somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃষ্টি এলো || আমার বন্ধুকবি শোয়েব মজুমদারের লেখা এবং আমার সুর করা ও প্রডিউস করা গান

১৩ ই নভেম্বর, ২০২৫ রাত ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমানে অন্যের লিরিকে গান করা বাদ দিয়েছি, কারণ, নিজের গানই অনেক জমা হয়ে আছে, কুলাইয়া উঠতে পারছি না; অন্যদিকে, অন্যের লেখা গান করলে মেজাজ ধরে রাখা কঠিন হয়ে পড়ে, যখন দেখি গীতিকারের কোনো প্রতিক্রিয়াই নেই, কিংবা 'এখন অর্ধেক শুনলাম, বাকিটা পরে এসে শুনবো' ধরনের কমেন্ট করেন, অ্যাজ ইফ তার গান করার জন্য আমি বাউন্ড ছিলাম।

এ বন্ধুর লেখা দুটি গান আমি করেছি। আজকের গানটিতে আমার অনেক আক্ষেপ ছিল। এটির সুর খুব দুর্দান্ত হলেও আমার গায়কীর দুর্বলতার কারণে মিউজিক আর ভোকালের স্কেল মিলাতে পারছিলাম না, ফলে গানটা খুব বেসুরো শোনাচ্ছিল। এ-আই আসার পর এর আগেও এ-আই দিয়ে ট্রাই করেছিলাম, কিন্তু সেবার মনের মতো হয় নাই। গতকাল আবার ট্রাই করলাম। এবার এ-আই আমাকে সন্তুষ্ট করেছে খুব ভালোভাবেই।

এটি ব্যান্ডের গান হিসাবে আমি তৈরি করেছি। তবে মিউজিক এখানে পরিমিত। বেশি মিউজিক দিলে এ-আইতে ভোকাল অস্পষ্ট করে ফেলে, তাই এটুকু মিউজিকেই ভালো লাগছে আমার কাছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।

বৃষ্টি এলো
বৃষ্টি এলো
তোমায় ভেবে ভেবে
আমার দু চোখ জুড়ে

কবে তুমি আসবে
দূর দেশ থেকে
বুকে ভালোবাসা
চোখে শান্তি এঁকে
গোধূলির বেলা আসবে তুমি
রঙের পাহাড় বেয়ে
তোমার রঙে রঙে আমার
হৃদয় যাবে ছেয়ে

জানি না কী অভিমানে
চলে গেছো দূরে
সেই গান গাই আমি আজও
তোমারি গাওয়া সুরে
এ জীবন বেঁচে থাকে শুধু
তোমার প্রেমের টানে
তুমি কাছে এলে খুঁজে পাই
জীবনের আসল মানে

১৯ আগস্ট ২০২২

কথা : শোয়েব মজুমদার
সুর ও মূল কণ্ঠ : খলিল মাহ্‌মুদ
এ-আই কভার : সহেলিয়া ও সোনারু

গানের লিংকগুলো নীচে দিলাম।

১। অডিও ভার্সন-১। বৃষ্টি এলো। লেখা শোয়েব মজুমদার। সুর ও মুল কণ্ঠ খলিল মাহ্‌মুদ। এ-আই কভার সহেলিয়া

অথবা নীচের লিংকে ক্লিক করুন।




২। অডিও ভার্সন-২। বৃষ্টি এলো। লেখা শোয়েব মজুমদার। সুর ও মুল কণ্ঠ খলিল মাহ্‌মুদ। এ-আই কভার সোনারু

অথবা নীচের লিংকে ক্লিক করুন।




৩। অডিও ভার্সন-৩। বৃষ্টি এলো। লেখা শোয়েব মজুমদার। সুর ও মুল কণ্ঠ খলিল মাহ্‌মুদ। এ-আই কভার সোনারু

