আপনার নাম কি?
আমার নাম ফারুক।
আপনি কি আসলেই ফারুক?
হ্যা।
ফারুক তো আপনার নাম। আপনার নাম কি ফারুক নয়? আপনি ফারুক , নাকি আপনার নাম ফারুক?
হ্যা , এটা আমার নাম।
তাহলে আপনি কে? ফারুক যদি আপনার নাম হয় , তাহলে আপনি কে? আপনি ও আপনার নাম কি আলাদা নয়? যদি আপনি আপনার নামের থেকে আলাদা হন , তাহলে আপনি কে? আপনি কি বুঝতে পারছেন , আমি কি বলতে চাচ্ছি? যদি আপনি বলেন ,"এটা আমার চশমা" । তাহলে আপনি ও চশমা যেমন আলাদা , তেমনি আপনি ও আপনার নাম আলাদা, সত্যি কিনা?
তাইতো মনে হয়।
'ফারুক' শনাক্তকরনের উপায় মাত্র। একেবারে শিশুকাল থেকে সকলেই আপনাকে ফারুক নামে ডাকে এবং আপনার ও বিশ্বাস জন্মে 'আমিই ফারুক'। আপনি বিশ্বাস করেন এই নামটিই আপনি। বাস্তবে আপনি ফারুক না, কিন্তু আপনি পীড়াপীড়ি করছেন যে আপনিই ফারুক, কারন প্রত্যেকে আপনাকে তাই বলে । যেহেতু আপনি জানেন না আপনি কে , তাই আপনি বিশ্বাস করেন আপনাকে যে নাম টা দেয়া হয়েছে , আপনি তাই।
আমরা কয়জন জানি আমরা কে? কোথা থেকে এসেছি? কোথায় যাব? উদ্দেশ্যই বা কি? এগুলোর উত্তর জানলে তখনই জানা সম্ভব - কে আমি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


