আমি এখন শিক্ষিত বোঝা নই
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছোট বেলায় পড়ালেখা করার সময় ইংরেজী শেখাটা বেশ বিরক্তিকর ছিল আমার কাছে। তবুও টেনে টুনে এইচ্ এস সি পাশ করলাম।তারপর ভাবলাম জীবনে তো কিছু করতে হবে।হঠাৎ একদিন পোস্টারে লেখা দেখলাম সহজে ইংরেজী শিখুন এবং শিক্ষিত বোঝা হয়ে থাকবেন না। বিষয়টা আমাকে উৎসাহিত করলো। সেখানে গিয়ে ইংরেজী শিখতে ভর্তি হয়ে গেলাম। অল্প কদিনেই বুঝতে পারলাম ইংরেজী শিখতে বেশ মজাই লাগছে। কয়েক হাজার ইংরেজী শব্দ নতুন করে মুখস্থ করে ফেললাম।সেখানে ইংরেজী শেখার পদ্ধতিটা আমার জন্য বেশ সহজ ও সাবলীল ছিল। মাত্র দু’বছরেই ইংরেজী সম্পূর্ণ রপ্ত করে ফেলি।বায়িং হাউসে একটা ভালো চাকুরীও জুটে যায়।
অথচ গত বারোটা বছর যখন ইংরেজী শিখতাম তখন মনে হতো গৃহশিক্ষককে দ্রুত বিদায় করে দিই। স্কুলে ও কলেজে শিক্ষকদের কাছে ইংরেজী শিখতে গেলে স্কুল ও কলেজ থেকে পালাতে ইচ্ছা করতো।আমার মনে হলো জীবনের বারোটা বছর ঐ ইংরেজী বইগুলো পড়তে গিয়ে শুধুই সময় নষ্ট করলাম।সে শিক্ষাতো জীবনে কোনো কাজে আসে নি।শুধু মুখস্থই করলাম।যা মুখস্থ করতাম তাও পরে গিয়ে মনে থাকতো না। ইংরেজীর বাস্তবিক প্রয়োজনীয়তাও তখন কেউ এতো সুন্দর করে বোঝাতে পারেনি।তখন ইংরেজী শুধু কঠিনই মনে হয়েছিল।
এখন প্রতিদিনই বিষয়টা নিয়ে ভাবি।আর বুঝতে পারলাম আমাদের দেশ প্রচলিত শিক্ষা ব্যবস্থার বাহিরে এসে কবে কার্যকরী শিক্ষাব্যবস্থা গ্রহণ করবে তা অনিশ্চিত। কবে বইয়ের বোঝা বহন না করে আমরা প্রকৃত শিক্ষা গ্রহণ করবো তাও অনিশ্চিত।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের...
...বাকিটুকু পড়ুনবাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,...
...বাকিটুকু পড়ুনমাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন