জোকার
০১ লা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
করিম মিয়া বাজার থেকে
আনলো কিনে একটা জামা
খোকার
সেই জামাটা খোকার গায়ে
অনেক আঁটোসাঁটো
করিম মিয়া খোকার চেয়ে
একটুখানি খাটো
অবশেষে করিম মিয়া
সেই জামাটা নিজেই পরে নিল
আদতে যে আগে থেকেই
এই জামাটা করিম মিয়ার
মনে ধরেছিল
খোকার জামা গায়ে পরে
হাত-পা ছুঁড়ে বিকট স্বরে
করিম মিয়া গান ধরে
ঘর ছেড়ে সে তারপরে
নামলো গিয়ে রাজপথে
রিকশাঅলা, বাদামঅলা
সবার সাথেই মেলায় গলা
রেস্তরাঁতে রুটি বানায়
মেসওয়েটার সরাইখানায়
কাজ করে সে অনেক আরো
নয় অজানা সেইটে কারো
ঘুড্ডি ওড়ায়
লাঠি ঘোরায়
বাস চালায়
পান বেচে সে পানশালায়
ফার্মগেটে সে হঠাৎ থেমে
জোরসে ফোঁকে বাঁশি
এখন সে এক ট্রাফিক পুলিশ
করিম মিয়া এই ভেবে দেয়
দারুণ একটা হাসি
করিম মিয়া গভীর রাতে
বাসায় ফিরে
দরজাতে দেয় টোকা
ঘুম ভেঙে যায় খোকার
দরজা খুলে অবাক খোকা
বাবা যে তার
আজব একটা জোকার
করিম মিয়া বাজার থেকে
কিনেছিল এই জামাটা খোকার
২৫ জানুয়ারি ২০২০
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১
নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন
মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?
শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন...
...বাকিটুকু পড়ুনআমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন