বোঝের কথা
০১ লা অক্টোবর, ২০২২ রাত ১১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
খেয়াল করে শোনো তবে
সেই কথাটা বোঝাই
সেই কথাটা কঠিন না খুব
পানির মতো সোজাই
সেই কথাটা বুঝবে তুমি
বোঝের মানুষ হলে
বোঝের মানুষ সবখানেই
বোঝের কথাই বলে
সেই কথা না বুঝলে তুমি
অন্যকে কী বোঝাবে?
বোঝাবুঝির ঝগড়া হলে
বোঝের কথায় খোঁচাবে
সেই কথাটা বুঝতে হবে
না বুঝলে তা বুঝবে না
বোঝার পরই বুঝবে কেন
বোঝের কথায় দুষবে না
সেই কথাটা বোঝার পরে
বুঝবে তুমি সবকিছু
বোঝের বিষয় বুঝতে মানুষ
ঘুরবে তোমার পিছ-পিছু
সেই কথাটা বুঝতে যে চাও
বোঝার মতো জ্ঞান কি আছে?
জ্ঞানের কথা না শিখেই
বুঝতে কী চাও আমার কাছে?
এই কথা নয় যেমন তেমন
সবাই এটা বোঝে না
এই কথাটার মূল্য কত
মূর্খরা তা খোঁজে না
বোঝের কথা বোঝেন যিনি
তিনিই বিরাট বোঝের লোক
অ-বোঝ মানব বোঝের কথায়
গেলেন খালি শুকনা ঢোক
সেই কথাটা বুঝবে কিনা
ব্যাপারটা ঠিক বুঝছি না
বুঝবে না যা, বোঝা তাহা
ঠিক না; বলো - ঠিক কিনা?
সত্যি যদি এই কথাটা
আমার কাছেই বুঝতে চাও
এই কথাটা হাটবাজারে
ঢোল পিটিয়ে ছড়িয়ে দাও
এতক্ষণে বুঝে গেছ
কোন কথাটা বোঝাতে চাই
যা বোঝো তা বলতে যেয়ে
কথার বোঝা আর না বাড়াই
বোঝের কথা বুঝতে গিয়ে
সবার কি ভাই ঘুরছে মাথা?
বোঝের মজা এটাই ছিল
কথার পিঠে কথা গাঁথা।
২০ নভেম্বর ২০২০
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০২২ রাত ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।
নৌকায়...
...বাকিটুকু পড়ুন
তখন বেশ ঠান্ডা পড়ে গেছে। সেপ্টেম্বরের রাত।
বরফ পড়া শুরু হয়নি। মন্ট্রিয়লের রাস্তা জনাকীর্ণ। বাড়ি থেকে বের হলে কো-দ্যেনিশ রাস্তার শেষ প্রান্তে একটা লাইব্রেরি আছে। তার পরে...
...বাকিটুকু পড়ুন
ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।
যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম...
...বাকিটুকু পড়ুন
পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা....
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,...
...বাকিটুকু পড়ুন