somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অণুবীক্ষণ - একটা কবিতার ভেতরে পরিভ্রমণ

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রহস্য ঘুচে গেলে আর কোনো মাধুর্য নেই
তখন পরকীয়া বঁধু আর ঘরের নারীতে অভিন্ন গন্ধ

সকল বসন ও ভূষণ খুলে ফেলো
যেটুকু রহস্য লুকিয়ে রাখো, অমৃত সেটুকু

অণুবীক্ষণে তোমাকে দেখি। গভীর আড়ালে একফোঁটা নির্যাস
তোমার মাধুর্য শুষে খাই, সবটুকু নিঃশেষে

২৭ জুন ২০১৩


পরিভ্রমণ কিংবা ব্যবচ্ছেদ অথবা পাদটীকা

এ লেখাটাকে ধীরে ধীরে পড়ুন। প্রথমেই ধরে নিন যে, এটি একটা এক লাইনের কবিতা, এ রকম:

রহস্য ঘুচে গেলে আর কোনো মাধুর্য নেই

এরপর, আবার পড়ুন। এবার দ্বিতীয় লাইনটি বাদ দিয়ে পড়ুন:

রহস্য ঘুচে গেলে আর কোনো মাধুর্য নেই

সকল বসন ও ভূষণ খুলে ফেলো
যেটুকু রহস্য লুকিয়ে রাখো, অমৃত সেটুকু

অণুবীক্ষণে তোমাকে দেখি। গভীর আড়ালে একফোঁটা নির্যাস
তোমার মাধুর্য শুষে খাই, সবটুকু নিঃশেষে


দ্বিতীয় লাইনটা উপমা হিসাবে ব্যবহৃত হয়েছিল, যা উপরের লাইনের অর্থকে সম্প্রসারিত বা সাপোর্ট করে।


এরপর পড়ুন কেবল মাঝখানের দুই লাইন :

সকল বসন ও ভূষণ খুলে ফেলো
যেটুকু রহস্য লুকিয়ে রাখো, অমৃত সেটুকু


একজন নারীর সাথে তুলনীয় এ লাইনটাতে নারীকে কেবল উপমা হিসাবে ব্যবহার করা হয়েছে। নারীর কথা ভুলে গিয়ে অন্য কিছু ভেবে দেখুন তো!

শেষ দুই লাইন আলাদা ভাবে পড়বার সময় হলো? পড়ুন :

অণুবীক্ষণে তোমাকে দেখি। গভীর আড়ালে একফোঁটা নির্যাস
তোমার মাধুর্য শুষে খাই, সবটুকু নিঃশেষে


এ দু লাইন মাঝখানের দু লাইনের সাথে সম্পর্কযুক্ত। কিন্তু মাঝখানের লাইনের সাথে না মিলিয়ে পড়ুন। এখানেও নারী? হ্যাঁ। তবে নারীকে বাদ দিয়ে অন্য কিছু ভাবা যায় কিনা দেখুন।

তোমার মাধুর্য শুষে খাই, সবটুকু নিঃশেষে

আপনার ভেতরের সবচেয়ে নিরেট, খাঁটি, সৎ ও মহৎ বস্তুটাই হলো অমূল্য নির্যাস। আমরা সেই নির্যাসের মাধুর্যই খুঁজে বেড়াই অপর মানুষের মধ্যে।

এতক্ষণ যে কাজটা করলেন, তার নাম বীক্ষণ, বা গভীর বীক্ষণ, যার নাম হতে পারে অণুবীক্ষণ।



***

এবার আমার অন্য দু-একটুকরো কবিতা, যা আপনারা কেউ কেউ পড়ে থাকবেন, সামান্য সারমর্ম বলে যাচ্ছি এখানে।

***

কবিতারা

কিছু পাখি মাথা ছুঁয়ে উড়ে যাবে, কিছু তোমার হাতে এসে বসবে
সব ফুলে গন্ধ থাকে না, সব ফুল সুন্দর নয়, যদিও এর নাম ফুল
সবপাখি ছুঁতে চেয়ো না
তেমনি, গন্ধ শুঁকো না সব ফুলেও

৮ অক্টোবর ২০১৮

ব্যাখ্যা : কিছু পাখি মাথা ছুঁয়ে উড়ে যাবে, কিছু তোমার হাতে এসে বসবে - কিছু কবিতা পড়ার পর মনে হবে, এর অর্থ আমি বুঝে গেছি। কিছু পড়ার সাথে সাথেই হৃদয়ঙ্গম হবে, এতটা প্রাঞ্জল।

সব ফুলে গন্ধ থাকে না, সব ফুল সুন্দর নয়, যদিও এর নাম ফুল
সবপাখি ছুঁতে চেয়ো না
তেমনি, গন্ধ শুঁকো না সব ফুলেও - সব কবিতায় মূল্যবান বার্তা থাকে না, যদিও আমরা কবিতা বলে থাকি। সব কবিতায় বার্তা খোঁজাও অর্থহীন, যেমন সব ফুলে গন্ধ থাকে না।

***

কবিতা হলো সময়ের সাক্ষী, বা বলা চলে সময়ের স্বাক্ষর। আমি কবিতার নীচে রচনাতারিখ লিখে রাখি, যা আমাকে ঐ সময়ের ঘটনাকে স্মরণ করিয়ে দিতে সহায়তা করে। অনেক রচনাকালের গভীরে রক্তাক্ত ইতিহাস লুকিয়ে আছে।

***

কালপাখি

আমাদের কালপাখিটা ভয়ানক এক সুড়ঙ্গের মধ্যে আটকা পড়ে
ছটফট করছে। পাখা ঝাপটাচ্ছে। সে মুক্তি চায়।
আকাশে ডানা মেলে উড়ে যেতে চায় দিগন্ত থেকে দিগন্ত।
কিন্তু, সে জানে, কোনোদিন এ বন্দি খাঁচা থেকে তার মুক্তি হবে না।
সে বেঁচে থাকবে, কী মরে যাবে, that doesn't matter
to any one of the world.

২৩ ডিসেম্বর ২০১৯





সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৭
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

প্রাইভেট জব

লিখেছেন রোদ্র রশিদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:১০



গত পনেরো দিন ধরে নতুন ম্যাডাম ইংরেজি ক্লাস নিচ্ছেন। ট্রায়াল ক্লাস। ম্যাডামকে এখনো কলেজে পারমানেন্ট করা হয়নি। উনি খুব একটা খারাপ পড়ান না।

আজকের ক্লাস শেষে ম্যাডামের মন খুব খারাপ।
খুব... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

×