somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পটা অবশেষে শেষ হল

২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এটা কি করে সম্ভব? কোথাও কি কোন ভুল হচ্ছে? না!! আমার দীর্ঘ ২৭ বছরের ক্যারিয়ারে তো এই রকম কোন ভুল হয়নি? ডাঃ সাহেব বিস্ময়ের সাথে রফিকের দিকে তাকিয়ে আছে । কি বলবে কিছুই বুঝতে পারছে না । রফিক আবেগের দৃষ্টি নিয়ে ডাঃ এর দিকে তাকিয়ে আছে, ডাঃ কি বলে সেটা শোনার অপেক্ষায় । কিন্তু ডাঃ সাহেব কি বলছে না । রফিকের মনে সন্দেহ আস্তে আস্তে ঘনীভূত হচ্ছে । নিশ্চয় তার কোন বড় ধরনের রোগ হয়েছে । নয়লে ডাঃ এমন নির্বাক হয়ে গেল কেন?

ইদানিং মাথাটা খুব বেশি ঝিমঝিম করে । পেটের ভিতরটায় কেমন যেন অসহ্য যন্ত্রনা হয় । কোন কিছুই ভাল লাগে না রফিকের । জীবন থেকে ছুটি নিতে ইচ্ছে করে । কিন্তু পারে না । তাই সারাক্ষণ একটা দুঃশ্চিন্তার চাপ তার কপালে লেগেই থাকে । মানসিক অশান্তি থাকলে কোন কিছুই ভাল লাগে না । একটুতেই সব কিছু অসহ্য হয়ে উঠে ।

যাক শেষ মেষ ডাঃ সাহেব মুখ খুললেন । কিন্তু মুখ খুলে যা বললেন তা কিন্তু বিশ্বাস করার মতো না । যে কেউ শুনলে আকাশ থেকে পড়বে । রফিকেরও তাই হলো । কিন্তু আকাশ থেকে পড়লনা । শুধু ডাঃ কে একটা কথায় জিঙ্গেস করলো " কোথাও কোন ভুল হচ্ছে না তো?" । ডাঃ এক কথায় যা বলল তাতে রফিকের বেচে থাকার ইচ্ছাটা আরো প্রবল হয়ে উঠল । কিন্তু এটা কি করে সম্ভব? এই রকম অসম্ভব অলৌকিক ঘটনা কি পৃথিবীতে ঘটেছে?

আজ ঋতুকে খুব দেখতে ইচ্ছে করছে । কিন্তু কোথায় পাবে সে ঋতুকে? সব কিছু য়ে শেষ পর্যায়ে চলে এসেছে । আর মাত্র ৭ দিন । এর পরে ঋতুও আর তার থাকবে না । অচেনা অজানা কোন একজন হয়ে যাবে । এই অলৌকিক সংবাদটি যদি আর কিছু দিন আগে আসতো, তাহলে তো আর ঋতুকে হারাতে হতো না । রফিকের কাছে জীবনটাকে এক অজানা রহস্যের মতো মনে হতে থাকে । তার জীবনে যে সব কিছু শেষ প্রান্তে গিয়ে আবার থমকে দাড়ায় ।

ঋতুকে ডিবোর্স দিতে হয়েছে ফ্যামিলির চাপে । ৫ বছরের সংসার । চুড়ান্ত ডিবোর্স কার্যকর হতে আর মাত্র ৭ দিন বাকী । এই ৭ দিনকে রফিকের জীবনে অনেক মূল্যবান বলেই মনে হচ্ছে । কি করবে, কিছুই ভেবে পাচ্ছে না । রিকশা থামিয়ে সেই কৃষ্ণচূড়া গাছটার নিচে একটু দাড়াতে ইচ্ছে করছে । যেখানে তাদের ১ম দেখা হয়েছিল ।

মনের গহীন থেকে ভেসে আসছিল কত স্মৃতি । এই গাছটার নিচে সেই দিন দাড়িয়ে ছিল ঋতু । কারও জন্য অপেক্ষা নয় । ভয়াতুর চোখে এদিক ওদিক তাকাচ্ছিল । কি করবেব এখন কিছুই বুঝতে পারছিল না । সব হারিয়ে শুধু বেচেঁ থাকার আশায় একটা আশ্রয় খুজছিল । ক্লাশ ১০ এ পড়ুয়া একটি মেয়ে নদী ভাঙনে সর্বশান্ত হয়ে শহরে এসেছিল । কিন্তু নিয়তির নির্মম পরিহাসে সড়ক দূর্ঘটনায় হারায় বাবা মাকে । সেই মেয়েটির দায়িত্ব নিয়েছিল রফিক । যদিও পরিবার থেকে অনেক আপত্তি এসেছিল, তারপরও সবাই ঋতুকে মেনে নিয়েছিল । কিন্তু নিয়তি যে তার পিছু ছাড়ছিল না ।

