির মার লাল হয়ে যাওয়া হাতের তালুতে তার নরম হাতের আঙ্গুল বোলাতে থাকে। সত্যিই বেশ ফুলে গেছে, লাল হয়ে আছে।
মতির মা বলে, 'তর দুই পায়ের গুরালিও ফুইল্যা গেছে। কম জুরে টানছি?'
কুটিমিয়া তার পায়ের গোড়ালিতে হাত বোলায়। হ্যাঁ, বেশ আরাম বোধ হচ্ছে। জায়গাটা ফুলে আছে।
কিন্তু কুটিমিয়ার মনে বিষম সন্দেহ, 'আমি তো ক্ষ্যাতের ওপর দিয়া আলুপাত্তারি আটছিলাম, অনেকবার উইচট্যা খাইছি। এই ব্যাতা তো হেইসুমই পাইছি।'
এই বিস্ময়কর ঘটনার আরেকজন চাক্ষুষ সাক্ষী পাওয়া গেলো- পাশের গাঁয়ের হোসেন মিয়া, যাকে সবাই একগড়া হুসেন মামু ডাকে।
হোসেন মামা ঐ সময় দূরের ক্ষেতে ইটামুগুর দিয়ে ইটা ভাংছিল। মতির মা যখন কুটিমিয়ার পা ধরে নিচের দিকে টানাটানি করছিল, তা দেখতে পেয়ে হোসেন মামাও ইটা ভাংগার কাজ ফেলে লম্বা এক দৌড় দিয়েছিল। কিন্তু ঘটনাস্থলে পৌঁছার আগেই মতির মা কুটিমিয়াকে টেনে মাটিতে নামিয়েছিল। হুসেন মামার নিজ চোখে দেখা ঘটনা।
এসব কথা শুনে কুটিমিয়ার মনের ভিতরে আস্তে আস্তে বিশ্বাস জন্মাতে শুরু করে, 'হ, তাই-ই অইবো। আমি তো ঘুরের মইদ্যে আছিল্যাম। কী ঘডনা ঘইড্যা গেছে তা বড় আমার মনে আছে নি? মতির মা যা কইবার লাগছে হেইডাই সইত্য।'
এই ঘটনার পর থেকে ঘুড়ি উড়ানো তো নিষিদ্ধ হলোই, দুপুরবেলায় বাড়ি ছেড়ে বাইরে যাওয়াও কুটিমিয়ার জন্য পুরোপুরি বন্ধ করে দেয়া হলো।

এভাবে বছর দুয়েক চলে যায়, আরোপিত নিষেধাজ্ঞা ধীরে ধীরে শিথিল হতে থাকে। এক সময় সেই নিষেধাজ্ঞার কথা বাড়ির সবাই বেমালুম ভুলে বসে। সেই ভুলে যাওয়ার ফাঁক গলে গলে কুটিমিয়া এক-আধটু করে দুপুর বেলায়ও বাইরে বেরুনো শুরু করলো, বাগের গাবগাছে গাব পাড়া, বেতবনের বেতুল তোলা, তেঁতুল-কুল-আম পাড়া, পাখির বাসায় ডিম আর পাখি খোঁজা, যখন তখন জলে ঝাঁপ দেয়া, এমনকি ঘুড়ি উড়ানোও, সব চলতে থাকলো আগের মতো। ঠিক এমন সময়েই এক দুপুরে সে গুঞ্জর আলীর সাথে বাগের গাবগাছে গাব পাড়তে গিয়েছিল।

আরো একবার একটা অত্যাশ্চর্য ঘটনা ঘটেছিল।
কুটিমিয়ার বয়স তখন বারো-তের। সে, তার ছোট ভাই চানমিয়া আর চাচাত ভাই আলামিয়া - রাতে এ তিনজন একত্রে রসুই ঘরে থাকে।


ক্রমশ...
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৪৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯


অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও... ...বাকিটুকু পড়ুন

হারিয়ে যাওয়া কিছু শৈশবের গল্প—একটুখানি পুরোনো দিনের খোঁজে।

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:২২



আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা... ...বাকিটুকু পড়ুন

জ্বলে শান্ত জলে

লিখেছেন আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩



বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!

'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

জালিম কখনো মুসলিম হয় না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৩

সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৩২



পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ

ভূমিকা ও উৎস:

১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

×