somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুচিত্রা সেন

১৭ ই মে, ২০২৩ রাত ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি মেদিনীর পথে,
বঙ্গোপসমুদ্র থেকে নিশীথের অন্ধকারে গভীর সাগরে
অনেক ঘুরেছি আমি; কেওক্রাডাং পাহাড়ের রহস্য জগতে
বহুকাল নিমগ্ন ছিলাম; আরো দূর অন্ধকারে পাবনা নগরে;
আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন,
আমারে দু’দণ্ড শান্তি দিয়েছিল টালিগাঁ’র সুচিত্রা সেন।



চুল তার কবেকার গাঁজাখোর মাতালের নিশা,
মুখ তার দ্য ভিঞ্চি'র কারুকাজ; অতি দূর সমুদ্রের পর
বৈঠা ভেঙে যে মাঝিটি হারায়েছে দিশা
হরিৎ শর্ষের ক্ষেত যখন সে চোখে দেখে সেন্ট মার্ট দ্বীপের ভিতর,
তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে, ‘কতদিন পরে এলেন!
আগে নাস্তা করেন।’
পাখির নীড়ের মতো চোখ তোলে টালিগাঁ’র সুচিত্রা সেন।



সমস্ত দিনের শেষে দানবের চিৎকারের মতন
বিকট শব্দে ট্রাক আসে; ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে বক;
শহরের সব বাতি নিভে গেলে জেনারেটর করে আয়োজন
তখন গল্পের তরে জলরঙে ছবি আঁকে রুপসিনী কবি শায়মা হক;
সব স্বামী ঘরে আসে - সব স্ত্রী - ফুরায় এ-জীবনের সব লেনদেন;
থাকে দুটো বেত-চেয়ার, পাশাপাশি বসিবার সুচিত্রা সেন।




**

ডিসক্লেইমার

আজকাল নকল-ফকলের যে হিড়িক পইড়া গেছে, কে আবার এসে খাড়াইয়া যায়- এইটা তো আমার কোবতে, আপনে চুরি করছেন। কে চোর, কে মালিক, এটা প্রমাণ করতে করতেই তখন জান শেষ হইয়া যাইব। এজন্য এই ডিসক্লেইমার। এটা আমার অরিজিন্যাল পোয়েম। নিজ আঙ্গুলে ল্যাপটপে টাইপ কইরা লেখা। জীবনানন্দ দাশ বা জেহাবুল খান, কারো কবিতা থেকেই আমি এই কবিতা নকল করি নাই। বরঞ্চ, আমি খুবই শঙ্কিত যে আমার এ যুগান্তকারী সৃষ্টি যুগ যুগ ধইরা নকলবাজ কবিরা চুরি কইরা স্বনামে বেনামে বইয়ে ছাপাইয়া থাকতে পারেন। তাঁহাদের প্রতি আমি তেব্র নিন্দা জ্ঞাপন করিতেছি। উল্লেখ্য, এটা আমার ২০১৯ সালে প্রকাশিত বিখ্যাত ই-কাব্যগ্রন্থ সুচিত্রা সেন বইয়ের অন্তর্গত।

আশা করি আপনারা আমার এই অরিজিন্যাল পোয়েমখানা পড়িয়া মুগ্ধ বিস্মিত অভিভূত ও বিবাহিত হইয়া গেছেন।

***

উৎসর্গ : বনলতা খান


সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০২৩ বিকাল ৪:৩৭
২৩টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা এপ্রিল, ২০২৬ দুপুর ২:২৫

Photo - আপলোড না হওয়ায় ইমেজ লিংক:

“দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা”

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০০৬ সালের তত্ত্বাবধায়ক সরকার সংকট একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সে সময় রাষ্ট্রপতির নেতৃত্বে গঠিত উপদেষ্টা... ...বাকিটুকু পড়ুন

ইস্টার ফ্রাইডে এবং যিসাসের শেষ যাত্রা: জেরুজালেমের স্মৃতিবিজড়িত পথে

লিখেছেন সৈয়দ নাসের, ০৩ রা এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৪৪




দিলু নাসের
আমার এই তিনটি ছবির সঙ্গে পৃথিবীর খ্রিস্টান ধর্মাবলম্বীদের বেদনাবিধুর ইস্টার ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। প্রতিটি ছবিই যেন এক একটি অধ্যায়, একটি যাত্রার, যা শুরু হয়েছিল... ...বাকিটুকু পড়ুন

দুর্ঘটনা নয়, এগুলো আগে থেকেই তৈরি করা মৃত্যু

লিখেছেন শরৎ চৌধুরী, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ৮:০৫

চারপাশ থেকে কালো ধোঁয়া ঘিরে ধরছে। দুই চোখ প্রচণ্ড জ্বলছে । সুন্দর করে সাজানো হলরুমের প্লাস্টিক, ফোম, সিনথেটিক সবকিছু পুড়ে বাতাস ভারী হয়ে উঠেছে বিষাক্ত গ্যাসে। ঘরের অক্সিজেন প্রতি সেকেন্ডে... ...বাকিটুকু পড়ুন

সব কিছু চলে গেছে নষ্টদের দখলে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫৭


সংসদ ভবনের লাল ইটের দেয়ালগুলো যদি কথা বলতে পারত, তবে হয়তো তারা লজ্জায় শিউরে উঠত অথবা স্রেফ অট্টহাসি হাসত। আমাদের রাজনীতির মঞ্চটা ইদানীং এক অদ্ভুত সার্কাসে পরিণত হয়েছে, যেখানে... ...বাকিটুকু পড়ুন

ইরান যুদ্ধ: স্বাধীনতা নাম দিয়ে শুরু, এখন লক্ষ্য ইরানকে প্রস্তরযুগে নিয়ে যাওয়া

লিখেছেন শ্রাবণধারা, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ সকাল ৮:২৩


আমার আট বছরের ছেলে ফোনে ফেসবুক পাতার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, "বাবা, এটা কিসের ছবি"? আমি তার মনোযোগ অন্যদিকে সরানোর বৃথা চেষ্টা করে অবশেষে বললাম, এটা আমেরিকা- ইসরায়েলের ইরানের... ...বাকিটুকু পড়ুন

×