নছর মামার জামা
২৪ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কাল
বাজার থেকে নছর মামা
আনলো কিনে একটা জামা
লাল
আজ
প্যাকেট খুলে সেই জামাটার
খুললো মামা ভাঁজ
সেই জামাটা গায়ে দিয়ে
আয়নাতে সে দাঁড়ায়
তারপরে সে ধপাস করে
মাটির উপর সটান পড়ে
রাগের চোটে কিড়মিড়িয়ে
দাঁত খিঁচিয়ে মুখ খিঁচিয়ে
সবটুকু জ্ঞান হারায়
কী হয়েছে কী হয়েছে
পাড়ায় পাড়ায় শোর উঠেছে
সবাই এসে পরখ করে
কেউ পা টেপে, নাড়ি ধরে
কেউ বা বুকে মলম মাখে
কেউ কপালে পট্টি রাখে
এমন সময় হঠাৎ মামা
ঝামটা দিয়ে দাঁড়ায়
একটানে সে শরীর থেকে
লাল জামাটা ছাড়ায়
আমি তখন সামনে ছিলাম
জামাটাকে তুলে নিলাম
একটুখানি নেড়েচেড়ে
নিজেই বড্ড বিষম খাই
নছর মামার নতুন জামার
একটিও যে বোতাম নাই
বললো মামা চোখ পাকিয়ে,
ভেজাল আছে আরো
বুকের দিকে বন্ধ থাকে,
পিঠের দিকে খোলা
তাও আবার এত্তখানি ঢোলা!
এমন জামা কেউ দেখেছ,
বলতে কি কেউ পারো?
এতক্ষণে বুঝি সে কী
কাজটা করেছিল
নছর মামা জামাটাকে
উলটো পরেছিল
তোমরা কে কে বুঝলে বলো
উলটো পরার রহস্য কী?
দেখাও দেখি নিজেই পরে
সত্যি বলো, পেরেছ কি?
২৬ আগস্ট ২০১৭
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১
নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন
মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?
শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন...
...বাকিটুকু পড়ুনআমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন