সন্তানকে পড়াশোনায় কিভাবে গাইড দিতে হবে?
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার মেয়ে ক্লাশ ওয়ানে পড়ে। আমার মেয়ে পড়ালেখা করে কিন্তু, পাশাপাশি খেলাধূলা ও মোবাইল নিয়ে ব্যস্ত থাকে।তাই আমি বাসায় যে গৃহশিক্ষক রেখেছি তাকে বলেছি আমার মেয়েকে হোমওয়ার্ক বেশি বেশি করে দিয়ে যেতে। শিক্ষক চলে গেলে মেয়ের মা তাকে দিয়ে হোমওয়ার্ক অর্থাৎ শিক্ষকের দিয়ে যাওয়া পড়াগুলো পড়িয়ে নেয়।মেয়েকে এখন আর মোবাইল নিয়ে বসতে দেওয়া হয় না।
কিন্তু আমার মেয়ে যা পড়ে সেক্ষেত্রে সে নতুন পড়া দিলে পুরাতন পড়া ভুলে যায়।আমি বুঝতে পারলাম মেয়ের পড়ালেখায় মনযোগ নেই।সে ভালোভাবে পড়ে না।প্রায় সময়ই তাকে পড়াশোনা করার সময় মন খারাপ করে থাকতে দেখা যায়।সে অনেকটা আনমনাও হয়ে থাকে।মেয়ের অবস্থা দেখে আমি চিন্তা করলাম মেয়ের জন্য আর একজন গৃহশিক্ষক রেখে দিলে বোধ হয় ভালো হবে।চিন্তানুযায়ী আর একজন গৃহশিক্ষকও রেখে দিই।এখন মেয়ের ফালতু চিন্তা করার কোন সময় নেই।প্রতিদিনই তাকে দুই শিক্ষকের পড়া পড়তে হয়।আল্লাহর রহমতে শিক্ষকের ভয়ে তার পড়াশোনা আগের চেয়ে বেড়ে যায়।আমি বুঝতে পারলাম প্রতিযোগিতার এ বাজারে সন্তানকে আমি ভালোভাবেই গাইড দিতে পারছি।কিন্তু স্কুলের পরীক্ষার সময় আসলেই দেখা যায় মেয়ে যখন তার পড়া রিভাইজ দেয় তখন তার অনেক কিছুই মনে থাকে না।পরীক্ষার সময় তাকে আবার নতুন করে মুখস্থ করতে দেখা যায়।বিষয়টা আমাকে খুব ভাবাচ্ছে।আসলে কি করলে মেয়ে পড়ালেখায় মনযোগী হবে? আমি কি মেয়েকে গাইড দিতে পারছি না? নাকি তাকে আরোও গাইড দিতে হবে?
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের...
...বাকিটুকু পড়ুনবাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,...
...বাকিটুকু পড়ুনমাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন