মূর্তি পুজা বিভিন্ন রকমের হতে পারে।
যেমন কোন লোক যদি তার ইগো (ego) বা অহংবোধকে সর্বোচ্চ মনে করে শুধুমাত্র তার ইগো দ্বারাই নিজের জীবণ পরিচালিত করে , তবে তাকে বলা যায় ইগো পুজারী , যা মূর্তি পুজার নামান্তর।
২৫:৪৩ ” আপনি কি তাকে দেখেন না , যে তার প্রবৃত্তিকে (ego) উপাস্যরূপে গ্রহন করে। তবুও কি আপনি তার জিম্মাদার হবেন?”
এই ইগো পুজারীদের সম্পর্কে আল্লাহ বলেছেন ,
২৫:৪৪ ” আপনি কি মনে করেন যে , তাদের অধিকাংশ শোনে অথবা বোঝে? তারা তো চতুষ্পদ জন্তুর মতো; বরং আরো পথভ্রান্ত।”
যদি কেউ টাকাকেই নিজের জীবনের পরিচালিকা শক্তি মনে করে , টাকাই হয়ে ওঠে তার জীবনের ধ্যন ও জ্ঞান , তবে সে টাকা পুজারী , যা মূর্তি পুজার আরেক রূপ।
৬৯:২৮-২৯ “আমার ধন সম্পদ আমার কোন উপকারে আসল না। আমার ক্ষমতাও বরবাদ হয়ে গেল।”
ধন সম্পদ ক্ষনস্থায়ী , আল্লাহ যে কোন সময় কেড়ে নিতে পারেন।
কোরানে এর সুন্দর উদাহরন দেয়া আছে।
যদি কেউ অন্য কোন মানুষকে আদর্শ মনে করে তাকে অন্ধ ভাবে অনুসরন করে বা তার নির্দেশিত পথে চলে , তবে সে ব্যক্তি পুজারী , এটাও মুর্তি পুজার এক রূপ।
কোরানে কোন ধরনের ব্যক্তি পুজা করতে পরিস্কার নিষেধ করা হয়েছে।
৩:৭৯-৮০ ” কোন মানুষকে আল্লাহ কিতাব , হিকমত ও নবুওয়াত প্রদান করার পর সে বলবে যে , ‘তোমরা আল্লাহকে পরিহার করে আমার বান্দা হয়ে যাও’ – এটা সম্ভব নয়। বরং তারা বলবে তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও।……..। তাছাড়া তোমাদেরকে একথা বলাও সম্ভব নয় যে, তোমরা ফেরেশতা ও নবীগনকে নিজেদের পালনকর্তা সাব্যস্ত করে নাও।……….।”
মোল্লা , পুরোহিত ও ধর্মীয় পন্ডিতদের ব্যপারে ও সাবধান করা হয়েছে।
৯:৩১ ” তারা তাদের পুরোহিত (rabbis ইমাম) , ধর্মীয় পন্ডিতদের (monks মাওলানা) এবং মরিয়মের পুত্রকে আল্লাহর পাশাপাশি তাদের পালনকর্তারূপে গ্রহন করেছে।(by obeying them in things which they made lawful or unlawful according to their own desires without being ordered by Allâh), অথচ তাদের আদেশ করা হয়েছিল শুধুমাত্র এক আল্লাহর উপাসনা করতে। তিনি ছাড়া কোন মাবুদ নেই। তারা তার যে শরীক সাব্যস্ত করে , তা থেকে তিনি মুক্ত।”

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




