somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শ্রেষ্ঠ কবিতা

২০ শে মে, ২০২৩ রাত ১০:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি বিশেষ সংখ্যার জন্য সম্পাদকের বিশেষ অনুরোধে দেশের প্রধানতম কবির কাছ থেকে একটা কবিতা এলো। খাম থেকে কবিতাটি বের করে তিনি পড়তে শুরু করলেন।

অনন্ত মুখর নদী
কৃষ্ণভ্রমরের বুকে কাঁদে মুমূর্ষু শাবক
ঘড়িতে ঝুলছে দূরের অন্ধকার
হেঁটে যায় শালবনবীথি
পাতালের দিনরাত্রি, বিনম্র অজগর কাঁপে
উড়ন্ত মৈথুনে প্রদীপ ও প্রজাপতি
অরণ্যের ছায়ামেঘ গিলে খায় মৌনবতী চাঁদ
ঝাঁকে ঝাঁকে উড়ে আসে পশ্চিমের ‘পাখি’
রাতের নটিনীরা কাঁদতে ভুলে যায়

অত্যন্ত উচ্চমার্গীয় কবিতা। সম্পাদক অভিভূত হলেন। এত বাঙ্ময়, সমৃদ্ধ কবিতা তিনি খুব কমই পড়েছেন। কত ছোট্ট এ কবিতাটি— ছোটো ছোটো বাক্য, সহজ-সরল শব্দ। অথচ কী গভীর তত্ত্ব ঢুকিয়ে দিয়েছেন মামুলি কয়েকটা শব্দের গাঁথুনিতে। বিন্দুর মধ্যে সিন্ধু। তিনি নিজে একজন কবি। কবিতায় তাঁর একটা সুদৃঢ় অবস্থান রয়েছে এ দেশে। কিন্তু আজও তিনি এ বড়ো কবির মতো একটা কবিতাও লিখতে পারেন নি। এ নিয়ে তাঁর মনে প্রচুর আক্ষেপ।
সম্পাদকের কক্ষে কয়েকজন সাব-এডিটর ঢুকলেন। তিনি প্রত্যেককে কবিতাটি পাঠ করে এর অন্তর্নিহিত ভাব ব্যাখ্যা করতে লাগলেন। ব্যাখ্যা শুনে উপবিষ্ট সাব-এডিটরগণ চমৎকৃত হলেন। সবশেষে সম্পাদক মন্তব্য করলেন, আসলে এসব কবিতা ব্যাখ্যার অতীত। আবার সবাই এসব কবিতার মর্মার্থ অনুধাবনে সমর্থ নন। তিনি নিজেও যে কবিতাটি পুরোপুরি বুঝেছেন, ব্যাপারটা এমন নয়। কারণ, এ কবির কবিতা বুঝবার জন্য রীতিমত গবেষণাগারে বসতে হয়।
সাব-এডিটরগণ চলে যাবার পর সম্পাদক মহোদয় আরো কয়েকবার কবিতাটি পড়ে এর গভীরতম রস আহরণে নিমগ্ন হলেন। তারপর চশমা ঠিক করে কবিতার শিরোনামটি দেখে নিলেন। ‘শ্রেষ্ঠ কবিতা।’ গোটা পৃথিবীটাই হলো একটা কবিতা। মানব-জীবন, বিশ্ব প্রকৃতি, এসব হলো এ কবিতার অনুষঙ্গ। একটা শ্রেষ্ঠ কবিতার জন্য যেসব অনুষঙ্গ অপরিহার্য, কবি নিপুণ শিল্পীর মতো এ কবিতায় তা বিধৃত করেছেন। সম্পাদক ভাবতে থাকলেন।


যথাসময়ে সুদৃশ্য মোড়কে মোড়ানো বিশেষ সংখ্যার সৌজন্য কপিটি কবির হাতে এসে পৌঁছলো। মোড়ক খুলে একঝলক সারা পত্রিকার গায়ে নজর বুলিয়ে নেন কবি। সম্পাদকের স্কিল অসামান্য। পত্রিকার গেট-আপ, মেক-আপ চমৎকার। তিনি খুব সন্তুষ্ট হলেন।
সূচিপত্রে নিজের কবিতা খুঁজতে গিয়ে কবির চোখ কপালে উঠে গেলো। তিনি দ্রুত পৃষ্ঠা উলটে কবিতাটি বের করেন।
হ্যাঁ, সূচিপত্র দেখে তিনি যা ভেবেছিলেন, ঠিক তাই ঘটেছে। গত কিছুদিন ধরেই তিনি কাগজটা খুঁজে পাচ্ছিলেন না। পত্রিকার জন্য লেখা কবিতাটি যায় নি। একটা কাগজে তিনি ‘শ্রেষ্ঠ কবিতা’র তালিকা করছিলেন, ভুলবশত সেটিই খামে ঢুকিয়ে সম্পাদকের কাছে পাঠিয়ে দিয়েছিলেন।
নিজের নির্বুদ্ধিতা আর আহাম্মকিতে বিস্মিত হয়ে একদৃষ্টিতে কবি ‘শ্রেষ্ঠ কবিতা’র দিকে তাকিয়ে রইলেন।

১০ আগস্ট ২০১৪

সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০২৩ রাত ১০:৪২
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?

বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

বাঁশি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৪



হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে ওঠলাম।... ...বাকিটুকু পড়ুন

আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ২:১১



“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×