somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবশেষে ফিরে এলে

২০ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবারের এ গানটা ৩ ধাপে আপলোড ও শেয়ার করা হয়েছে। প্রথমে (১৭ নভেম্বর ২০২২) সুরটা আসামাত্রই এর মুখরা রেকর্ড করে ফেলি এবং এখানে শেয়ার করি। সুরটা বেশ মেলোডিয়াস হয়েছে বলে আমার মনে হয়েছে। রোমান্টিক সং। এর পরের দিন প্রথম অন্তরার লিরিক এবং সুর তৈরি করি এবং সেটা এখানে শেয়ার করি। গতকাল দ্বিতীয় অন্তরা শেষ করি এবং সম্পূর্ণ গানটাই রেকর্ড করে ফেলি। শেয়ার করি এখানে।

গানের মুখরা ও অন্তরার প্রথম অংশের সুর কোমল। কিন্তু অন্তরার শেষের দিকে খুব চড়া গলায় টান দিতে হয়। এ টান দিতে যেয়ে আমার জান দফারফা।

আপনারা বাই দিস টাইম জানেন, আমার রেকর্ডিং মানেই হলো হোম স্টুডিয়োতে রেকর্ডিং। এর জন্য কোনো সাজসরঞ্জামের প্রয়োজন পড়ে না। হাতের কাছে যেনতেন একটা মোবাইল থাকলেই হয়। রেকর্ড করার কাজটা খুবই সহজ। কিন্তু এই সহজত্বের মধ্যেই কিছু টেকনিক আছে, যেটা আপনি কেবল অভিজ্ঞতা দ্বারাই আয়ত্বে আনতে পারবেন।

কয়েকদিন ধরে মাথায় এক ঘূণপোকা কামড়াচ্ছে - অন্তত একটা গান কোনো শিল্পীকে দিয়ে স্টুডিয়ো রেকর্ড করবো। মিউজিক স্টুডিয়োর সাথে এর আগেও যোগাযোগ করেছি, তবে, মিউজিক কম্পোজের খরচ এখন আগের চাইতে ওরা বেশি চাচ্ছে। এতগুলো গানের মধ্যে প্রথম এবং একমাত্র একটা গান সিলেক্ট করা খুব ডিফিকাল্ট। শিল্পী নিয়েও একটু ডিলেমায় আছি। বড়ো শিল্পীতে যাব, নাকি মাঝারি, নাকি উঠতি, নাকি একেবারে আনকোরা। শিল্পীকে কোনো সম্মানি দিয়ে গান গাওয়ানোর অবস্থায় আমি নেই। কেউ শখের বশে এগিয়ে এলে হাততালি দিতে পারতাম খুশি হইয়া। পরিচিত কয়েকজন আছে। তাদের কাছে অ্যাপ্রোচ করি না যদি তারা ডিনাই করেন, সেই লজ্জায়, আর বড়ো ভয় হলো, তাদের গাওয়া গান আমার স্ট্যান্ডার্ডের চাইতে যদি লোয়ার স্ট্যান্ডার্ডের হয়ে যায়, সেটা রিজেক্ট করা যেমন অসম্ভব হবে, অ্যাকসেপ্ট করাও কষ্টকর হবে।

অর্থ খরচের কথা চিন্তা করে দমে যাই - এবং ভাবি, থাক, ওসবে প্রয়োজন নাই। নিজের সুর, লিরিক, ইউটিউবে তো ছড়িয়ে দিচ্ছি। থাক এভাবেই। নিজের গান নিজের গলায়ই রেখে যাই, আমার ইউটিউব চ্যানেল যদ্দিন টিকে থাকবে, গানগুলোও থাকবে। অটোব্রাউজিঙে কারো সামনে চলে এলে কেউ হয়ত শুনেও ফেলবেন কিছু অংশ, বা পুরোটাই।

আমি গান লিখছি, সুর করছি এবং শুধু সুরগুলো ধরে রাখার জন্যই আমার নিজের কণ্ঠে গেয়েই এগুলো ইউটিউবে আমার নিজস্ব চ্যানেলে শেয়ার করছি। আমি কণ্ঠশিল্পী নই, আমি মূলত কবি, গীতিকার ও সুরকার। কাজেই, আমার গাওয়া গানগুলোতে দয়া করে কেউ কণ্ঠশৈলী, উচ্চারণ-ত্রুটি, মিউজিক-ফল্টস ধরার জন্য ব্যস্ত হয়ে পড়বেন না; কারো কারো এ প্রবণতা আমাকে অতিশয় আহত, বিরক্ত ও ক্ষিপ্ত করে, কারণ, তারা গানগুলো শেয়ারের মূল কারণ অনুধাবন করতে ব্যর্থ হয়ে থাকেন; দয়া করে বিচার ও বিশ্লেষণ করবেন আমার সৃষ্টি করা লিরিক ও সুরগুলো, এগুলো মৌলিক ও মেলোডিয়াস কিনা, বৈচিত্র ও আকর্ষণ আছে কিনা, ইত্যাদি। এ সংক্রান্ত আপনাদের কোনো মতামত ও পরামর্শ থাকলে দয়া করে আমার উপকার ও উন্নতির জন্য তা জানাবেন। কোনো কণ্ঠশিল্পী আমার গান গাইতে চাইলে আমাকে মেইল করতে পারেন। অবশ্য, বাণিজ্যিক উদ্দেশ্য ছাড়া শুধু বিনোদন ও আনন্দের জন্য আমার গান যে-কেউ গাইতে ও শেয়ার করতে পারেন, সেটি আমার নিজের জন্যই বরং অনেক আনন্দের হবে এবং শিল্পীর প্রতি আমার অগ্রিম ধন্যবাদ ও কৃতজ্ঞতা থাকবে।

