আমার আমিকে অভিবাদন
২২ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার ভাবনারা কার সাপেক্ষে নির্মিত হয়? আমার বেড়ে উঠার পারিপার্শিক অভিজ্ঞতা নাকি জন্মগত কোন বীজ বৃক্ষ যার বেড়ে উঠার সাথে সাথে আমার ভাবনার রাজ্য বিস্তৃত হয়। প্রাতিভাসিক দুনিয়ার সাথে আমার সম্পর্ক কেমনতর? প্রত্যক্ষ নাকি পরোক্ষ? যদি প্রত্যক্ষ হয় তবে একলা বোধ করি কেন? যে সমাজে আমার বাস; যাদের বলয়ে আমার অস্তিত্ব পাকাপোক্ত হয় তাদের সাথে মনোজাগতিক এত দূরত্ব কেন? তাহলে আমি কি অসম্পূর্ণ? নাকি অসম্পূর্ণ এক ভূবনে পূর্ণতর কোন বোধ জন্ম নেবে আমারই ভিতরে। তারই আগাম প্রস্তুতি চলছে নানান দ্বন্দ্ব সংঘাতের মধ্যে।

মানুষ কি চাইলে সংঘাত এড়াতে পারে। আর সংঘাত তো সৃষ্টিরই প্রথম ধাপ। যেমন ভালবাসার জন্য বিচ্ছেদ জরুরী। পুরো পৃথিবী জুড়ে মানুষ যে উন্মত্তার মধ্যে মেতে আছে; আদৌ কি মানুষ জানে কি চায় সে? আমি নিজেই তো পরিষ্কার না। মানুষের চাওয়া তো সেই ফ্রেম যা প্রতিনিয়ত বেড়েউ চলে। এত সবের মধ্যেও আমি ফিরতে চেয়েছি মানুষের কাছে। বিশ্বাস করি আর কিছুই নয়। মানুষই পারে মানুষের আশ্রয় হতে।
কিন্তু পথ সে তো অজানা। অজ্ঞতাই নাকি মানুষকে সাহসী করে। সেই ভরসাতেই আছি। সংসার বিচ্ছিন্ন নয়, এর ভিতর থেকেই তুলে আনতে চাই এক মুঠো আলো যা প্রমিথিউসের বার্তাকেই বহন করবে।
১১ ই কার্ত্তিক, ১৪১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডায়োজেনিস সিন্ড্রমে আক্রান্ত মানুষের ঘর
আমার একজন ঘনিষ্ঠ আত্মীয়ের কিছু অদ্ভুত আচরণ দেখে বুঝতে চাচ্ছিলাম যে তার এমন আচরণ কোনো মানসিক সমস্যা কিনা। তার আচরণের বর্ণনা দেই ইন্টারনেটে, আর তখন জানতে...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৩০ রূম, ৩২ নং আয়াতের অনুবাদ-
৩২। যারা নিজেদের দীনে মতভেদ সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে।প্রত্যেক দল নিজ নিজ মতবাদ নিয়ে উৎফুল্ল।
সূরাঃ ৩০ রূম, ২৯ নং...
...বাকিটুকু পড়ুনইউনিসেফ হামের টিকা কেনার জন্যে গত তত্তবধায়ক সরকার প্রধান ড' ইউনুসকে বারবার অনুরোধ করেছিলো। আমরা এখনো ইউনুস স্যারের উত্তর পাই নাই। কিন্তু, প্রশ্ন হচ্ছে, ইউনিসেফকে প্রধান উপদেষ্টা পর্যন্ত যেতে হলো... ...বাকিটুকু পড়ুন
মহাশূন্যের অন্তহীন দিগন্তে: আগামীর মহাকাশ গবেষণা, মানবসভ্যতা এবং আল কুরআনের বিস্ময়কর দিকনির্দেশনা

ছবি অন্তর্জাল থেকে সংগৃহিত।
ভূমিকা: মানুষ যখন প্রথম আকাশের দিকে চোখ তুলে তাকিয়েছিল তখন সেই বিশাল নীলিমা তার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৪ ঠা জুন, ২০২৬ বিকাল ৩:৫৯

নদীর নাম রুপসা।
জীবনানন্দ দাশ তার কবিতায়ও রূপসা নদীর কথা বলেছেন। এই নদীতে স্নান করেছেন- রবীন্দ্রনাথের মা এবং স্ত্রী। বর্ষাকালে রুপসা নদী যেন যৌবনে ফিরে যায়। কি তেজ! কি জলের...
...বাকিটুকু পড়ুন