অথবা নীচের লিংকে ক্লিক করুন।





শোয়েব মজুমদারের লেখা অরিজিন্যাল লিরিক

বৃষ্টি হলো ভোরে
আমার নয়ন ডোরে
ভেবে তোমায়, ভেবে তোমায়,
ভেবে তোমায়।
কবে আসবে আমার কাছে দূর দেশ থেকে
নয়ন ভরা ভালবাসা আর বুক ভরা শান্তি এঁকে
গোধূলি বেলা আসবে তুমি রঙের পাহাড় বেয়ে
তোমার রঙিন পোশাক চারাপাশ দেবে বর্ণে ছেয়ে
যদি চলে যাও অকারণে কোনো অভিমানে কভূ দূরে
আমি কেবল গাইব গান আড়ালে সামনে তোমার সুরে
তোমাকেই বেসেছে ভালো সমস্ত জীবন মরণ দিয়ে
তোমাকে ঘিরেই বেঁচে থাকার সাধ প্রেম মধু পিয়ে
এসো বঁধু এসো সব পিছুটান যেন বহুদূরে ফেলে
আমরা থাকি আপনার খেলায় আপন পাখা মেলে



আগের পোস্ট - ২২ আগস্ট ২০২২


সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০২৫ রাত ১১:৩১
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় সিল্ক স্মিতা, সুপ্রিয় সিংঘাম

লিখেছেন শেহজাদ আমান, ১৮ ই মার্চ, ২০২৬ রাত ১১:৩৩



(১)
প্রিয় সিল্ক স্মিতা,
আপনার বায়োগ্রাফি ফিল্ম ডার্টি পিকচারে
আপনার চরিত্রে অভিনয় করা বিদ্যা বালানের সেই সংলাপ
মনে ভাস্বর এখনো-
“সবাই শরীর ছুঁতে চায়,
কিন্তু মাথায় হাত কেউ রাখতে চায় না।“
প্রিয় স্মিতা, আপনি... ...বাকিটুকু পড়ুন

না ফেরার দেশে চলে গেলেন আমার দাদা

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ১৮ ই মার্চ, ২০২৬ রাত ১১:৩৮



ঘড়িতে তখন সন্ধ্যা ৭টা ৫৪ মিনিট । চারিদিকে এশার নামাজের আজান শেষ হয়েছে । বাড়ির পুরুষরা সব মসজিদের দিকে ছুটে যাচ্ছে । কিন্তু একজন পুরুষ এইখানে শুয়ে আছেন । পুরুষটি... ...বাকিটুকু পড়ুন

মশা কামড়ায় রে, কামড়ায় ইরানী মশা

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে মার্চ, ২০২৬ ভোর ৪:৫৭


মশা কামড়ায় রে, কামড়ায় ইরানী মশা
সীমানা পেরিয়ে নীরবে হামলা চালায়
কেউ বলে ড্রোন, কেউ বলে গুপ্তচর
আঁধার রাতে আদান-প্রদান করে খবর!

এর হুলের যন্ত্রণায় আইরন ডোমও কাতরায়
মিসাইলও ভাবে এই যুদ্ধে কে... ...বাকিটুকু পড়ুন

নবীজি ﷺ -এর অতুলনীয় উপমা: হাদিসে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

লিখেছেন নতুন নকিব, ১৯ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:০৪

নবীজি ﷺ -এর অতুলনীয় উপমা: হাদিসে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

এআই দ্বারা তৈরিকৃত ছবি।

আরবের সাহিত্যের স্বর্ণযুগে, যখন কবিতা ছিল জাতির প্রাণশক্তি এবং ওকাজের মেলায় কাব্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠ কবিতা... ...বাকিটুকু পড়ুন

এসো ঈদের গল্প লিখি.....

লিখেছেন অপ্‌সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১


সামুতে নেই আর সেই আগের দিনের ঈদগুলো। ঈদের পোস্ট, গল্প লেখা,কবিতা, স্মৃতিচারণ কিছুই আর আজ নেই। সব কোলাহল ছাপিয়ে সামু আজ দাঁড়িয়ে আছে প্রায় অনেকটাই নিশ্চুপ। কেউ কেউ... ...বাকিটুকু পড়ুন

×