somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘুম পাড়ানী মাসি পিসি.........

১৭ ই মার্চ, ২০০৯ সকাল ৭:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘুম পাড়ানী মাসি পিসি মোদের বাড়ী এসো
খাট নাই পালং নাই চোখ পেতে বস
বাটা ভরা পান দেব গাল ভরে খেয়ো
বিন্নি ধানের খই দেবো আঁচল পেতে নিও...

ছড়াটা এক্সেক্টলী এইরকম কিনা মনে করতে পারছিনা।

গতকাল এক পিচ্চি এসেছিলো তার বাবা মা'র সাথে অমি ভাইদের বাসায়। পাশের বাসা, অতএব আমি তো আছিই। বিশেষ করে কোথাও বিরানী'র গন্ধ পেলে আমি নিজেকে আর আটকে রাখতে পারিনা ;) ......... পিচ্চির মা খায়, আর পিচ্চি আমাদেরকে ছড়া গান শোনায় "গিম্মী হোম এমাং দ্য গাম ট্রীজ/ উইদ লটস অব পাম ট্রীজ..." পিচ্চি মাথা দোলায় আর ছড়া গান গায়। পিচ্চির মা খুবই গর্বিত ভংগিতে বিরানী খান আর পিচ্চিকে উৎসাহ দেন।

আমার গলায় কেনো যেনো বিরানী আটকে যায় বার বার। ব্রাদার-ইন-ল'র দুই বাচ্চা মাহির মালিহা'র কথা মনে পড়ে। মাহিরকে আমি খুব চেষ্টা করছিলাম আকাশ চেনাইতে। 'বাবা, ঐ দেখো আকাস! বলো বলো আকাস!' আকাশ বলা সম্ভব না, অন্ততঃ 'আকাস' বলুক! সে তখন নতুন নতুন 'বাবা' বলে শুধু। একদিন, দুইদিন, তিনদিন... প্রতিদিন আমি তাকে আমার জানালা দিয়ে আকাশ দেখাইতাম আর বলতাম 'বাবা বলো বলো, ঐইইইইই যে আকাস!' মাহির খুব বিটলা। অতএব আকাস দেখতো একবার, নীচের রাস্তা দেখতো একবার, তারপর আমার দিকে তাকায়ে এমন একটা হাসি দিতো যেনো সে সবই চিনে, কিন্তু নাম বলবেনা! অবশেষে প্রচুর সাধ্যসাধনার পর একদিন যখন এইরকম আকাশ চিনাচ্ছি, ছোট ছোট আংগুল তুলে রাস্তার দিকে ইংগিত করে খুব সাধ্য সাধনা করে মাহির বলেছিল ‘গালী!’ (গাড়ি!)

গাড়ি, গাম ট্রীজ, পাম ট্রীজ সব আমার বিরানীর সাথে মশলার মত একাকার হয়ে যায়। নিজেকে সেঁকেলে লাগে। সব বাবা-মাই বাচ্চাদের ইংলিশ বুলিতে গর্বিত, কম্পিউটারের এমন সব অপশন দুই/তিন বছরের পিচকি জানে, যা বাবা মাও জানেনা- এই নিয়ে তাদের গর্বের আর আনন্দের শেষ নেই। দাদার মোবাইলে কী সমস্যা তা সবার আগে ক্লাস টু-এ পড়া মঈন ঠিক করে দেয় নিমিষেই- এই নিয়ে তার দাদা দাদীরও গর্ব- এই ছেলে বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে। তাই ভবিষ্যতে নাতী ইঞ্জিনিয়ার হবে এই খুশীতে তাকে নতুন নতুক কম্পিউটার গেম এনে দেয়া হয়। কম্পু আর বিভিন্ন চ্যানেলের কার্টুন সিরিয়াল, মইন যখন খাটের উপর ‘ইয়াআ হু’ ‘ওয়া হু আ’ম দ্য ভ্যাম্পায়ার!’ বলে বিভিন্ন পোজ দেয় লাফ মেরে মেরে, আমি ওকে দেখানোর জন্যে আতংকিত হওয়ার ভান করতে গিয়ে আসলেই আতংকিত হয়ে পড়ি। সবাই আজকালকার বাচ্চাদের অগ্রগতিতে মহা খুশী, কেবল আমিই কী হতাশাবাদীদের দলে পড়ে গেলাম?

