somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গান আর গান

১৮ ই নভেম্বর, ২০২২ রাত ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত মাস দুয়েকে বেশকিছু গান করা হয়েছে, কিছু আমার নিজের লেখা ও সুর করা, কিছু অন্যদের গান। কিন্তু এর মধ্যে অল্প কটা ব্লগে দেয়া হয়েছিল। আজ বাকিগুলো জড়ো করে একপোস্টে শেয়ার করা হলো। কোনো নির্দিষ্ট শ্রেণির গান না এগুলো, যখন যেটা ভালো লেগেছে, সেটাই গেয়েছি। আর বাংলা গানে আমার নির্দিষ্ট কোনো ক্যাটাগরি নেই, আপনারা জানেন, আমি সর্বভুক। অতএব, এখানে গানগুলোও হবে সাত-মিশালি।

গত কয়েক বছর ধরেই আমি গান লিখছি, সুর করছি এবং শুধু সুরগুলো ধরে রাখার জন্যই আমার নিজের কণ্ঠে গেয়েই এগুলো ইউটিউবে আমার নিজস্ব চ্যানেলে শেয়ার করছি। আমি গানের শিল্পী নই, আমি মূলত কবি, গীতিকার ও সুরকার। কাজেই, আমার গাওয়া গানগুলোতে দয়া করে কেউ কণ্ঠশৈলী, উচ্চারণ-ত্রুটি, মিউজিক-ফল্টস ধরার জন্য ঝাঁপিয়ে পড়বেন না; কারো কারো এ প্রবণতা আমাকে অতিশয় আহত, বিরক্ত ও ক্ষিপ্ত করে, কারণ, তারা গানগুলো শেয়ারের মূল কারণ অনুধাবন করতে ব্যর্থ হয়ে থাকেন; দয়া করে বিচার ও বিশ্লেষণ করবেন আমার সৃষ্টি করা লিরিক ও সুরগুলো, এগুলো মৌলিক ও মেলোডিয়াস কিনা, বৈচিত্র ও আকর্ষণ আছে কিনা, ইত্যাদি। এ সংক্রান্ত আপনাদের কোনো মতামত ও পরামর্শ থাকলে দয়া করে আমার উপকার ও উন্নতির জন্য তা জানাবেন। এ গানগুলো ভবিষ্যতে প্রকৃত কণ্ঠশিল্পীদের দ্বারা গাওয়ানোর পরিকল্পনা রয়েছে আমার। কোনো কণ্ঠশিল্পী আমার গান গাইতে চাইলে আমাকে মেইল করতে পারেন। অবশ্য, বাণিজ্যিক উদ্দেশ্য ছাড়া শুধু বিনোদন ও আনন্দের জন্য আমার গান যে-কেউ গাইতে ও শেয়ার করতে পারেন, সেটি আমার নিজের জন্যই বরং অনেক আনন্দের হবে এবং শিল্পীর প্রতি আমার অগ্রিম ধন্যবাদ ও কৃতজ্ঞতা থাকবে।

কেউ চাইলে লিরিক পাঠাতে পারেন। তবে এখনই তাড়াহুড়ো করে লিখে এখানে কমেন্টের ঘরে পোস্ট করার দরকার নেই। সময় নিন, ধীরে সুস্থে চিন্তা করে লিখুন। কথাগুলো সরল, সহজবোধ্য, বলামাত্রই শ্রোতা বুঝতে পারেন, এমন হতে হবে। ছোটো ছোটো লাইনে। ২ লাইনের মুখ/শুরু, এরপর ৩ + ৩ লাইনের দুই অন্তরা। পর্বগুলো যেন ছোটো ছোট হয়, ২ বা ৩ পর্বের। কথাগুলো সাবলীল ও আধুনিক হতে হবে, অর্থাৎ, কবিতার পুরোনো রীতি পরিত্যাজ্য, উদাহরণ দিই - মম, তব, তরে, লাগি, ইত্যাদি বাদ দিয়ে লিখবেন। আমার প্রোফাইলের নীচে আমার ই-মেইল অ্যাড্রেস দেয়া আছে :) আচ্ছা, আগে তিতা পরে মিঠা, আমার সুর করা আপনার লিরিকের গানের কপিরাইট আমার। কিন্তু, আপনি সর্বত্র শেয়ার করতে পারবেন, তবে, কোথাও মানিটাইজ করতে চাইলে আমার অনুমতি নিতে হবে। আমি অনুমতি দিলে বা কোনো শর্ত দিলে সেটা মানিটাইজ করা যাবে। উল্লেখ্য, আমার ইউটিউব চ্যানেল হলো শৌখিন, মানিটাইজ করা না :) সবচাইতে গুরুত্বপূর্ণ : লিরিক আমার মনের মতো না হলে ওটায় সুর করা হবে না।

১। এই তো অবশেষে তুমি ফিরে এলে হায়। প্রোমোশনাল। পুরোটা আসছে শীঘ্রই।

লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - এই তো অবশেষে তুমি ফিরে এলে হায়



১৮ নভেম্বর ২০২২ তারিখে প্রথম অন্তরা লেখা ও সুর করা হয়েছে। সেটি শোনার জন্য এই লিংক ক্লিক করুন।

এক অন্তরার গান।




২। ও বাবু, খাইছো নাকি? প্রোমো। পুরোটা আসছে শীঘ্রই।

লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - ও বাবু, খাইছো নাকি?view this link



৩। আমি কোথায় পাব তারে?

লিংক : আমি কোথায় পাব তারে?



৪। কারো রবে না এ ধন



৫। আমার বলার কিছু ছিল না



৬। শোন লোলিতা শোন, আমার কথা শোন



৭। বড়োলোকের বেটি লো



৮। শোন লোলিতা শোন - পরীক্ষিত বালা



৯। আমি দূর হতে তোমারেই দেখেছি



১০। জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো



১১। তুই যখন চলে গেলি



১২। তুমি তো তোমার কথা বলে দিয়েছ



১৩। আমি যে তোমার প্রেমে পড়েছি



১৪। বড়াই কইরো না রে মানুষ

১৫। এই নিরালায় বসো প্রিয়তমা



১৬। আজ দিনভর তাকিয়ে রইব



১৭। তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার



১৮। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই



১৯। যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই



২০। তোরে রাং দিল কী সোনা দিল

২১। ও কী ও বন্ধু কাজল ভ্রমরা রে

২২। দেখে যারে মাইজভাণ্ডারে

২৩। আমার জনম গেল কাঁদিতে



২৪। কিচ্ছু কেন বলছো না

২৫। রাজকুমারী - ও আমার সহেলিয়া




উৎসর্গ : ধ্বংসের আওয়াজ
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৫১
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিঃশেষে প্রাণ যে করিবে দান- ক্ষয় নাই তার ক্ষয় নাই!

লিখেছেন রাজীব নুর, ১০ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০৪



অসুস্থ মানুষের সেবা করা, অবশ্যই মহৎ একটি কাজ।
বয়স হয়ে গেলে মানুষ অসহায় হয়ে পড়ে। আসলে মানুষ অসুস্থ হয়ে গেলেই অসহায় হয়ে যায়। অবচেতন মন বারবার বলে- এবার... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ অভিন্ন ফিকাহ মানার কথা বললে রাসূল (সা.) কোরআন ও হাদিসের মানার কথা কিভাবে বললেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০১



সূরাঃ ৫৫ রাহমান, ১ নং থেকে ৪ নং আয়াতের অনুবাদ-
১। আর রাহমান (পরম মেহেরবান)।
২। তিনিই শিক্ষা দিয়েছেন কোরআন।
৩। তিনি মানুষ সৃষ্টি করেছেন।
৪। তিনিই তাকে শিখিয়েছেন বাইয়ান (ভাব প্রকাশ... ...বাকিটুকু পড়ুন

ভয়ের সংস্কৃতি নয়, চাই জবাবদিহিমূলক রাজনীতির বাংলাদেশ

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৩৫

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান কেবল একটি সরকারের পতন ছিল না, এটি ছিল বাংলাদেশের ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ের অবসান। পনের বছরের দীর্ঘ আওয়ামী দুঃশাসন যেভাবে রাষ্ট্রীয় ক্ষমতাকে চিরস্থায়ী বা দীর্ঘস্থায়ী... ...বাকিটুকু পড়ুন

কিছু অনুভূতি

লিখেছেন জিনাত নাজিয়া, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৪

" কিছু অনুভূতি "

অনেক দিন থেকেই অসুস্থ ছিলাম , তারপরও এখন সবার দোয়ায় আস্তে আস্তে ভালো হয়ে উঠছি আলহামদুলিল্লাহ। মাঝেমধ্যে ব্লগে এসে সবার সুন্দর সুন্দর লেখাগুলো পড়ে আমার মন... ...বাকিটুকু পড়ুন

পারমাণবিক বিস্ফোরণের আগে সন্তানের সাথে আমি যে কথাগুলো বলবো

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:১০


যদি শুনি আজ রাত আটটায় পারমাণবিক বোমা হামলা হবে আমাদের এই শহরে, যেমন ইরানে সভ্যতা মুছে ফেলা হবে বলে ঘোষণা দিলেন পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতার অধিকারী মহামান্য ট্রাম্প, তাহলে আমি আমার... ...বাকিটুকু পড়ুন

×