১
কুকুরের কাজ কুকুর করিবে
লাইটপোস্টের পায়
তোমাদের কাজ তোমরা করিয়ো
যথাযথ জায়গায়
২২ নভেম্বর ২০২০
২
আমাদের যুগে আমরা যখন
খেলেছি হাডুডু খেলা
তোমাদের এ যুগে সেই বয়সেই
গাঁজাবাবা খাও মেলা
২৩ নভেম্বর ২০২০
৩
যে জন দিবসে মনের হরষে
ঘুমায় নাসিকা ডেকে
আশু পেটে তার জুটবে না খাবার
বাবার হোটেল থেকে
২৩ নভেম্বর ২০২০
৪
বহুদিন পরে মনে পড়ে আজি
সবুজ পল্লী গাঁ
দালানের ভিড়ে ডুবে গেছে গ্রাম-
খুঁজে পাওয়া যায় না
২৪ নভেম্বর ২০২০
৫
কোথায় স্বরগ কোথায় নরক
কে বলে তা বহুদূর
ঘুষেই তোমার স্বরগ জুটিবে
ঘুষেই নরকপুর
২৫ নভেম্বর ২০২০
৬
প্রেমের গল্পটি পড়তে শুরু করেই আপনি এর সমাপ্তি আন্দাজ করতে পারবেন, যেমন :
১। নায়ক-নায়িকার ছাড়াছাড়ি হবে
অথবা,
২। নায়ক-নায়িকার মিলন হবে
এর বাইরে আর কী কী হতে পারে? অন্যরকম সমাপ্তির কোনো প্রেমের গল্প পড়েছেন? নাম কী সে গল্পের?
উৎসর্গ : ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