কেউ চাইলে লিরিক পাঠাতে পারেন। তবে এখনই তাড়াহুড়ো করে লিখে এখানে কমেন্টের ঘরে পোস্ট করার দরকার নেই। সময় নিন, ধীরে সুস্থে চিন্তা করে লিখুন। কথাগুলো সরল, সহজবোধ্য, বলামাত্রই শ্রোতা বুঝতে পারেন, এমন হতে হবে। ছোটো ছোটো লাইনে। ২ লাইনের মুখ/শুরু, এরপর ৩ + ৩ লাইনের দুই অন্তরা। পর্বগুলো যেন ছোটো ছোট হয়, ২ বা ৩ পর্বের। কথাগুলো সাবলীল ও আধুনিক হতে হবে, অর্থাৎ, কবিতার পুরোনো রীতি পরিত্যাজ্য, উদাহরণ দিই - মম, তব, তরে, লাগি, ইত্যাদি বাদ দিয়ে লিখবেন। আমার প্রোফাইলের নীচে আমার ই-মেইল অ্যাড্রেস দেয়া আছে :) আচ্ছা, আগে তিতা পরে মিঠা, আমার সুর করা আপনার লিরিকের গানের কপিরাইট আমার। কিন্তু, আপনি সর্বত্র শেয়ার করতে পারবেন, তবে, কোথাও মানিটাইজ করতে চাইলে আমার অনুমতি নিতে হবে। আমি অনুমতি দিলে বা কোনো শর্ত দিলে সেটা মানিটাইজ করা যাবে। উল্লেখ্য, আমার ইউটিউব চ্যানেল হলো শৌখিন, মানিটাইজ করা না :) সবচাইতে গুরুত্বপূর্ণ : লিরিক আমার মনের মতো না হলে ওটায় সুর করা হবে না।

এবার এ পোস্টের গানের লিরিক দেখে নেয়া যাক।

এই তো অবশেষে তুমি ফিরে এলে হায়
অভিমানে গিয়েছিলে হারিয়ে কোথায়
বলো, অভিমানে গিয়েছিলে হারিয়ে কোথায়
এখানে, ওখানে, কত খুঁজেছি
পথে কোনো চিহ্ন কিংবা গন্ধ রাখো নি
মনে কী যে ঝড় ছিল কীভাবে বলো
বোঝাবো তোমায়।

একদিন তোমাকে না কাছে যদি পাই
দুই চোখে চোখ রেখে যদি না তাকাই
কাঁপা কাঁপা হাতে যদি না ছুঁয়েছি চুল
মনে হয় এ পৃথিবীতে বেঁচে থাকা ভুল

ঐ চোখে ফুটে ওঠে কবিতার ফুল
ঐ চুলে ঘ্রাণ ঝরে, করে প্রাণ আকুল
পৃথিবীটা হেসে ওঠে তুমি হাসলে
প্রতিদিন বেঁচে থাকি তোমাকে ভেবে

১৯ নভেম্বর ২০২২

কথা, সুর, মিউজিক কম্পোজিশন ও কণ্ঠ : খলিল মাহ্‌মুদ
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব

গানের ইউটিউব লিংক : এই তো অবশেষে তুমি ফিরে এলে হায়



প্রোমোশনাল ভিডিও : এই তো অবশেষে তুমি ফিরে এলে হায়



এক অন্তরার গান : এই তো অবশেষে তুমি ফিরে এলে হায়







সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:২৩
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডিস্কভারি অব ইন্ডিয়া

লিখেছেন রাজীব নুর, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৪



১৯৪৭ সালটা সমস্ত বাঙ্গালীর জন্য গুরুত্বপূর্ণ।
দেশবিভাগের বছর শেখ মুজিব কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে বিএ ডিগ্রী লাভ করেন। ভারত ও পাকিস্তান ভাগ হওয়ার সময়ে কলকাতায় হিন্দু-মুসলিম দাঙ্গা... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×