২৬ শে মার্চ সকাল, ১৯৭১ সাল, ঢাকা শহর পাকি বাহিনীর দখলে; কুমিল্লা ক্যানটনমেন্ট পাকিদের দখলে; চট্টগ্রাম শহর বাংগালীদের দখলে: চিটাগং ক্যানটনমেন্ট ও চিটাগং পোর্টে অবরুদ্ধ পাকি বাহিনী। মেজর জিয়া, মেজর রফিক, ক্যা মাহফুজ, ক্যা ভুঁইয়া, ক্যা ওলি, ক্যা হামিদ, ক্যা শামসু বেংগল রেজিমেন্ট, ইপিআর, ছাত্র- জনতা থেকে একটা বাহিনী গঠন করেছে: এরা চট্টগ্রাম রক্ষা করবে, 'মুক্তি বাহিনীর' শুরু! মেজর শওকত , ক্যা এনাম ও আরো কয়েকজন অফিসার পরে যোগ দেন! এঁরা সবাই সবাকে চেনেন।
২৭ শে মার্চ সকালে, কুমিল্লা থেকে ৮৫ ট্রাক সৈন্য ও ভারী অস্ত্র নিয়ে কুমিল্লা ক্যানটনমেন্ট থেকে পাকি বাহিনী চট্টগ্রাম দখল ও চিটাগং ক্যানটনমেন্ট ও চিটাগং এর অবরোধ তোলার জন্য রওয়ানা হয়। এদের প্রথম বাধা দেয়া হয় মিরসরাই থানার শুভপুর ব্রীজে; ফেনীর এমপি খাজু মিয়া নোয়াখালীর লোকজন নিয়ে সেখানে আসেন; মিরসারাইর এমপি মোশারফ হোসেন আসেন মিরসারাইর মানুষ ও থানার ওসি ও পুলিশ নিয়ে। ডাইনামাইট দিয়ে শুভপুর ব্রীজের কিছু অংশ ভেংগে দেয়া হলো, তারপর কেরোসিন ঢেলে আগুন। পাকি বাহিনী এলো, মানুষ নিরাপদ দুরত্বে থেকে দেখলো, করার তেমন ছিলো না; পাকিদের সব ট্রাকের উপর মেশিন গান। ওরা ক্ষতিগ্রস্ত ব্রীজের সাময়িক মেরামত করে চট্টগ্রামের দিকে চলে গেলো!
মেজর রফিক, মেজর জিয়া সব অফিসারদের নিয়ে প্ল্যান করলেন, পাকিদের আটকানো হবে কুমিরা যক্ষা হসপিটালের সামনে। বিআর, ইপিয়ার পজিশন নিলেন কুমিরায়; সন্ধ্যায় পাকি বাহিনী এ্যামবুশে পড়ে, ক্ষতিগ্রস্ত হয়ে উত্তর দিকে সরে বাড়বকুন্ড চলে যায়।
পাকিদের এ বাহিনী ৩০/৩১ তারিখের দিকে দেওয়ান হাট হয়ে, একভাগ চিটাগং পোর্ট ও অন্য ভাগ চিটাগং ক্যানটনমেন্ট এ চলে যায়।
যাঁরা কুমিরায় যুদ্ধ করেছিলেন ও এপ্রিলের ৪ তারিখ পর্যন্ত চট্টগ্রাম শহরকে মুক্ত রেখেছিলেন তাঁদের সমন্ময়ে বাংলাদেশের 'মুক্তি বাহিনী' গঠন করা হয়; সাময়িকভাবে আন-অফিসিয়েলী এটাই 'জেড-ফোর্স'।
চট্টগ্রাম পাকি বাহিনীর হাতে চলে গেলে, 'জেড-ফোর্স' ২ ভাগে বিভক্ত হয়ে শরের বাহিরে অবস্হান নেয়। আবারো কুমিরায় অবস্হান নেয় 'জেড-ফোর্স' এর একাংশ; এতে ছিলেন ক্যা ভুঁইয়া, এনাম, শামসু; ইপিআর, বেংগল রেজিমেন্ট ও কয়েকজন আনসার মিলে ১২০ জনের মতো সৈনিক। 'জেড-ফোর্সের' অন্য অংশ চিটাগং ক্যানটনমেন্টের উত্তর এলাকায় অবস্হান নেয়; সেখানে ছিলেন মেজর জিয়া, রফিক ও কয়েকজন ক্যাপ্টেন। এঁদের সাথে ছিলেন আনুমানিক ২০০ সৈনিক। 'জেড-ফোর্স' পরে ১ নং সেক্টর গঠন করেন, হেড কোয়ার্টার হয় ত্রিপুরার 'হরিণা'তে। ততদিনে ওসমানী সেনা বাহিনীর প্রধান হয়েছেন। মেজর জিয়া প্রথমদিকে কিছুদিন ১ নং এর কমান্ডার ছিলেন; পরে সে দায়িত্ব নেন মেজর রফিক। জিয়া 'জেড-ফোর্সের' কমান্ডার হিসেবে সন্মুখ যুদ্ধ করতে থাকেন ১ নং সেক্টরে। ১ নং সর্বোমোট ২২০০০ মানুষকে ট্রেনিং দিয়ে মুক্তিযোদ্ধায় পরিণত করে।
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



