'আমি' - আদিরুপ বা স্বরুপ।
'আমার' - 'আমি' র সাথে সম্পর্কিত অন্য সকল কিছু , যা 'আমি' না।
শুধুমাত্র 'আমি' ই স্বাধীন সত্বা। আমার সবকিছুই , যেমন আমার বাড়ি , আমার বউ , আমার ছেলেমেয়ে, আমার সম্পত্তি , ইত্যাদি ইত্যাদি , এগুলো 'আমি' না। আমার সাথে সম্পর্কিত সবকিছুই মায়া , আমরা মায়ার বন্ধনে জড়িয়ে আছি।
আমরা সকলেই ভুল বিশ্বাস নিয়ে বেচে আছি।
আমি ফারুক। এটা ভুল বিশ্বাস , কারন আমার নাম ফারুক না হয়ে অন্য কিছু ও হতে পারত , যদি আমার বাবা মা আমার নাম ফারুক না রেখে অন্য কিছু রাখতেন। আমি ও ফারুক এক না।
বিয়ের পরে সকলেই বললো , তুমি এই মহিলার স্বামী। আমি ও সেটা মেনে নিয়ে স্বামীর ভুমিকায় অভিনয় করে যাচ্ছি। অভিনয় করতে করতে আমারো দৃঢ় বিশ্বাস জন্মালো আমি স্বামী। কেউ কি চিরকালের জন্য স্বামী ? বিবাহ বিচ্ছেদ হলে ও কি আমি এই মহিলার স্বামী? মানে দাড়ালো এটাও ভুল বিশ্বাস।আমি ও স্বামী এক না।
আমি মুসলমান। এটাও ভুল বিশ্বাস। আমার ধর্ম ইসলাম । কয়জন আমরা বুঝে শুনে মুসলমান হয়েছি? বাপ মা মুসলমান না হলে কি আমরা মুসলমান হতাম? মুসলমান কাকে বলে ও কি করনীয় , কয়জন জানি ? মুলমানের করনীয় কাজ আমরা কয়জন করি?
অনুরুপভাবে আমি বাবা , আমি চাচা, আমি চাকুরে , আমি ব্যবসায়ী সবই ভুল বিশ্বাস।
'আমি' কে 'আমার' থেকে পৃথক করলেই কেবল নিজেকে চেনা সম্ভব
কিরটি রায় বলেছেন - আরবিত এক প্রবাদ আছে -" মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু।"
অর্থাৎ - যে নিজেকে জানে , সে তার রব্বকে জানে।
শুধু 'আমি' ই মৃত্যুবরন করে , 'আমার' সকল কিছুই এই পৃথিবীতে পড়ে থাকে।
সুরা আল-ইমরান(৩) আয়াত ১৮৫
"প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহন করিবে। ......... পার্থিব জীবণ মায়া ছাড়া আর কিছু নয়।"
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০০৯ রাত ১২:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