রফিক বাসায় গিয়ে যখন তার সমস্যার কথাটা খুলে বলল, তখন হাসা-হাসির একটা রোল পড়ে গেল । কে কত হাসতে পারে । রফিক খুব লজ্জা পাচ্ছিল । কি করবে কিছুই করার নেই । রফিকের মা রেগে গিয়ে বলল, তোর পরীক্ষা-নিরীক্ষায় কোথাও ভুল হয়েছে । চল আমার সাথে । রফিক বলল কোথায়? ডাযাগনস্টিক সেন্টারে । বাধ্য হয়েয় আবার যেতে হলো । একদিন পর যখন রিপোর্ট এল তখন প্রমাণ হয়ে গেল আগের টেস্ট গুলোতে সত্যিই কোন ভুল হয়েছে । কিন্তু এত নাম করা একটা ডায়াগনস্টিক সেন্টার, যার ২৭ বছরের ইতিহাসে কোন ভুল নেই , সেই প্রতিষ্টানের ভুল কি করে হয়? রফিকের মা কোন কিছু না ভেবে সরাসরি আদালতের সরনাপন্ন হল । বাস খেলা এবার শুরু ।

পুলিশ: আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে।
ডাঃ আমার অপরাধ?
পুলিশঃ আপনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিসেস. রওশন আরা বেগম মামলা করেছেন । আপনি তার ছেলের (রফিকের) টেস্টে ভুল করেছেন ।
ডাঃ আপনার কাছে কোন প্রমান আছে ।
পুলিশঃ এই যে আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট ।
ডাঃ চলুন ।


মামলা আদালতে গড়িয়ে ছাড়ল । অনুসন্ধান চলছে, কিভাবে এত বড় একটা ভুল হল । রফিকের মা আদালতে সমস্ত রিপোর্ট এর কপি জমা দিল । আসামী পক্ষ আপ্রাণ চেষ্টা করছে সত্য উদঘাটন করতে । ডায়াগনস্টিক সেন্টারের ডিউটিতে সেইদিন কে কে ছিল তা উদঘাটন করার পর ডাক্তার, টেকনোলজিস্ট, ওয়ার্ড বয় আর আয়াদের জেরা-পাল্টা জেরা শুরু হয়েছে । সবাই নিজেকে নিদোর্ষ প্রমাণ করতে পারলেও শুধু পারলনা সর্বশেষ যে মেয়েটি (আয়া) কাঠগড়ায় দাড়াল । একে তো অনভিজ্ঞ তারপর আবার বয়স খুব বেশি না । মেয়েটিকে দেখেই থমকে গেল রফিক । যাকে সে এতদিন ধরে খুজছে, সে এই রকম একটা মামলায় ফেসেঁ যাবে কল্পনা করতেও কষ্ট হয় । কি হয়েছিল সেদিন? ঋতুর সরল স্বীকারোক্তি ছিল এই রকম .....

স্বামীর সংসার থেকে বিতাড়িত হওয়ার পর বেচেঁ থাকার তাগিদে ঋতু কিছু একটা করার চেষ্টা করছিল । কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না । সৌভাগ্য ক্রমে একটা চাকরি জুটলো এই ডায়াগনস্টিক সেন্টারে । অনভিজ্ঞতার দরুন সব কাজ বুঝে উঠতে কষ্ট হচ্ছিল । তারপর আবার ভুল হলেই বকা-ঝকা আর চাকরি চলে যাওয়ার ভয় । একে তো পৃথিবীতে আপন বলতে কেউ নেই, আবার বাচ্চা না হওয়ার কারণে স্বামীর সংসার থেকে হতে হয়েছে বিতাড়িত । সব সময় দুঃশ্চিন্তার ভাঁজ কপালে লেগেই থাকত । এই চাকরিটা গেলে নদীতে ঝাপ দেওয়া ছাড়া আর উপায় নেই ।

ঘটনার দিন আমার ডিউটি ছিল । আমি খুব দুঃশ্চিন্তাগ্রস্ত ছিলাম । তাই টেকনোলজিস্টের নির্দেশে ইউরিন টেস্টের জন্য টেস্ট টিউব আনতে গিয়ে একটা টেস্টটিউব আমার হাত থেকে পড়ে ভেঙ্গে যায় । কি করব কিছুই বুঝতে পারছিলাম না ।

স্যারকে বললে যদি চাকরি চলে যায়? এই ভয়ে আরেকটা খালি টেস্ট টিউব নিয়ে আমার ই্উরিন নিয়ে ভাঙ্গা টেস্ট টিউবের লেভেল লাগিয়ে দেয় ।

এরপর আর আমি কিছু বলতে পারবনা । খুশিতে ততক্ষণে রফিকের চোখ ছলছল করছে ।

অর্ডার আসল ঋতুর ইউরিন টেস্ট করা হোক । ইউরিন টেস্টে প্রমাণিত হল ঋতুই প্রেগনেন্ট ।

ঋতু আর রফিকের ডিভোর্স কার্যকর হ্ওয়ার জন্য এইদিনটাই বাকী ছিল । তাই ঋতুকে ঘরে তুলে নিতে আর রফিকের কোন ঝামেলা পোহাতে হয়নি । উপর ওয়ালার অশেষ মেহের বানীতে কৃতজ্ঞ হয়ে রফিক ডাক্তার এর উপর থেকে মামলা তুলে নিল ।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×