somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিলেট ভ্রমণ।(ছবি সহ)

২৮ শে জুন, ২০১৪ দুপুর ২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চাকরি জীবনের একঘেয়েমি কাটাতে মাঝে মাঝে ঢাকা থেকে বের হই বেড়ানোর উদ্দেশ্যে। তবে মাঝে কয়েকমাস বেড়ানোর জন্য ঢাকার বাইরে খুব একটা যাওয়া হয় নাই। তাই এবার প্লান করলাম যে, এই বরষায় সিলেট যাব।
সেই উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা দিলাম আর অমনি ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। তার পরও যেহেতু ঘুরতে বের হইছি, তাই আর বৃষ্টি কে ভয় পেয়ে কি লাভ?


সিলেটে টানা ৩-৪ দিন সারাদিন এইরকম বৃষ্টি ছিল।

সকালে পৌঁছে একটু ফ্রেশ হয়েই রওনা দিলাম জাফলং এঁর দিকে। প্রথমে সিলেট শহর থেকে বাসে রওনা দিলাম 'আলুর বাগান' নামে এক যায়গায় নেমে সকালের নাস্তা করে নিলাম গরম খিচুড়ি ও সাথে ডিম দিয়ে।






আলুর বাগান এর রেস্তোরাঁ থেকে দেখা পাহাড়।

বৃষ্টি অনেক বেশি হওয়ায় 'আলুর বাগানে' কিছুক্ষন অপেক্ষা করে লেগুনায় করে জাফলং এঁর দিকে রওনা দিলাম। জাফলং সত্যি খুব সুন্দর জায়গা। আর বর্ষায় যেন তার রুপ আরও বেশি করে ফুটে উঠেছে।
চারিদিকে শুধু সবুজ আর সবুজ। পাহাড়গুলো যেন সবুজের চাদরে ঘেরা। আর পাহাড়ের গা দিয়ে সাদা তুলার মত মেঘ উড়ে যাচ্ছে। এ দৃশ্য সত্যি কল্পনা করাও কঠিন। এটি শুধু দেখার বিষয়। এত সুন্দর দৃশ্য ক্যামেরা দিয়েও ভাল করে উঠানো সম্ভব না।


জাফলং ও মেঘালয়ের সংযোগ ব্রিজ।


মেঘালয়ের পাহাড় ঘিরে ঘরবাড়ি।

জাফলং থেকে নৌকায় করে জিরো পয়েন্ট হয়ে খাসিয়া পল্লির দিকে রওনা দিলাম। সেখানে চা বাগানের ভিতর গিয়ে আরও অন্য রকম অনুভুতি।
আপনার যদি মন খারাপ থাকে তাহলে সিলেট গিয়ে চা বাগানের ভিতর দিয়ে ১-২ ঘণ্টা হাটলে আপনার মন ভাল হতে বাধ্য।
সেখানে ঘুরে সন্ধ্যায় বাসায় ফিরলাম।




খাসিয়া পল্লির ভিতরে তোলা কয়েকটি ছবি।

পরদিন রওনা দিলাম 'বিছানা কান্দির' উদ্দেশ্যে। সিলেট শহর থেকে সি,এন,জি যায়, প্রতিজন ৮০ টাকা করে ভাড়া। এঁর পর অইখান থেকে ইঞ্জিনচালিত নৌকা যায় বিছানাকান্দির উদ্দশ্যে। ১০-১২ জনের দল হলে যাতায়াত এঁর জন্য নৌকা রিজার্ভ করে নিয়ে যেতে পারেন। ভাড়া ১০০০টাকার মত।
নৌকা য় করে যেতে ১ ঘনটার মত লাগে। সেখানে গিয়ে জিরো পয়েন্টের পাহাড় গুলোর সামনে দাঁড়ালে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। পাহাড়গুলো যেন আকাশ ছুয়েছে। আর মেঘ গুলো পাহাড়ের ভিতর দিয়ে উড়ে উড়ে যাচ্ছে। এই দৃশ্য দেখার অনুভুতি আপনি কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না।



***বৃষ্টির জন্য ক্যামেরা ভাল করে ব্যবহার করতে না পারায় ভাল ছবি উঠাতে পারি নাই। ইনশাল্লাহ ঈদের পর আবার যাব। সে সময় আরও ঘুরব ও ভাল ছবি দেওয়ার চেষ্টা করব।
আরও ছবির জন্য সাথে থাকুন। আমার ফ্লিকারঃ
///ফেসবুক///
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৪ দুপুর ২:৫৮
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

×