somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইংরেজী শেখা চর্চার মাধ্যমে গ্রামারের মাধ্যমে নয়

১২ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১২ বছর ধরে ইংরেজী ও গ্রামার শিখে আজও ঠিক মতো ইংরেজীতে কথা বের হয় না মুখ দিয়ে। নিজের মতো করে কোনো ইংরেজী লিখতেও পারি না। প্রথম শ্রেণী থেকে এইচএসসি পর্যন্ত ১২টি বছর যেসব গ্রামার শিখেছি কষ্ট করে, তার কিছুটা এখন মনে আছে। বাকিটা খেয়ে ফেলেছি।হঠাৎ ইংরেজী কথা বলা ও লেখা শেখার জন্য একটি ট্রেনিং সেন্টারে ক্লাশ শুরু করি। সেখানে বেশ কিছুদিন ক্লাশ করার পর দেখলাম এখন ইংরেজীতে আগের মতো দুর্বলতাটুকু আর নেই।অনেকটাই বলতে ও লিখতে পারছি। কিন্তু অবাক হলাম সে ট্রেনিং সেন্টারে ইংরেজী শেখাতে গিয়ে কিন্তু গ্রামারের জটিল নিয়ম শেখায় নি। গ্রামারের জটিল নিয়ম ছাড়াই শুদ্ধ ইংরেজী বলা ও লেখা শিখে গেছি।

এমনটা অনেকের জীবনেই ঘটছে। আসলে ইংরেজীও তো অন্য সকল ভাষার মতো একটি ভাষা। ভাষা শিক্ষার সবচেয়ে সহজ পদ্ধতি হলো চর্চা করে শেখা।আমাদের দেশের ইংরেজী শেখানোর প্রায় প্রশিক্ষণ সেন্টারগুলোই ইংরেজী শেখাতে গিয়ে গ্রামারের জটিল নিয়মগুলো ছাড়াই ইংরেজী শেখাতে সক্ষম হচ্ছে। এ ছাড়া তারা ইংরেজীর চর্চার উপর বেশি গুরত্ব দিচ্ছে।বেশি বেশি ইংরেজীতে কথা বলতে বলছে, ইংরেজী মুভি দেখতে বলছে, ইংরেজী পত্রিকা পড়তে বলছে, ইংরেজীতে চ্যাট করতে বলছে। এসব ব্যাপার মানতে গিয়ে অনেকেরই ইংরেজীতে ভুল হতে পারে। সকলকেই তারা বলছে ইংরেজীতে ভুল নিয়ে লজ্জার কিছু নেই। এভাবেই চর্চা করতে করতে ইংরেজী রপ্ত হয়ে যাবে।এখন আসল কথা হলো যদি ছোট বেলা থেকে শিশুদের ইংরেজী শেখানোর উদ্দেশ্যই হয় ইংরেজীতে দক্ষ করে তোলা, তাহলে পদ্ধতিটা সহজ না করে কঠিন করার সুফল কি তাতো বুঝতে পারছি না।কঠিন হওয়ার কারণে শিক্ষার্থীরা ইংরেজীতে দক্ষতো হতেই পারছে না বরং ইংরেজীর ব্যাপারে শুধু শুধুই একটি ভয়ের সৃষ্টি হচ্ছে মনে।সহজ ও সঠিক পদ্ধতিই যদি ছোটবেলা থেকে শিক্ষার্থীদের শেখানো যায় তাহলে আশা করা যায় শতকরা ১০০ ভাগ ছেলে মেয়েই ইংরেজীতে দক্ষ হয়ে উঠবে। আর দেরি কেন? ইংরেজীতে দক্ষ হয়ে উঠে শিক্ষিত বেকার হওয়ার হাত থেকে একটা ভালো রেহাই পাওয়া যাবে।
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবন এক মরীচিকা

লিখেছেন রোকসানা লেইস, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ২:২৬


ফেসবুক এ কতজনই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সবার সাথে কথা হয় না। তানিম ছেলেটি কবে থেকে ফেসবুক এ ছিল মনে নেই। একসময় সে যোগাযোগ করল আমার লেখা, পড়ার আগ্রহ দেখালো।... ...বাকিটুকু পড়ুন

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১৩

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

জুলাই মিউজিয়ামে ঢুকলে প্রথমেই যে অনুভূতিটি হৃদয়কে স্পর্শ করে, তা হলো- এটা শুধু একটি জাদুঘর নয়; এটা একটি জাতির রক্তাক্ত স্মৃতির সাক্ষ্য।
পরিকল্পনা থেকে নির্মাণ- প্রতিটি পরতে... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

×