somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি এই শহরের পথে পথে হাঁটি

১১ ই মার্চ, ২০২২ রাত ১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কুর্মিটোলা হাসপাতালে গেছি, তখন দুপুর হবে হবে। একটা ওষুধের দোকানে যাব। রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়েছি, ডানে তাকিয়ে। ফ্লাই ওভারটি দক্ষিণে নেমে গেছে যেখানে, রোদে ধু-ধু করছে যানবাহন ছড়ানো সেই রাজপথ। হঠাৎই এই লাইনটা মনে এলো - এই শহরের পথে পথে হাঁটি, শুধু তাই না, সাথে সুরটাও, তখনই গুন গুন করে গানটা গেয়ে উঠি। ঐদিন বিকালে প্রথম অন্তরা লিখি এবং সুর করি। ২০১৮'র সেপ্টেম্বরে লেখা ও সুর করা এক অন্তরার সেই গান এটি। এক অন্তরার গানটি শুরু থেকেই অসম্পূর্ণ মনে হচ্ছিল। গান সচরাচর মিনিমাম দুই অন্তরারই হয়ে থাকে বলে এই অতৃপ্তি ছিল এত বেশি।

এরপর ৩ বছরেরও বেশি সময় চলে গেছে, দ্বিতীয় অন্তরা আর লেখা হয় নি। আজ সকল আলসেমি ঝেড়ে ফেলে দ্বিতীয় অন্তরাও লিখে ফেললাম।

কথা ও সুর : খলিল মাহ্‌মুদ
গিটার : সাইফ আল মাহমুদ পাইলট

গানের ইউটিউব লিংক : এখানে ক্লিক করুন > আমি এই শহরের পথে পথে হাঁটি

আমি এই শহরের পথে পথে হাঁটি মানুষগুলোরে চিনি
এই শহরের প্রাণের ভেতরে ডুবে যাই প্রতিদিনই
আমি গায়ে মাখি সব ধুলি বালুকণা শহরের আলো ছায়া
আমি মানুষের থেকে দু হাত বাড়িয়ে বুক ভরে নেই মায়া

এই শহরের পাখিদের চোখে স্বপ্নরা খেলা করে
এই শহরের রাত্রির গায়ে অশ্রুরা ঝরে পড়ে
এই শহরের জোছনার নদী বেদনা ও সুখে ভরা
এই শহরের স্বপ্নপাখিরা দেয় কি কখনো ধরা?

এই শহরের মানুষেরা ছোটে ভোর থেকে মাঝরাতে
দিনগুলো কারো ঘামে ভিজে থাকে, ফুল ফোটে কারো হাতে
এই শহরের রাজপথ যেন প্রতি পায়ে পায়ে কাঁদে
এই শহরের ইতিহাস যেন আমাতেই মিশে আছে


৭ ডিসেম্বর ২০১৮ / ১০ মার্চ ২০২২ (দ্বিতীয় অন্তরা)


সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০২২ রাত ১:০৭
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০০



সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

বিদায় নানা পাটেকার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৫৭



৯০ দশকের শুরুর দিকের কথা, সারা দিনের ক্লান্তি নিয়ে যখন বাসভবনে ফিরেছি, রুটিন মাফিক গোসল খাওয়া দাওয়া করে ঘুমোবো কিন্তু টিভি অন করে দেখি একটি সিনেমা শুরু হচ্ছে -... ...বাকিটুকু পড়ুন

×