জাতীয় সম্পদ ও জাতীয় সার্বেভৌমত্ব নিয়ে এত উদাসীনতা কেন???
৩০ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সামহ্যোয়াইন ব্লগে বিভিন্ন লেখকের লেখা পড়ে ব্লগ লিখতে উৎসাহ পাই। অনেক গুরুত্ব বিষয়ে ব্লগারদের দৃষ্টি আকর্ষণ করে ব্লগ কর্তৃপক্ষ দায়িত্বশীলতা ও স্বদেশের প্রতি কর্তব্যবোধের পরিচয় দিয়েছেন। কিন্তু আশ্চর্য হচ্ছি, যখন আমাদের দেশের গ্যাস ব্লক সমূহ ৮০% শেয়ারে বিদেশীদের হাতে তুলে দেয়া হচ্ছে এবং এ সংক্রান্ত একটি পোষ্টকে স্টিকি করার জন্য অনেক ব্লগার আবেদন জানালেও কর্তপক্ষ মনে হচ্ছে চোখ কান বন্ধ করে না দেখার ভান করে এড়িয়ে যেতে যাচ্ছে।
গ্যাস আমাদের জাতীয় সম্পদ। জাতীয় ভিত্তিতেই তা আমাদের উত্তোলন করে জাতীয় উন্নয়নের স্বার্থেই কাজে লাগানো উচিত। ৮০% গ্যাস বিদেশীদের হাতে তুলে দিয়ে ২০% নিয়ে সন্তুষ্ঠ থাকার জন্য এদেশের জনগণ এদেশের সরকারকে অনুমোদন দেয়নি।
ব্লগ কর্তৃপক্ষ ও সরকারের এ সিদ্ধান্তের সমর্থনেই এমন চুপ করে আছেন? যদি তা না হয় তাহলে একটি দায়িত্বশীল ব্লগ কর্তপক্ষ হিসেবে সত্য বিষয়টি ব্লগারদের দৃষ্টি আকর্ষণে নিয়ে আসতে দিন মজুরের পোষ্টটি স্টিকি করে দায়িত্বশীলতার পরিচয় দেবেন বলে প্রত্যাশা করি।
যে অন্যায় করে আর আর যে সহ্য করে দু'জনেই সমান অপরাধী। ব্লগ কর্তৃপক্ষ যদি নিশ্চুপ থেকে দায়িত্ব এড়িয়ে যেতে চান তাহলে কোন কথাই বলে লাভ নেই। জাতি ও জনগণ একদিন এ কাজে জড়িত সবাইকেই জাতীয় বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করবেই এবং তার সমূচিত শাস্তিও দিবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডায়োজেনিস সিন্ড্রমে আক্রান্ত মানুষের ঘর
আমার একজন ঘনিষ্ঠ আত্মীয়ের কিছু অদ্ভুত আচরণ দেখে বুঝতে চাচ্ছিলাম যে তার এমন আচরণ কোনো মানসিক সমস্যা কিনা। তার আচরণের বর্ণনা দেই ইন্টারনেটে, আর তখন জানতে...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৩০ রূম, ৩২ নং আয়াতের অনুবাদ-
৩২। যারা নিজেদের দীনে মতভেদ সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে।প্রত্যেক দল নিজ নিজ মতবাদ নিয়ে উৎফুল্ল।
সূরাঃ ৩০ রূম, ২৯ নং...
...বাকিটুকু পড়ুনইউনিসেফ হামের টিকা কেনার জন্যে গত তত্তবধায়ক সরকার প্রধান ড' ইউনুসকে বারবার অনুরোধ করেছিলো। আমরা এখনো ইউনুস স্যারের উত্তর পাই নাই। কিন্তু, প্রশ্ন হচ্ছে, ইউনিসেফকে প্রধান উপদেষ্টা পর্যন্ত যেতে হলো... ...বাকিটুকু পড়ুন
মহাশূন্যের অন্তহীন দিগন্তে: আগামীর মহাকাশ গবেষণা, মানবসভ্যতা এবং আল কুরআনের বিস্ময়কর দিকনির্দেশনা

ছবি অন্তর্জাল থেকে সংগৃহিত।
ভূমিকা: মানুষ যখন প্রথম আকাশের দিকে চোখ তুলে তাকিয়েছিল তখন সেই বিশাল নীলিমা তার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৪ ঠা জুন, ২০২৬ বিকাল ৩:৫৯

নদীর নাম রুপসা।
জীবনানন্দ দাশ তার কবিতায়ও রূপসা নদীর কথা বলেছেন। এই নদীতে স্নান করেছেন- রবীন্দ্রনাথের মা এবং স্ত্রী। বর্ষাকালে রুপসা নদী যেন যৌবনে ফিরে যায়। কি তেজ! কি জলের...
...বাকিটুকু পড়ুন