রং কে না চেনে? কিন্তু সেই রং চেনার উপায় যদি হয় অন্য কিছু? ধরুন শব্দ থেকে যদি কেউ রং চিনতে পারে তাহলে কেমন হয়। যুক্তরাজ্যের চারুশিল্পী নেইল হার্বিসন। তিনি কালার ব্লাইন্ড। কালো এবং সাদা বস্তু ছাড়া অন্য কিছু দেখতে পান না। তাই তিনি মাথায় ছোট কম্পিউটারযুক্ত রংয়ের আলোক তরঙ্গ গ্রাহক (কালার রিসিভিং ডিভাইস) ব্যবহার করেন, যা তাকে সবকিছু দেখতে সাহায্য করে। তবে তার এ দেখা কিন্তু আমাদের মতো সরাসরি কোনো কিছু দেখতে পাওয়া নয়। আলোক তরঙ্গ গ্রাহক যন্ত্র যে কোনো রংকে কম্পিউটারের সাহায্যে শাব্দিক কোডে পরিণত করে, আর তখন তিনি সে বস্তুর রং বুঝতে পারেন। এ শিল্পীই হচ্ছেন পৃথিবীতে এভাবে শব্দ শুনে রং বুঝতে পারা প্রথম মানুষ। নেইল হার্বিসনের জন্ম যুক্তরাজ্যে। বড় হয়েছেন স্পেনের ক্যাটালোনিয়ায়। ১৬ বছর বয়সে তিনি চারুকলায় ভর্তি হন। এর আগেই তিনি সংগীত, নৃত্য ও নাট্যকলায় তালিম নেন। এরপর এসব বিষয়ে আরও ব্যাপকভিত্তিক শিক্ষা অর্জনের জন্য ২০০২ সালে লন্ডনে চলে আসেন এবং ডার্টিংটন আর্ট কলেজে ভর্তি হন। তবে রং নিয়ে তার দৃষ্টিপ্রতিবন্ধিতার কারণে তিনি গভীরভাবে চিন্তা করছিলেন রং এবং শব্দের মধ্যে কোনো অজানা সম্পর্ক আছে কিনা। তা ছাড়া চারুশিল্পী হিসেবে তার কাজকর্মই তো রংতুলি নিয়ে। নেইল হার্বিসন যখন দ্বিতীয় বর্ষের ছাত্র তখন তাদের কলেজে অ্যাডাম মনট্যান্ডো (রং ও শব্দের তরঙ্গবিষয়ক প্রযুক্তিবিদ) এ বিষয়ে এক বক্তৃতা করেন। ওই বক্তৃতা ছাত্র হার্বিসন মনোযোগ দিয়ে শোনেন এবং অ্যাডাম মনট্যান্ডোর কাছে তার চোখের সমস্যার কথা বলেন এবং জানতে চান এর সমাধান আছে কিনা। অ্যাডাম মনট্যান্ডো বলেন, আছে। তখন থেকেই নেইল হার্বিসনের মাথায় কম্পিউটারসহ অ্যান্টেনাযুক্ত এ যন্ত্রের ব্যবহার শুরু। চারুশিল্পী নেইল হার্বিসন গণমাধ্যমকে বলেন, যন্ত্রটি আমার মাথায় আটকানো থাকে। এর অ্যান্টেনা ঘাড়ের পেছন দিক থেকে কপালের সামনে এসে ঝুলে থাকে। এর সঙ্গে যুক্ত অতি ক্ষুদ্র কম্পিউটারটি বাঁধা থাকে মাথার পেছন দিকে। ওই কম্পিউটারই রংয়ের আলোক তরঙ্গকে শাব্দিক কোডে পরিণত করে। এ পদ্ধতিতেই আমি কোড শুনে কোনো বস্তুর রং ধরতে পারি।
রং চেনার উপায়!
দক্ষিণের বিল
আরেকটি উত্তপ্ত বিকেল এলো,
লাউয়ের মাচা থেকে সাদা ফুল গুলো ঝুলে ছিল
দক্ষিণের বিল থেকে গরম বাতাস চোখ রাঙ্গাল ।
তখন তুমি সদ্য স্নান সেরে অশান্ত চুল মেলে,
সারাদিনের কাজ সেরে,
একটু বসেছ... ...বাকিটুকু পড়ুন
প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....
প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....
প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন
অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন
১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন
দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন
ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!
এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!
আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।
আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।