somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইদানীংকালে কেনা সিডি সমূহ এবং ভয়াবহ দুঃসংবাদ - আমার ১ টেরাবাইটের মোবাইল হার্ড ডিস্ক কাজ করছে না, যাতে অনেক মূল্যবান মুভি ছিল :(:(:(

২৭ শে জানুয়ারি, ২০১২ রাত ১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজ (২৬ জানুয়ারি ২০১২) তারিখে টাঙ্গাইলের ঘাটাইল বাজারে বেড়াতে গিয়ে একটা সিডির দোকান থেকে নিচের পুরোনো বাংলা ছায়াছবির সিডিগুলো কিনলাম:

১। পায়ে চলার পথ- উজ্জ্বল/ববিতা
২। জীবন থেকে নেয়া- সবাই জানেন
৩। গুনাই বিবি- অঞ্জনা/মনোজ সেনগুপ্ত (ছোটোবেলায় যাত্রা দেখেছি)
৪। রঙ্গীন রূপবান- রোজিনা/সাত্তার
৫। সাত ভাই চম্পা- আজিম/কবরী
৬। কাঞ্চনমালা-সুজাতা/মান্নান
৭। বাল্যশিক্ষা- ইলিয়াস কাঞ্চন/জুলি, সুচরিতা/প্রবীর মিত্র
৮। বদনাম- রাজ্জাক/ববিতা/জাফর ইকবাল/নূতন
৯। কথা দিলাম- ফারুক/ববিতা
১০। রংবাজ- রাজ্জাক/কবরী
১১। অবুঝ মন- রাজ্জাক/শাবান/শওকত
১২। বধূ বিদায়- বুলবুল আহমেদ/কবরী/শাবানা

বোল্ড করা ছবিগুলো আমি দেখেছি। আপনারা কেউ উপরের কোনো ছবি দেখেছেন কিনা তা জানাতে পারেন।

বহুদিন ধরে রংবাজ ছবিটা খুঁজছিলাম। আজ ওটা পাওয়ার পর স্টলঅলাকে খুশি হয়ে ৫০ টাকার সিডির দাম ৫০০ টাকা দিতে চাইলে সে বললো, স্যার, বেশি দিতে হবে না, নিয়মিত সিডি নিলেই হবে। ১২টা সিডির দাম ৬০০ টাকা চাইলে আমি দাম পরিশোধ করলাম, তখন উলটো সে আমাকে ২০ টাকা ফেরত (বকশিস) দেয়:)

আমি এ স্টলঅলাকে আরো ৩টি ছবির ডিমান্ড দিয়েছি - সুন্দরী, কসাইরূপবান কন্যা (অরিজিন্যাল/প্রথম ছবিটা)। কোনো ব্লগার ভাই আমাকে দিতে পারলে তাঁর জন্য ধন্যবাদ সহ বড় পুরস্কার থাকবে:):)

গত ১১ জানুয়ারিতে কুমিল্লা শহরের কান্দির পাড় থেকে মেয়ের জন্য বাপ্পা মজুমদারের দুটি অডিও সিডি, ছোটো ছেলের জন্য Oggy, সহ আরো কিছু অডিও সিডি এবং নিচের বাংলা মুভিগুলো কিনেছিলাম :

১। অন্তহীন- সারা জাকের/রিফাকাত রশীদ (তারেক মাসুদের ছবি)
২। মুক্তির গান- তারেক মাসুদের ছবি
৩। জন্ম থেকে জ্বলছি- বুলবুল আহমেদ/ববিতা
৪। হাসনা হেনা- ওয়াসিম/ববিতা

এর আগে ৩১ ডিসেম্বরে টাঙ্গাইল শহর থেকে কিনলাম :

১। ৫টি ডিভিডি এক বক্সে- মহানয়ক উত্তম কুমার- সেরা ৩০টি ছবি
২। আর্ট ফিল্ম বাংলা মুভিজ- সাঁঝবাতির রূপকথা, যুগান্ত, কালপুরুষ, ছ-এ ছুটি, নাগরদোলা, দ্য বং কানেকশন, এক যে আছে কন্যা, ইত্যাদি।

কেউ কেউ হয়তো দেখেছেন, ছোটোবেলায় দেখা আমাদের যাত্রাপালা নামে আমি দুই পর্বে সমাপ্য একটা রচনা লিখছি। ভবিষ্যতে আমার দেখা বাংলা ছায়াছবি নিয়ে অনুরূপ একটা রচনা লিখবার ইচ্ছা পোষণ করছি:)

ভয়াবহ শোক সংবাদ

১ টেরা বাইটেরর একটা মোবাইল হার্ড ডিস্কের ৯২০ জিবি সাইজের বাংলা, হিন্দি ও ইংলিশ মুভি এবং গান সহ নষ্ট হয়ে গেছে। গত ৫ জুলাইয়ে ঢাকার আল্পনা প্লাজা থেকে টাটকা ১০ হাজার টাকা দিয়ে কিনেছিলাম। অকালে হার্ড ডিস্কটি কেন বা কীভাবে ইনভ্যালিড হয়ে গেলো বুঝতে পারছি না। গানগুলোর কপি পিসিতে আছে, কিন্তু অনেক বছর ধরে সংগ্রহ করা বাংলা ও ইংলিশ মুভিগুলো হার্ড ডিস্কে ছিল। মুভিগুলোর জন্য কষ্ট হচ্ছে।

কেউ কি দয়া করে বলবেন, হার্ড ডিস্ক থেকে কীভাবে ওগুলো উদ্ধার করা যাবে? আদৌ যাবে কিনা?
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১২ রাত ২:০১
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৩

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×