somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার সংক্ষিপ্ত ব্লগীয় জীবন এবং পুরোনো ব্লগারদের প্রোফাইল পিকচার নিয়ে একটা মিউজিক ভিডিও। দুঃখিত, ভেতরে কোনো ব্লগারের নাম নেই :(

২৫ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আমি অনলাইনে ঢুকি ২০০০ সালের ডিসেম্বরের দিকে। ২০০১ সালের শুরুর দিকে কিছু ইংরেজি ব্লগে টুকিটাকি ব্লগিং করি। মাঝামাঝি সময়ে অনলাইন বাংলাদেশি পত্রিকা পড়ার সুযোগ পাই। ঐ বছরের কোনো এক সময়ে কবিতা মুক্তমঞ্চ অনলাইন হয়, যাতে ইংরেজি অক্ষরে বাংলা কবিতা পোস্ট করা হতো। আস্তে আস্তে সাইটটি উন্নত হতে থাকে এবং পিডিএফ বা ইমেজ আকারেও কবিতা পোস্ট করার সুবিধা সৃষ্টি হতে থাকে। কবিতা মুক্তমঞ্চের পাশাপাশি কিছু ইয়াহু গ্রুপে সংযুক্ত হই, এবং সেখানে বিবিধ বিষয়ে আলোচনার পাশাপাশি বিভিন্ন পদ্ধতিতে কবিতা শেয়ার করি, সাহিত্য আলোচনা পড়ি ও মাঝে মাঝে অংশগ্রহণ করি। এভাবে কয়েক বছর কেটে যায় এবং কবিতা মুক্তমঞ্চটি আমার কবিতা পড়া, আলোচনা-সমালোচনা ও শেয়ারিঙের জন্য বিরাট মাধ্যমে পরিণত হয়ে ওঠে। খুব সম্ভবত ২০০৩-২০০৬ সাল ছিল এ সাইটে আমার ব্যস্ততম সময়। এরপর কিছুকাল সাহিত্যে সময় দেয়া কঠিন হয়ে পড়ে।

২০০৭/২০০৮ সালের দিকে কী একটা লিংকের সূত্র ধরে 'আমার ব্লগ'-এর সন্ধান পাই এবং সেখানে স্বল্প সময়ে সক্রিয় হয়ে উঠি। এর মধ্যেই একদিন একজনের আমন্ত্রণে সামহোয়্যারইন ব্লগের খোঁজ পাই। শুরুতে সামহোয়্যারইন ব্লগ আমার বেশি ভালো লাগে নি; ঐ সময়ে সাহিত্যচর্চার জন্য 'আমার ব্লগ'-এ বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছিলাম। কিন্তু অল্প দিনেই ঐ ব্লগের আকর্ষণ হারিয়ে ফেললাম, এবং ফুলটাইম ব্লগার হয়ে গেলাম সামহোয়্যারইন ব্লগে। এর কিছুদিন পর 'প্রথম আলো' ব্লগ শুরু হলো। ওখানেও যাই, কিন্তু মজা পাই না, ব্লগটা দেখে মনে হয় ঝিমুচ্ছে। পাশাপাশি আরো কিছু বাংলা ব্লগের আত্মপ্রকাশ ঘটে, নিক খুলি, কিন্তু দেহমনে সামহোয়্যারইন ব্লগেই পড়ে থাকি।

২০০৮ সালে আমাদের সাহিত্যপত্রিকা 'সবুজ অঙ্গন'-এর প্রধান সম্পাদক উজ্জ্বল হোসাইন-এর নামে সামহোয়্যারইন ব্লগে 'উজ্জ্বল হোসাইন' নিকটি ওপেন করি। আপনারা কেউ কেউ হয়ত জানেন উজ্জ্বল হোসাইন কে :) পরে উজ্জ্বল হোসাইন পালটে 'সবুজ অঙ্গন' করি। আরেকটা নিক ওপেন করি আমার ছোটো ছেলে ফারিহান মাহ্‌মুদের নামানুসারে 'ফারিহান মাহ্‌মুদ'। পরে এটাও পালটে করি 'সোনাবীজ; অথবা ধুলোবালিছাই'। দিন যায়। 'খলিল মাহ্‌মুদ' নামেও নিক ওপেন করি একাধিক। টেকনিক্যাল কারণে প্রতি নিকেই কিছু না কিছু ভুল থেকে যায়, সেগুলো কারেকশন করতে না পারায় নতুন নিক খুলি। কয়েকজন পরিচিত লেখক-লেখিকাকে আমন্ত্রণ জানাই ব্লগে আসতে, তাঁদের জন্য নিকও খুলে দিই; কেউ কেউ সেই নিকে আসেন, কেউ কেউ আমাকে টাস্কিং করতে থাকেন তাঁদের লেখাগুলো পোস্ট করে দেয়ার জন্য :( :)

আরো কিছু নিক আছে, যেগুলো ঘনিষ্ঠ জনেরা জানেন। কিন্তু সেখানে আমি সক্রিয় নই। স্বনামে ব্লগিং করেই কুলিয়ে উঠতে পারি না, বেনামে ব্লগিং করার বেল কই? :( তবে সেগুলো এখনো জীবিত আছে কিনা তা কেবল মডারেটরগণই জানেন :) অবশ্য, ওগুলো খুবই নিরীহ নিক, কারো চোখে কখনো ঐ নিকগুলো পড়েছে কিনা তা নিয়ে সন্দেহ থাকা স্বাভাবিক :)

২০০৯ সালে সামহোয়্যারইন ব্লগের বেশকিছু জনপ্রিয় ব্লগারের প্রোফাইল পিক্সচার সংগ্রহ করি; প্রথম আলো ব্লগ থেকেও কয়েকজনের প্রোফাইল পিক্সচার নিই। তাঁদের নিয়ে একটি ভিডিও তৈরি করলাম। দেখুন, আপনি সেই সময়ে ব্লগে ছিলেন কিনা বা এখনো আছেন কিনা। বা এঁদের ক'জনকে আপনি এখন চিনেন? ক'জন ব্লগে সক্রিয় আছেন?
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৭
২৩টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

×