নিজের ছোটবেলার কথা তেমন মনে নেই। যতটুকু মনে আছে তা এইসব ছড়াগুলোর মধ্যেই। ক্লাসে একটা কবিতা আমার খুব পছন্দের ছিলো ‘রাখাল ছেলে রাখাল ছেলে বারেক ফিরে চাও/ বাঁকা গাঁয়ের পথটি ধরে কোথায় চলে যাও?’ সবচে মজার লাইন ছিলো যখন রাখাল ছেলে বলতো তার সময় নেই, ক্ষেতে নিড়ানী দিতে হবে, ঘাস তুলতে হবে, কত কাজ! ( লাইনগুলো ভুলে গেছি ;( !) …… আম্মু একটা ছড়া বলতো ‘আল্লাহ আমার রব/ রাসূল আমার নেতা/ আল্লাহ ছাড়া কারো কাছে নোয়াই নাকো মাথা!’ … ফুয়াদকে ঘুম পাড়ানোর সময় গুন গুন করতে হতো ‘নোটন নোটন পায়রা গুলো ঝোঁটন বেঁধেছে……’ অথবা ‘ঐ দেখা যায় তালগাছ/ ঐ আমাদের গাঁ….’

সময় বদলাচ্ছে, এখন তালগাছের বদলে ওরা গাম ট্রীজ আর পাম ট্রীজ চিনবে- এইতো স্বাভাবিক, আমার তাও যে কেনো বাচ্চাগুলোকে দেখলেই মন খারাপ হয়ে যায়। ;(

কালকে ‘ট্রেইটর’ মুভিটা খুঁজতে খুঁজতে ভিডিও দোকানের এক কোনায় গিয়ে দেখি, বেশী হলে বাচ্চাটার তিন থেকে চার বছর হবে, নীচের তাক থেকে নেংটাপুটু মেয়েদের ছবিওয়ালা ডিভিডি হাতে নিয়ে খুব মনযোগ দিয়ে দেখছে। আমাকে পাশে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে থাকতে দেখেও কোনো পাত্তা দিলোনা। খুব ভালো করে দেখে আবার রেখে দিলো। আরেকটা হাতে নিলো। তাতেও নেংটা পুটু মেয়েদের দল।

আমার মন আর ভালো হয়না।
নিষ্পাপ শিশুদের নিষ্পাপ সবুজ-লাল-নীল ছড়াগুলোকে খুব মিস করি। কিন্তু ছড়াগুলো যে বেশীরভাগই ভুলে গেছি! ;( কারো কালেকশানে কী কিছু আছে? আমার মাথায় একটা আইডিয়া আছে। আগের কালের সেই ছড়াগুলো নিয়ে একটা ওয়েবসাইট বানানো দরকার। আপনাদের মধ্যে যার যে ছড়াই মুখস্ত আছে, এখানে লিখে দিয়ে যাবেন প্লীজ? অন্ততঃ যদি দুইলাইন মুখস্ত থাকে, সে দুইলাইন হলেও… আর কাউকে পারি না পারি, ভবিষ্যতে অন্ততঃ নিজের বাচ্চাকে হলেও তো একটা নিষ্পাপ শৈশব দেয়ার চেষ্টা করা দরকার। কী বলেন?

সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০০৯ সকাল ৭:৪৬
৪৩টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মতামত পোস্ট: ১ আগস্ট ২৪ এ লেখা: আমার কথা ৯৫ ভাগ মিলে গেছে

লিখেছেন অর্ক, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৫৭



এবারের ছাত্র আন্দোলনের মূল যে দাবি বা উদ্দেশ্য, তা আসলে অত্যন্ত সাধারণ। সে সব সকল মাধ্যমে বহু চর্চিত, প্রচারিত ও আলোচিত। তাই পুনরাবৃত্তি থেকে বিরত থাকছি। আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

লিখেছেন জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯



ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

×