স্মাতক ডিগ্রী নেওয়ার পরও কিন্তু চাকুরী নিশ্চিত নয়।যে বিষয়ের ওপর স্মাতক ডিগ্রী নেওয়া হলো দেখা গেল সে বিষয়ের ওপর চাকুরী পাওয়া যাচ্ছে না। চাকুরী না হলে যে ব্যবসা করা যাবে সেক্ষেত্রে অভিজ্ঞতা ও দক্ষতাও নেই।বাড়ছে চাকুরী প্রত্যাশির সংখ্যা।বাড়ছে স্মাতক ড্রিগ্রীধারীর সংখ্যা।কিন্তু সেক্ষেত্রে কি দক্ষতার পরিচয় সেভাবে মিলছে!যদি নাই মিলে থাকে দক্ষতা ও যোগ্যতার পরিচয়, তাহলে কোথায় ঘাটতি রয়েছে? কারিগরী শিক্ষায় শিক্ষিতদের বেলায়ও দেখা যাচ্ছে ৪ বছর পর একটি সনদপত্র নামধারী কাগজ মিলছে ভাগ্যে।দক্ষতা ও অভিজ্ঞতার জন্য অন্য কোথায় হাতে কলমে কাজ করতে হচ্ছে বছরের পর বছর।তাও এক্ষেত্রে যাদের পরিচয় ও লোকবল আছে তাদের পক্ষেই সম্ভব হচ্ছে। এভাবে শিক্ষিত হওয়ার নামে বোঝা হচ্ছি অনেকেই আমরা। হাতে কলমে শিক্ষার একটা বড় ধরনের চাহিদা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আসলে হাতে কলমে শিক্ষার অভাবটাই আমাদের ভোগাচ্ছে। যদি এমন একটা শিক্ষা ব্যবস্থা চালু হতো যেখানে আধুনিক কৃষিকাজ, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা,ইলেকট্রনিক্স,মেকানিক,গ্রাফিক্স ডিজাইন,অ্যানিমেশন,আউটসোর্স, সেলাইর কাজ, কুটিরশিল্প,ড্রাইভিং,ডেটাএন্ট্রি,ইত্যাদি আরও বাস্তবে কাজে লাগে এমন বিষয়ের ওপর জীবনমুখী শিক্ষা পাওয়া যেত। যেখানে আমরা হাতে কলমে কোনো কাজ করে কাজটি ভালো ভাবে আগে জেনে নিব। তারপর যে জ্ঞান রপ্ত করেছি সে জ্ঞান অনুযায়ী পরীক্ষার খাতায় নিজের ভাষায় লিখব। অবশ্যই প্রশ্নের উত্তর হবে সংক্ষিপ্ত।তবে মূল বিষয়টি স্পষ্ট হতে হবে।আসলে এখানে সরকারী উদ্যোগে মূল্যবান সনদপত্রও দেওয়া যেতে পারে। আর একটা ব্যাপার হলো যে বিষয়ে জ্ঞানটুকু রপ্ত করতে যতটুকু সময় লাগবে পড়াশোনার সময় ততটুকুই ঠিক করা যেতে পারে। যেমন- ১ বছর লাগলে ১ বছর। আবার ৪ বছর লাগলে ৪ বছর।এখানে গুরত্ব পাবে ছাত্র-ছাত্রীর আগ্রহ এবং বাজার চাহিদা।আর যাই হোক এভাবে মেধার অবক্ষ্যয় ঘটবে না। বেকারত্ব বাড়বে না। শিক্ষা নিয়ে আমরা দেশের বোঝা হবো না।
শিক্ষা হতে হবে জীবনমুখী
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২৯
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন
আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন
ফেরারী বিকেল
বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন
অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন
নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!
মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।